somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সোশ্যাল মিডিয়ার মন্তব্য বিভ্রাট

০২ রা মে, ২০২১ ভোর ৬:২৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সোশ্যাল মিডিয়াতে আমরা যে সব মন্তব্য করি তার বেশিভাগই ফালতু এবং অহেতুক। আমি ভেবে পাই না, মানুষ এতো সময় পায় কই? যদিও বা সময় পায়, এদের রুচির এই অবস্থা কেন? রুচির কথাও না হয় বাদ দিলাম, এদের কি বিবেক বুদ্ধি সম্পূর্ণ লোপ পেয়েছে না'কি? জটিল জটিল সব হিসেব তারা এক তুড়িতেই কষে দিতে চায়। এদের মধ্যে মধ্যে বেশি ভাগই তথাকথিত শিক্ষিত সম্প্রদায়ের লোকজন। যে শিক্ষাকে জাতির মেরুদণ্ড বলা হয়, এ শিক্ষা কি সেই শিক্ষা?

আসলে এসব ট্রল, তামাশা, তাচ্ছিল্য, ব্যঙ্গ যারা করে, না পাওয়ার বেদনা কি তাদের অন্তরে নেই? তারা কি পরিপূর্ণ? নির্ভুল? সবকিছুর উর্ধ্বে? আজকাল কেন মানুষ কাউকে অপমান করার আগে একবারও এই চিন্তা করে না যে, ধীরে ধীরে সেও ধ্বংস হয়ে যাচ্ছে? এসব অযাচিত মন্তব্যের প্রতিক্রিয়াগুলো তাদের মানসিক শান্তি, রাতের ঘুম কেড়ে নেবে। তার ভেতরে থাকা পুণ্য আত্মার মৃত্যু ঘটাবে। না বোঝে, না বুঝুক গে। হুজুগের এই দেশে বেশি কিছু বললেও, মানুষ ভাবে লেকচার দিচ্ছে!

আসলে সম্মিলিতভাবে কিছু করার জন্যই সোশ্যালাইজেশন। অথচ আমরা ধীরে ধীরে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছি।

যেমন ধরুন, যে বছর বন্যা হয়, সে বছর ফসল খারাপ হবে। এটা একটা কো রিলেশন। কিন্তু বন্যার কারণেই যে ফসল খারাপ হবে, এটা জোর দিয়ে বলা যায় না। আরো অন্যান্য অনেক বিষয় মাথায় রেখে কাজ করতে হবে। অথচ, একদল লোক থাকবে, যারা এই সিদ্ধান্তের বিপরীতে কোন যুক্তিই খুঁজে পাবে না। এবং বিরোধী পক্ষকে ভাববে বোকা, গর্ধব ইত্যাদি।

আবার, বাংলাদেশে গরমকালে অপরাধ বেশি হয় এবং গরমকালে মানুষ আইস্ক্রিম বেশি খায়। তাহলে অপরাধের সাথে আইস্ক্রিমের একটা রিলেশন বের করা হলো। এখন যদি বলা হয়, আইস্ক্রিম খাওয়ার কারণে অপরাধ বেড়ে যায়, তাহলে কি সেটা ঠিক হবে? না। কারণ, কো রিলেশন থাকলেই কারণ সেটা হবে না।

অন্য দিকে, বাংলাদেশে সাংবাদিক হল বিশেষ এক প্রজাতি। এদের কাজ হল সব সময় সেনসেশনাল বস্তু নিয়ে নিউজ করা এবং সাধারণ মানুষকে দিয়ে উল্টা পাল্টা কমেন্ট করতে প্রলুব্ধ করা। কিন্তু আমি যে নিউজ করছি, সেটা ঠিক কিনা, সাধারণ জনগণ বুঝতে পারছে কিনা, এটাও মাথায় রাখতে হবে। নিউজের ইম্প্যাক্ট কি এটাও বুঝতে হবে। যে কোন ধরণের সেন্সিটিভ টপিক খুব সাবধানতার সাথে হ্যান্ডেল করতে হয়। আমাদের দেশে সেটা করা হয় না।

মনে করেন, অনলাইন পেপারে নিউজ আসল "নেইমারের মুখে থুতু মারল গ্রিজম্যান।"

ভিতরে গেলে দেখা যাবে আসল নিউজ হল গ্রিজম্যান উত্তর দিকে থুতু মেরেছে। আর ঐ সময় উত্তর দিকে ১০০০ কিলোমিটার দূরে নেইমার দাঁড়িয়ে ছিল। অথচ, "টেকনিকালি" অনলাইন পেপারের ভাষায় এই থুতু নেইমারের মুখে গিয়ে পড়েছে।

আবার মনে করুন, নিউজ হয়েছে, "শিক্ষিত মেয়েরাই ডিভোর্সের শীর্ষে"। এই নিউজের কমেন্টে গেলে দেখা যাবে সবাই তাদের জ্ঞান ফলাতে এসে পড়েছে।

"মেয়েদের পড়াশোনার কি দরকার?"

"শিক্ষিত মেয়েরাই সমাজ নষ্টের মূল।"

"এই সব মেয়েরা নিজের ইনকাম শুরু করলে জামাইকে গোনায় ধরে না।"

ব্লা ব্লা ব্লা...

ঘটনা হলো, এই সব মেয়েরা যে ডিভোর্স দিচ্ছে, কেন দিচ্ছে? ডিভোর্সের কারণ কিন্তু এটা না, যে তারা শিক্ষিত এবং স্বাবলম্বী।

ডিভোর্সের কারণ হতে পারে হাসবেন্ডের নির্যাতন, হয়তো হাজবেন্ড পরিবারের খেয়াল রাখে না, হয়ত বনিবনা হচ্ছে না। হাজারটা কারণ আছে। কিন্তু কারণটা "শিক্ষিত" আর "স্বাবলম্বী" মেয়ে না।

মেয়েরা শিক্ষিত হলে, নিজের ইনকাম থাকলে সেই মেয়েকে নির্যাতন করাটা কঠিন। নির্যাতন করলেও সেই মেয়ে মুখ বুজে থাকবে - এটা ভাবা ভুল। একটা মেয়ে যদি পড়াশোনা না করে, নিজের ইনকাম সোর্স না থাকে, তাহলে সেই মেয়ে মুখ বুজে সকল নির্যাতন সহ্য করে। কারণ, তার আসলে যাওয়ার কোন জায়গা নাই। আর এটাই চায় বাংলাদেশী সোসাইটি!
সর্বশেষ এডিট : ০২ রা মে, ২০২১ সকাল ৯:৩৮
৭টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

নজির

লিখেছেন সাইফুলসাইফসাই, ২৫ শে আগস্ট, ২০২৬ রাত ১১:০২

নজির
সাইফুল ইসলাম সাঈফ

সুখ নাই, আনন্দ নাই, নাই শান্তি
একলা চলতে চলতে উদাসী
আত্মভোলা, মনভোলা, বেখেয়ালি
প্রতিমুহূর্ত লাগে যেন গোধূলি!
আমার ব্যক্তিত্বে, চিন্তা, চেতনায়
কেউ আটকায় না, হয় না আকৃষ্ট!

নিঃসঙ্গ বিষাদযুক্ত ঘুরতে ঘুরতে
হয়ে গেছে... ...বাকিটুকু পড়ুন

বিশ্বাস আর সংগ্রামই একদিন সত্যকে প্রতিষ্ঠিত করবে

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২৬ শে আগস্ট, ২০২৬ রাত ১২:০২



আওয়ামী লীগের ইতিহাস কোনো সহজ পথে হাঁটেনি। রক্ত, ত্যাগ আর সংগ্রামের ভেতর দিয়ে এই দলের জন্ম, আর সেই জন্মসূত্রের গৌরব আজও অক্ষুণ্ণ- ণ্কারণ ইতিহাস সাক্ষী, এই দল কখনো... ...বাকিটুকু পড়ুন

প্রাথমিক বিদ্যালয়ে মক্তব চালু করলে শিশুরা ফিরে আসবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৬ শে আগস্ট, ২০২৬ রাত ২:৪২


ববি হাজ্জাজ প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী। মুসা বিন শমসেরের ছেলে। মন্ত্রী হওয়ার পর থেকে পুরো দেশ চষে বেড়াচ্ছেন। নতুন দায়িত্ব পেয়েছেন, নতুন নতুন আইডিয়া দিচ্ছেন। মনে হয়,... ...বাকিটুকু পড়ুন

বাঁধনের কেন ফেমিকন লাগে !!!

লিখেছেন অপলক , ২৬ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:৩৪



বাঁধন এখন বন্ধন মুক্ত। মিডিয়া পাড়ায় সরব উপস্থিতি। উপর মহলের ডাকে সারা দিতে হয়। কাজেই ফেমিকন লাগতেই পারে। মানে ফেমিকনের এ্যাড করা লাগতেই পারে। মিডিয়া আইকন হিসেবে জনসচেতনাতা বাড়াতে... ...বাকিটুকু পড়ুন

“উন্নয়নের দুর্ভিক্ষে বাংলাদেশ”

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২৬ শে আগস্ট, ২০২৬ বিকাল ৪:৫৮



বাং/লাদেশের মূর্খ জনগণ উন্নয়নের চেয়ে কথিত ফ্যাসিবাদকে বড় করে দেখেছে কিন্তু “উন্নয়নের দুর্ভিক্ষ” কি জিনিস তা দেখেনি।

দেখতে থাকুক….। আর ভাতের দুর্ভিক্ষ শুরু হলে বলে…..।

ফ্যাসিবাদ দূর করতে গিয়ে উন্নয়নই "নাই"... ...বাকিটুকু পড়ুন

×