
অন্ধকার লুকায় লজ্জায় আমায় দেখে;
আমি নিরব চোখে প্রতিবাদ করি।
যেহেতু আমিও অন্ধকার,
অর্থাৎ স্বজাতি।
"জয় তু অন্ধকারের জয়"
এই শ্লোগান দেই নিয়মিত।
তবে কেন এত ভয় করো আমাকে?
মানুষের জন্মে অন্ধকার,
মৃত্যুতেও অন্ধকার।
অন্ধ নদী, অন্ধ মাঠ, অন্ধ ফুল আছে;
সেসব আছে একটি অন্ধ অক্ষরের মতো!
অন্ধকারের উৎস মূল থেকেই কি আলো আসেনি?
আমি ছুঁয়েছি সে আলোক সংকেত গভীর বিশ্বাসে।
আমার অন্ধকারে
আলোর কুঠারাঘাত হয়েছে,
আমি নিরবে সহ্য করেছি
সে আলোকের অত্যাচার।
যত দিন যাচ্ছে,
আমার সহ্য ক্ষমতা বেড়ে যাচ্ছে!
আমাদের সহ্য ক্ষমতা বেড়ে যাচ্ছে।।
সর্বশেষ এডিট : ০৭ ই জুন, ২০২২ রাত ১২:৩৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



