somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বি জি এম ই এর নির্লজ্জতা

০৮ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১১:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দেশ নিয়ে আর বেশি ভাবতে ইচ্ছে করে না।ভাবতে গেলেই কষ্ট লাগে। আর দেশ নিয়ে ভাবার জন্যে তো বড় বড় কেউকেটারাই আছেন সেখানে আমি এক বুয়েট ছাত্র কোন ছাড়। তারপরও কিছু কিছু ঘটনা দেখে আসলেই চুপ থাকা টা কঠিন হয়ে দাঁড়ায়। দেশের জন্য হয়তো কখনোই কিছু করতে পারবনা তারপরও কখনো কখনো মানুষের নির্লজ্জতা মাথাটাকে কিঞ্চিত গরম করে দেয়। জি হ্যা আমার মাথাটা এখন কিঞ্চিত গরম । ঘটনার উৎস হল একটি সংবাদ সম্মেলন। গত ৩ সেপ্টেম্বর সংবাদ সম্মেলন টি করেছিল বাংলাদেশ পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতি। তাদের দাবি সরকার ৭ তারিখের মধ্যে ৩০০০ কোটি টাকা না দিলে তাদের পক্ষে কারখানা শ্রমিকদের ঈদের বেতন বোনাস দেওয়া সম্ভব হবে না। কারন তারা নাকি অর্থকষ্টে আছেন। !! হ্যা তাদের এমনি অর্থকষ্ট যে সংবাদ সম্মেলনের পরপরই সরকারকে আল্টিমেটাম দিয়ে তাদের নেতা সালাম মুর্শেদী সদলবলে বড় একটি গ্রুপ নিয়ে চলে গেছেন সৌদি আরবে পবিত্র ওমরাহ্‌ পালনে। এই অর্থকষ্টে থাকা বি জি এম ই এর নেতাদের অধিকাংশই এখন সৌদি আরবে অবস্থান করছেন। সালাম মুর্শেদি সাহেব হয়তো আসলে অর্থকষ্টের সংজ্ঞা জানেন না। একজন গার্মেন্টস শ্রমিক যে বেতন পায় সেটা হয়তো উনার একদিনের খরচের চেয়েও অনেক অনেক কম। এরপরও বি জি এম ই এ অসহায় শ্রমিকদের কে ব্যবহার করে সরকারকে জিম্মি করে টাকা আদায়ের যে চেষ্টা করল সেইটা আসলেই লজ্জাজনক। ইতিমধ্যেই সংসদীয় কমিটি দাবি করেছে যে বিশ্ব মন্দার ধাক্কা আমাদের গার্মেন্টস সেক্টরে তেমন প্রভাব ফেলেনি এবং এই সেক্টরে প্রবৃদ্ধি গত বছরের চেয়েও বেশি। এবার হয়তো সরকার শ্রমিকদের পক্ষে থাকল কিন্ত অর্থকষ্টে ভোগা কোটিপতি বি জি এম ই এ নেতারা আবারও যে শ্রমিকদের পেটে লাথি মারার চেষ্টা করবেনা তার নিশ্চয়তা কই ??
সর্বশেষ এডিট : ০৯ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১২:১৬
৭টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

লিখেছেন নূর আলম হিরণ, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ৯:৪২


আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন

অভিনব প্রতারনা - ডিজিটাল প্রতারক

লিখেছেন শোভন শামস, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:১৮



একটি সাম্প্রতিক সত্য ঘটনা।
মোবাইল ফোনে কল আসল, একটা গোয়েন্দা সংস্থার ছবি এবং পদবী সহ। এই নাম্বার সেভ করা না, আননোন নাম্বার। ফোন ধরলাম। বলল আপনার এই নাম্বার ব্যবহার করে... ...বাকিটুকু পড়ুন

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:২২

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!


সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন

এতো সুর আর এতো গান - আমার কণ্ঠে

লিখেছেন সাড়ে চুয়াত্তর, ০১ লা এপ্রিল, ২০২৬ রাত ২:০০

একটা হারানো দিনের গান গাওয়ার চেষ্টা করেছি (Cover Song)। আশা করি সবাই উপভোগ করবেন।

গান - এতো সুর আর এতো গান
মূল গায়ক - সুবীর সেন
গীতিকার এবং সুরকার - সুধিন... ...বাকিটুকু পড়ুন

আগে নিজেকে বদলে দিন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০১ লা এপ্রিল, ২০২৬ সকাল ১১:৪১



"আমার স্বামী সংসারের কুটোটাও নাড়ান না। যেখানকার জিনিস সেখানে রাখেন না। মুজা খুলে ছুঁড়ে যেখানে সেখানে ফেলে দেন। নিজেকে পরিষ্কার রাখতে বারবার ভুল করেন! এতো বছর বিবাহিত জীবন... ...বাকিটুকু পড়ুন

×