somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নিষিদ্ধ প্রেম

৩১ শে আগস্ট, ২০১৯ রাত ১০:৪৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মনে মনে কথা বলা আমার অভ্যাস।তবে আজকাল আর পারছি না। এই মুহূর্তে আমি খুব খারাপ সময় পার করছি। মনে মনে কিছু বললেই ধরা খেয়ে যাচ্ছি শেফালির কাছে। মেয়েটা কি থট রিডিং জানে নাকি? যখন আমি ভাবলাম ওকে খুন করব, ও কত সহজেই তা ধরে ফেলল। এমন ভংগিমায় আমার দিকে তাকালো, আমার মায়া পড়ে গেল। আমার কাছে মনে হল ও আমার ভেতরের সবকিছু দেখতে পারছে। আমি ধীরে ধীরে ওর দিকে এগিয়ে গেলাম, তখন কারেন্ট চলে গেছে। রক্ত মাংসের একটা শরীর আমাকে জড়িয়ে ধরছে। বাইরে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়ছে। শেফালির অশ্রুতে আমার শার্ট ভিজে যাচ্ছে। কেমন অদ্ভুত একটা পরিবেশ। আমি আর শিউলি পরস্পরকে জড়িয়ে ধরেছি। আমি এই মেয়েটিকে ভালবাসি। সত্যি কি ভালবাসি? তাহলে কেন আমি ওকে মেরে ফেলতে চাইছি? ও একসময় অন্য পুরুষের মনরঞ্জন করেছে, সে জন্য? নাকি ও রেপড হয়েছিল সেজন্য? ওতো সব স্বীকার করেছে। আমি ওকে সাহায্য করতে চেয়েছি। বিয়ের প্রতিশ্রুতি দিয়েছি। তবে কেন আমি ওকে আর সহ্য করতে পারছি না? আমারতো তিন কুলে কেউ নেই। কাজেই আমি যাকে খুশি তাকে বিয়ে করতে পারি। তাহলে কেন এত দ্বিধা কাজ করছে?

আমি একজন লেখক। মাঝে মাঝে আমি আমি বেশ্যালয়ে যেতাম। আমি ওদের জীবনের গল্প শুনতাম। শেফালির গল্প শুনে আমি এতটাই মুগ্ধ হয়েছি যে চিরকুমার ব্রত থেকে বেরিয়ে এসে প্রথমবার কাউকে ভালবাসার চেষ্টা করেছি। তবে কি আমার মধ্যে কামনা বাসনা কাজ করছে? এখন শেফালি আমার ফ্ল্যাটে আছে। একজন ধর্ষিতার জন্য কিছুটা মানসিক ভারসাম্যহীনতা কোন অস্বাভাবিক ব্যাপার না। ওর মধ্যেও আছে। এখনো আমাদের মধ্যে কোন দৈহিক সম্পর্ক হয় নি, কিন্তু বেশ কয়েকবার আমি সে আকর্ষণ অনুভব করেছি, পরমুহূর্তেই নিজের প্রতি ঘেন্না হয়েছে। সবাই যদি এমন করে, তবে কিভাবে ওরা বেঁচে থাকবে ? আমিও আসলে ওকে রেপ করতে চাইছি ! আগের দিনে এ ধরণের মেয়েরা আত্মহত্যা করতো। আমি কি ওকে সেই পথেই ঠেলে দিতে চাই? আগামীকাল আমাদের বিয়ে। আমি কি আরো একটু ভেবে দেখব? কেমন যেন লাগছে। আমি সাধারণত কোন কিছু নিয়ে দ্বন্দ্বে ভুগলে টস করি। কিন্তু একটা মেয়ের জীবন নিয়ে এটা করা ঠিক হবে না। আমি কি ওর সাথে সরাসরি কথা বলব? তাহলে কি হবে ওর প্রতিক্রিয়া? ও এখন ঘুমাচ্ছে। ঘুম থেকে উঠলেই আমার বিয়ে। আমার বয়স পঁয়তাল্লিশ বছর। শেফালি বিশ বছরের তরুণী। একেবারেই মিস ম্যাচ। তবে আমি খুব আশাবাদী। আমাদের দাম্পত্য জীবন খুব ভাল কাটবে। এখন ভোর চারটা বাজে। আমি একটা উপন্যাস লেখার কাজ শেষ করলাম এই মাত্র, যেখানে গল্পের নায়ক শেষ পর্যন্ত মারা যায়।

এখন সকাল আটটা বাজে। আমরা বিয়ে করতে যাচ্ছি। খুব অদ্ভুত অনুভুতি হচ্ছে। আমার পাঞ্জাবির পকেটে একটা গোল্ড কয়েন। এটা দিয়েই গুরুত্বপূর্ণ কাজের আগে টস করি আমি। আমি সেটা এক ভিক্ষুককে দিয়ে দিলাম। আজ আমার জীবনের অন্য রকম একটা দিন। আমি নিজেকে শিউলির জন্য উৎসর্গ করলাম। আমি বুঝতে পারছি, ও আমার সম্পর্কে সব জানে। আমার মনের কথা ও শুনতে পায়।ও একটা বিশেষ ক্ষমতা নিয়ে এই পৃথিবীতে এসেছে। আমিও নিজের ভেতর কিছু একটা অনুভব করছি। আমার অন্যরকম লাগছে।







সর্বশেষ এডিট : ৩১ শে আগস্ট, ২০১৯ রাত ১১:৫৩
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ছোট গল্পঃ ভ্রম

লিখেছেন সামিয়া, ০৫ ই জুলাই, ২০২৬ দুপুর ১২:৫৩



চোখ বন্ধ করলেই আমি ধোঁয়া দেখি। ঘন, ধূসর ধোঁয়া। যেন কেউ ভেজা কাঠ জ্বালিয়েছে। তার সঙ্গে মিশে থাকে পোড়া কাপড়ের গন্ধ। কখনও মনে হয় প্লাস্টিক, কখনও মনে হয় পুরোনো... ...বাকিটুকু পড়ুন

পাহাড় আমি ভালোবাসি

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৫ ই জুলাই, ২০২৬ দুপুর ২:৪৩

পাহাড় আমি ভালোবাসি
...........................................



চললাম তবে তোমার সাথে,
হাতটি রেখে হাত বাড়াতে।
পিছুটানের বাঁধন ছিঁড়ে,
হারাবো ওই মেঘের ভিড়ে।

পাহাড় চূড়ায় রোদের হাসি,
শুনছো ! তোমায় ভালোবাসি।
চলবে নদী আপন বেগে,
নতুন কোনো আশার মেঘে।

ইচ্ছেগুলো পাক না ডানা,
আজকে... ...বাকিটুকু পড়ুন

পৃথিবীতে শ্রেষ্ঠ সম্পদ কি?

লিখেছেন রাজীব নুর, ০৫ ই জুলাই, ২০২৬ সন্ধ্যা ৬:২১



এই মুহুর্তে আমি গাজীপুর যাচ্ছি।
সময় সকাল দশটা। রবিবার। রাস্তায় জ্যাম যেতে অনেক সময় লাগবে। লাগুক। সমস্যা নেই, হাতে অনেক সময় আছে। আজ আমার কোনো কাজ নেই। বউ বাচ্চা বাসায়... ...বাকিটুকু পড়ুন

"তোমরা আমাদের মানুষদের কেন খুন করলে?"

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৫ ই জুলাই, ২০২৬ রাত ৮:০১

জাপানের মানুষেরা আজও বুঝতে পারে নাই, কেন তাঁদের ছেলেমেয়েদের এভাবে হত্যা করা হলো। সেই দেশের মুরুব্বীরা এখনো এই প্রশ্নের উত্তর খুঁজে ফেরেন। আক্ষেপ করেন। আমার বোনের জামাই জাপানে পোস্ট ডক... ...বাকিটুকু পড়ুন

শত্রুর শত্রু

লিখেছেন তানভীর রাতুল, ০৬ ই জুলাই, ২০২৬ সকাল ৯:১৪

উগ্রবাদী আর উদারবাদী, দুটি ইসলামই একই রাজনীতি করে। তাবলীগ জামাতের লোকটি মাঠে এসে বলে মেয়েদের ফুটবল হারাম। তারপর বিশ্বকাপে সৌদি আরবকে সমর্থন করে রাস্তায় নামে। এই দুটি আচরণ পরস্পরবিরোধী নয়।... ...বাকিটুকু পড়ুন

×