somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পাওয়ার পলিটিক্স

১০ ই ডিসেম্বর, ২০২০ বিকাল ৫:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এগুলো কেউ কাউকে শেখায় না। পাঠ্য বইয়ে পাবেন না। মিডিয়া নিয়ে যারা কাজ করে, তারা বলে না। এগুলো শিখতে হয় ভাই ব্রাদারের আড্ডায়। নিচের প্রতিটি বিষয় হতে পারে আমাদের আড্ডার টপিক। আসেন আড্ডা দেই, পাওয়ার পলিটিক্স শিখি।



১। উর্ধ্বতন কর্তৃপক্ষকে কখনই প্রভাবিত করতে যাবেন না।
২। কখনই বন্ধুদের উপর বেশি আস্থা রাখবেন না, কীভাবে শত্রুদের ব্যবহার করবেন তা শিখুন।
৩। আপনার উদ্দেশ্য গোপন রাখুন।
৪। সর্বদা প্রয়োজনের চেয়ে কম কথা বলুন।
৫। জীবনের প্রায় সব প্রাপ্তিই খ্যাতির উপর নির্ভর করে- আপনার জীবন দিয়ে এটি রক্ষা করুন।
৬। সমস্ত কিছুর বিনিময়ে অন্যের মনোযোগ আকর্ষণ করুন।
৭। আপনার কাজটি করাবার জন্য অন্যকে খুঁজুন, তবে কাজ শেষে নিজের কৃতিত্ব নিন।
৮। সবাইকে আপনার কাছে আসতে দিন- প্রয়োজনে টোপ ব্যবহার করুন।
৯। কর্মের মাধ্যমে আপনাকে জয়ী হতে হবে, তর্ক দিয়ে নয়।
১০ অসুখী এবং দুর্ভাগা মানুষদের এড়িয়ে চলুন।
১১। মানুষ আপনার উপর নির্ভরশীল থাকুক।
১২। আপনার শিকারকে দুর্বল বানাবার ক্ষেত্রে সৎ এবং উদার হন।
১৩। কারো সাহায্যের চাওয়ার সময়, তার ব্যক্তিগত স্বার্থের দিকে ইংগিত করুন, তাদের দয়া বা কৃতজ্ঞতা ভিক্ষা চাইতে যাবেন না।
১৪। চারপাশের মানুষগুলোর বন্ধু হবার ভান করুন, গুপ্তচর হিসাবে কাজ করুন।
১৫। আপনার শত্রুকে সম্পূর্ণরূপে পিষে ফেলুন, যাতে সে আপনার সামনে মাথা তুলে দাঁড়াতে না পারে।
১৬। কারো কাছে সম্মান পেতে চাইলে নিজেকে আড়াল করতে শিখুন।
১৭। অন্যদের অস্থিতিশীলতার মধ্যে রাখুন, কিন্তু অবিশ্বাস্য গতিতে আপনার নিজের কাজ শেষ করে ফেলুন।
১৮। নিজেকে রক্ষার জন্য দুর্গ তৈরি করবেন না- বিচ্ছিন্নতা বিপজ্জনক।
১৯। আপনি কার সাথে কাজ করছেন তা ভালমত জানুন - ভুল ব্যক্তির সাথে তর্কে জড়াবেন না।
২০। কারও সাথে প্রতিশ্রুতিবদ্ধ হবেন না।
২১। আপনার শত্রুরা যেন আপনাকে বোকা ভাবে।
২২। আত্মসমর্পণ করুন কিন্তু দুর্বলতাকে শক্তিতে রূপান্তর করুন।
২৩। আপনার আপন শক্তিতে মনোনিবেশ করুন।
২৪। নিখুঁতভাবে প্রতিপক্ষের বিরোধিতা করুন।
২৫। যে কোন কাজের জন্য নিজেকে বারবার তৈরি করুন।
২৬। নিজের হাতে কোন অন্যায় করবেন না।
২৭। আপনার নিজের সফলতার জন্যই অন্যের প্রয়োজন নিয়ে কাজ করতে হবে।
২৮। প্রতিটি পদক্ষেপ নিন সাহসের সাথে।
২৯। যে কোন কাজ সম্পাদনের জন্য সর্বশেষ পর্যন্ত পরিকল্পনা করুন।
৩০। আপনার সাফল্যকে নিজের জন্য সহজলভ্য করে ফেলুন।
৩১। সবকিছুর জন্য বিকল্প তৈরী করুন, এবং এক সময় আপনি যে ভুল করতেন, তা অন্যদের করতে দিন।
৩২। মানুষের কল্পনা শক্তি নিয়ে খেলতে হবে।
৩৩। প্রত্যেক মানুষের শক্তির উৎস আবিষ্কার করুন।
৩৪। আপনার নিজস্ব স্টাইলের প্রতি আস্থাশীল হন: রাজার মত সম্মানিত হতে চাইলে একজন রাজার মতো আচরণ করুন।
৩৫। সময়ানুবর্তীতার শিল্পকে আয়ত্ত্ব করুন।
৩৬। আপনার কাছে কখনোই আসবে না এমন জিনিসগুলি আবিষ্কার করুন, এবং সেগুলি উপেক্ষা করুন।
৩৭। হৃদয়ের শক্তি দিয়ে আকর্ষণীয় চশমা তৈরি করুন যেন, যা দেখেন তাই ভাল লাগে।
৩৮। আপনার পছন্দ মতো ভাবুনন, তবে অন্যের পছন্দ মতো আচরণ করুন।
৩৯। মাছ ধরতে চাইলে জলাশয়ে আলোড়ন তুলুন।
৪০। কোন কিছু ফ্রিতে পাওয়ার চেষ্টা করবেন না।
৪১। নিজস্ব উপায়ে শক্তি অর্জন করুন।
৪২। নেতাকে আঘাত করুন, দেখবেন তার অনুসারীরা ছড়িয়ে ছিটিয়ে গিয়েছে।
৪৩। অন্যের হৃদয় এবং মন নিয়ে কাজ করুন।
৪৪। মিরর এফেক্ট(যে যেমন, তার সাথে তেমন আচরণ) দিয়ে মানুষকে দুর্বল বা উত্তেজিত করা যায়।
৪৫। পরিবর্তনের প্রয়োজনীয়তা নিজে বুঝুন এবং অন্যকে বোঝান, তবে একবারে খুব বেশি কিছু করবেন না।
৪৬। কখনও কারও কাছে নিজেকে খুব নিখুঁতভাবে প্রদর্শন করবেন না।
৪৭। আপনি যে লক্ষ্যটি নির্ধারণ করেছিলেন, অর্জনের পর তা পেরিয়ে যাবেন না; কখন থামতে হবে তা শিখুন।
৪৮। অনিশ্চিয়তার মধ্যে থাকুন এবং তা উপভোগ করুন।

বি:দ্র: টপিকগুলো Robert Greene-এর The 48 Laws of Power বই থেকে অনুবাদ করা (চেষ্টা) হয়েছে। আগ্রহ থাকলে বইটি পড়ে দেখতে পারেন।



সর্বশেষ এডিট : ০৭ ই সেপ্টেম্বর, ২০২৫ সকাল ১১:৪৭
১০টি মন্তব্য ৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চাকরির বন্যা আসার আগেই চাকরির বাজারে খরা!

লিখেছেন মাথা পাগলা, ২৯ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৪৬



জুলাইয়ের পর বলা হয়েছিল দেশে নাকি চাকরির বন্যা বয়ে যাবে। অর্থনীতি ঘুরে দাড়াবে, ২০৩০ সালের মধ্যে আমরা অর্থনীতিতে মালয়েশিয়া, থাইল্যান্ড, ভিয়েতনামকে ছাড়িয়ে যাবো। ট্রিলিয়ন ডলারের অর্থনীতিও হবে।

দেশে এমনিতেই কর্মসংস্থানের অবস্থা... ...বাকিটুকু পড়ুন

আমরা কি তাহলে গুহা যুগে ফেরত যাচ্ছি?

লিখেছেন জ্যাক স্মিথ, ৩০ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৫০



বিশ্ব যেখানে উন্নতির প্রতিযোগিতা করছে, কীভাবে জীবনমান আরও উন্নত এবং সহজ করা যায় তা নিয়ে চিন্তাভাবনা করছে আর আমরা ঠিক তার উল্টো পথে হাঁটছি। চারদিকে ভয়াবহ অবস্থা!! চাঁদাবাজি, খুন,... ...বাকিটুকু পড়ুন

।। রাশিয়ার মতো বাংলাদেশে হামলা করুক ভারত।।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ৩০ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:১২


আমি আজ পর্যন্ত আম্লিগে কোন ভালোমানুষ খুঁজে পাইনি। আম্লিগ মানেই ইয়ের বাচ্চা। আম্লিগ মননে মগজে ধর্ষক, লুন্ঠনকারী, দেশদ্রোহী ও পাচারকারী। এদের মাঝে কোন কালেই কোন ভালোমানুষ ছিলোনা বর্তমানেও নেই... ...বাকিটুকু পড়ুন

ইয়ামানাকা ফ্যাক্টরস

লিখেছেন কলাবাগান১, ৩০ শে আগস্ট, ২০২৬ সকাল ১০:৫৭


ছবিতে যাকে দেখছেন উনার নাম প্রফেসর ইমানাকা। উনাকে সারা বিশ্ব মনে রাখবে উনার যুগান্তরী আবিস্কার এর জন্য। তার আবিস্কার যেভাবে সবার জীবনকে বদলে দিবে এবং দিচ্ছে সেটা জানানোর জন্যই... ...বাকিটুকু পড়ুন

Movie-Obsession(2026)

লিখেছেন ডি এইচ তুহিন, ৩০ শে আগস্ট, ২০২৬ সকাল ১১:৫৯

বিশিদবার রাতে খুব বাজে আর একটা ছিনেমা দেখলাম। ভাই-রে ভাই কি বলবো, ঐ রাতে আর ঘুমাতে পারি নাই। মানে দেখার পর থেকে এখনো গা শিরশির করছে। চোখ বন্ধ করলেও চোখের... ...বাকিটুকু পড়ুন

×