মনে কর, ভালবাসায় বান ডেকেছে
খড়কুটো সব শাপলা শালুকে ভরে গেছে
বুকেও সুখ উষ্ণ প্রেমের ঘর গড়েছে
স্তুপের মত চোখের ভিতর চোখ ফুটেছে।
স্বপ্নগুলো ঝাঁক বেঁধে সব উড়ে এসেছে
শাদা-কালো-নীল আকাশটা গান গেয়েছে
আমার আমি চিরতরে তোমার হয়েছে।
তারস্বরে চকের পিঠে বক ডেকেছে
এই নদীটা নীল বাতাসে ঢেউ এঁকেছে
এক টুকরো বাতাসকে সে আগলে রেখেছে।
তোমার তুমিটা একমাত্র আমারই রয়েছে
আর ওড়নাটা লেবুগন্ধে ভিজে গেছে।

সর্বশেষ এডিট : ০৮ ই এপ্রিল, ২০১৯ বিকাল ৫:৩৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



