somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ঝড়ের আহ্বান

১৮ ই এপ্রিল, ২০২২ রাত ১০:১৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমি কারো করুণার পাত্র হয়ে আর বেঁচে থাকতে চাই না। আমি মুক্তি চাই। আমার জন্ম যেন এক অনুশোচনা হয়েই রয়ে যায়, সকল কালে, সকল জীবের অন্তরে। কেন এই ধরাধামে এসেছিলাম, আজও তার কোন সদুত্তর পেলাম না। শুধু অর্থ উপার্জনই কি ছিল না আমার যুগ জনমের সাধনা? সে সাধনা পূর্ণ হবার নয় কোন দিন। সকলের মুখের দিকে তাকিয়ে এক নিরব অর্থনৈতিক হিসেব কষতে দেখেছি। প্রতিটি পদক্ষেপকে মাপতে দেখেছি অর্থনৈতিক মানদণ্ডে। বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজন, পিতা-মাতা, প্রেমিকা, স্ত্রী-সন্তান সবাই আমাকে মেপেছে ওই এক ছাচে। স্বয়ং আমার সৃষ্টিকর্তা অর্থ দানকে করে রেখেছেন মহান ধর্ম। আমি সে ধর্মে ব্যর্থ হয়েছি বারেবার।

চারদিকে অন্ধকার ছাড়া আর কিছু দেখা যায় না। বুকের খাঁচা ভেঙ্গে গেছে নষ্ট ছাতার মত। শুধু ডাট দিয়ে কি আর পার হওয়া যায় এ সাধের মানব জনম? বারবার আমার ঘর পুড়েছে। জগৎ জুড়ে শুধু ধিক্কার শুনেছি। কিন্তু অর্থ আর প্রাচুর্যের ঝনানি শুনিনি কস্মিন কালে। বিকেলের শেষ আলোয় কেউ এসে বলে নি, আর একটু কি থাকা যায়? সবাই দূর দূর করেছে। অন্যের লালসার উদ্ধারকারী হিসেবে আমাকে খাটতে হয়েছে চিরকাল। জন্ম থেকেই মাথার উপর ঋণের ঘানি টানতে হয়েছে। কখনো খুব একাকী বোধ হলে আকাশের দিকে তাকিয়েছি; তৎক্ষণাৎ ভয়ংকর অভিকর্ষ বল আমাকে টেনে ধরেছে। যে বালিশে আমার সব নালিশ লেখা আছে তার শিরোনাম চিরকালই "অভাব" হয়েছে। কোন রমণী আমার দিকে ফিরেও তাকায়নি। আমি কেন হলাম জগতের সকল অভাবের সমষ্টি?

যখনই জীবন সাগরে ঝড় হয়েছে আমি খুশি হয়েছি। এই বুঝি ডুবে মরার সময় হলো বলে। কিন্তু আমি ডুবে যাই নি। আমার ডুবন্ত তরী কোন অলৌকিক ইশারায় ভেসে ওঠেছে। আমার এ জীবন কোন অলৌকিকত্বে বন্দী, কে জানে? কোথাও যে শান্তি নাই। যে হাসি আমার মুখে, চোখে দেখা যায়- তা কেবলই মিথ্যার ছলনে বন্দী। তাই এখন আর ঝড় এলে আজকাল খুশি হই না। কিন্তু, এবার যে ঝড় আসতে চলেছে- তার ডাকে জীবন সায়াহ্নে উপস্থিত কি নই আমি? সে ঝড় সম্পর্কে পাঠকের নাই বা জানা হোক!

এ ঝড়কে আমি স্বাগত জানাই:

হে ঝড় তুমি এসো তীব্রতর হও,
চিরকালের বিমুক্ত হতাশার ইতি ঘটাও।
তোমার বর্ণিল থাবায় রক্তাক্ত হোক দেহ,
ঘুচে যাক আজন্ম কাঙ্খিত সুরের স্নেহ।
ভিজে যাক যাপিত জীবনের সব ভয়,
এ ঝড়ের শেষটায় যেন আমার মৃত্যু হয়।
কথা যেন চুপ হয়ে যায় জাগতিক নিয়মে,
স্বপ্ন হোক অবসান ব্যথিত এ অনাহুত জন্মে।
আজ তুমি আমার পক্ষে এসো হে ঝড়,
আমার এ মিনতি আজ হোক অবিনশ্বর।

দিবালোকে ঘুম ঘোরে কত ভয়ংকর বয়েছ তুমি,
আজ এই মাঝরাতে যে তোমার চরণ ধ্বনি শুনি
আজ হতে আমি যেন শুধু তোমার চরণ চুমি!

৫টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিকাশ নূরা এবং হিরো আলমকে যারা প্রধানমন্ত্রী ভাবতেন ;)

লিখেছেন জ্যাক স্মিথ, ২০ শে আগস্ট, ২০২৬ দুপুর ২:৩২



একজন মানুষের জ্ঞান-বুদ্ধি, শিক্ষা-দীক্ষা থাকার চাইতেও জরুরী বিষয় হচ্ছে তার অন্তর্দৃষ্টি থাকা। অন্তর্দৃষ্টি, অন্তরচক্ষু বা জ্ঞানচক্ষু সম্পন্ন একজন ব্যক্তিকে কখনোই ধোঁকা দেওয়া বা ধোঁকায় ফেলানো সম্ভব নয় কারণ এরা... ...বাকিটুকু পড়ুন

বাঙ্গালী কেন মুসলমান হতে পারে না?

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২০ শে আগস্ট, ২০২৬ বিকাল ৫:৪৫

অনারব টার্কিশ, কুর্দি আর ইরানিয়ানরা তাদের নিজ নিজ ভাষা ও সংস্কৃতি সংরক্ষন করে ও তা ধারন করেও তারা মুসলিম, পাকিস্তানের পাঞ্জাবীরাও যখন নিজেদের পাঞ্জাবী জাতি হিসেবে অহংকার করে, তখনও তারা... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ মোহাম্মদপুরে কখনও বিচ্ছেদ হয় না

লিখেছেন রাজসোহান, ২০ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:১৪





আমার দোকানের নাম নিউ শাপলা কম্পিউটার ও ফটোস্ট্যাট। সাইনবোর্ডের শাপলা ফুলটা এঁকে দিয়েছিলো তাজমহল রোডের এক সাইনম্যান, দেখতে হয়েছিলো কচুরিপানার মতো। চৌদ্দ বছর ধরে ঝুলে আছে। রোদে রঙ উঠে... ...বাকিটুকু পড়ুন

২১শে আগস্ট গ্রেনেড হামলা তার সাথে কিছু রুঢ় সত্য যা বদলে দিয়েছিলো দেশের রাজনীতি।

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ২১ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৩৪





২১শে আগস্ট গ্রেনেড হামলা সম্পর্কে আমরা সবাই মোটামুটি জানি। এই হামলায় কারা জড়িত ছিল সেটাও আজকের দিনে অজানা নয় একমাত্র নিতান্ত দলকানা ছাড়া। তৎকালীন বিএনপি-জামায়াত জোট সরকারের সময়... ...বাকিটুকু পড়ুন

ধানমন্ডি ৩২ যারা ভেঙেছিল, আর যারা বিচার চাওয়ার পথ বন্ধ করে দিল- তারা কি একই?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২১ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:৪৪



ধানমন্ডি ৩২ যারা ভেঙেছিল, আর যারা বিচার চাওয়ার পথ বন্ধ করে দিল- তারা কি একই?

ধানমন্ডি ৩২ ভাঙা হয়েছিল- কে দেখেনি, কে জানে না, এটা অস্বীকার করার উপায় নেই।,... ...বাকিটুকু পড়ুন

×