আর কতবার ঘাসফুল আর জবা হবে?
আমি তোমকে কোনদিন চিনি নাই-
জামের কচি উল্টাসিধা পাতার ধার হয়ে রবে?
তারপরও খুঁজে পাই, তবুও ভালবেসে যাই!
এক অন্তর্ঘাতী বয়ানে অন্ধ-বোবা মৌমাছিদের
ঘুম ভেঙে গেলে আজ ভোরের বাতাসে মিশে-
লাল টুকটুকে থোকাথোকা অজানা এই ফুলেদের
জ্যান্ত বিছানায় শুয়ে ভাবি; ওরা বুঝি সব মিছে!
আমি হয়তো তোমার নামের শিউলি-বকুল
হতেও পারি একদিন, এই ভেবে শ্বাস নিচ্ছি-
পৌষ দিনের গন্ধে ছড়ানো আমাদের মাস্তুল
পৃথিবীর সব স্নিগ্ধ প্রেমের মত এঁকে দিচ্ছি!
আমরা তবে সাগর তলের জলের সাপ?
আমদের জিজিয়ায় ভেসে গেছে স্বর্গ,
সেদিনের শোক-তাপ, ভাতের অভাব-
মনে কি রেখেছো, কে কাকে দিত অর্ঘ্য!
সর্বশেষ এডিট : ২০ শে মার্চ, ২০১৯ সন্ধ্যা ৬:১৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




