স্বপ্নবীজ বুনেছি তোমার চোখের কোণে,
চাইলে তুমি বলতে পার যা খুশি আজ-
মনের সাথে মন মিশিয়ে করবে কারুকাজ?
ভিডিও কল দিতেই পার আজকে আমার ফোনে।
আমি জানি তোমার মুখের কতখানি পাঠ?
কতটুকু রাঙা গোলাপ-জবার ফুল?
আজও তোমার চুলগুলো দুলে যায় নির্ভুল?
সোনার জমিন হতেই পারে রক্তচন্দন কাঠ!
তোমার ডাকে ঘর ছাড়ব, ছাড়ব শহর?
তোমার জন্যে আমার বুকের অশ্রুহীতা?
তোমার জন্যে নাভীমূলের এ অসহ্য দীনতা?
ভুলেছ বুঝি দশ আঙ্গুলে হেঁটেছি কতটা প্রহর!

সর্বশেষ এডিট : ০১ লা এপ্রিল, ২০১৯ সন্ধ্যা ৬:৪৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




