somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ছোট হইতে সাবধান

১২ ই ডিসেম্বর, ২০২৩ রাত ৮:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



ভূমিকা:

অণু পরিমাণ সৎকর্ম সম্পর্কে পবিত্র কুরানের সূরা যিলযালে বলা হয়েছে, পরকালে অণু পরিমাণ সৎকর্মও হিসাবে আনা হবে৷ আবার অণু পরিমাণ অসৎ কর্মের ক্ষেত্রেও একই কথা বলা হয়েছে। এটা একটি ব্যাপক ধারণা, যা আমার মতো ক্ষুদ্র মস্তিষ্কের দ্বারা অনুধাবন করা অসম্ভব।

আমার চিন্তা:

অনেক সময় দেখা যায়, গাড়ির চাকার একটি সূক্ষ্ণ ছিদ্র থাকার কারণে সম্পূর্ণ গাড়িটি বাতিল হয়ে যায়। এখানে কত ছোট ছিদ্রের কারণে চাকাটি অচল হবে তা নিয়ে তর্ক করা বাহুল্য। আবার একটা ফেলনা জিনিসকে কাজে লাগানোর ক্ষেত্রেও সামান্য উপকার বা সম্ভাবনাকে কাজে লাগাতে হয়। চিন্তার সামান্য অসংগতি, বৃহৎ পরিসরে দুর্ভোগের কারণ হতে পারে। সেটাকেও অণু পরিমাণ অসৎ কর্মের পাল্লায় রাখা উচিৎ। দিন শেষে হিসাব করা উচিৎ, কি চিন্তা করে আমি সম্পূর্ণ দিনটি কাটাচ্ছি। কারণ শেষ পর্যন্ত চিন্তাই মানসিক শক্তি ও দুর্বলতার কারণ হয়ে দাঁড়ায়। অনেকেই জানেন যে, অবচেতন মন থেকেই মানুষের চেতন মন শক্তি ও সাহস পায় বা হারায়। সেক্ষেত্রে চিন্তার স্বাধীনতা বা অধীনতা সম্পর্কে ধারণা থাকা জরুরী।

চিন্তা বিষয়টি কেমন:

আমাদের চিন্তাকে যদি আমরা নিজেরাই নিয়ন্ত্রণ করে থাকি, তাহলে কোন খারাপ কাজ আমাদের পক্ষে করা সম্ভব না। কারণ, সবাই আমরা জানি যে, খারাপ চিন্তার ফলাফল ভাল হয় না। সেজন্যই মহান সাধকেরা নিভৃতে চিন্তা করতেন। তারা তাদের চিন্তার ফোকাস ধরে রাখতে পারতেন। মানুষ একই সাথে যেমন দুইটি জিনিস দেখতে পারে না, তেমনি একই সাথে দুইটি চিন্তাও করতে পারে না। বর্তমান সোশ্যাল মিডিয়ার যুগে আমাদের মনোযোগ প্রতিনিয়ত হাইজ্যাক করা হচ্ছে। আমাদেরকে সুচিন্তা করার মতো মানিসিক অবস্থায় থাকতে দিচ্ছে না। লোভনীয় সব বিজ্ঞাপন ঘুরতে থাকে স্মার্টফোন ও ল্যাপটপের স্ক্রীনে, যা থেকে মন সরিয়ে রাখা অসম্ভব। অণু পরিমাণ কুচিন্তার বীজ আমাদের অজান্তেই মস্তিষ্কে ঢুকে পরছে। নানা ভাইরাল টপিক আমাদের মনের মধ্যে জমা হয়ে অসংখ্য অণু পরিমাণ অসৎকর্ম করিয়ে নিচ্ছে আমাদের দ্বারা। যার সামষ্টিক পরিণতি হিসেবে আমাদের মধ্যে সৃষ্টি হচ্ছে হতাশা, ঘৃণা, হিংসার মতো ঋণাত্মক দৃষ্টিভঙ্গী। এগুলো এমনভাবে আমাদের সাথে মিশে গেছে যে, অন্যায়ের বিরুদ্ধে আমরা কার্যকর কোন প্রতিবাদ করতে পারছি না। বরং শতশত অন্যায়কে আমরা নিজেরাই প্রোমোট করে যাচ্ছি প্রতিনিয়ত।

আমার ধারণা:

নৈতিকতা চর্চা করতে যা করা উচিৎ তা হলো, ভাল পরিবেশে থাকা। অণু পরিমাণ হলেও সৎকর্মের চেষ্টা করা। ভাল কাজের চিন্তা করতে হবে। যারা পরকালে বিশ্বাস করে না, তাদেরও উচিৎ ভালো চিন্তা করা। কারণ এটা সত্য যে, ভাল কাজের অবশ্যই একটা বিনিময় মূল্য আছে। এটা প্রাকৃতিক। সেই বিনিমিয় হলো প্রশান্তি। আর নাস্তিক হয়ে লাভটা কি? মৃত্যুর পরে যদি কিছু না থাকে তবে মানুষের মনে এত অপূর্ণ আশা থাকার কথা না। মানুষের মধ্যে যে অসীম চাহিদা আছে, তাকে বিশ্লেষণ করলেই অসীম জগৎ সম্পর্কে ধারণা পাওয়া যায়। এ জীবন যে ক্ষুদ্র তা পৃথিবীর প্রতিটি মানুষ স্বীকার করে। তার জন্য বেদ-কুরআন পড়াটা বাধ্যতামূলক নয়।

উপসংহার:

পারমাণবিক বোমা যেমন ছোট ব্যাপার না, তেমনই অণু পরিমাণ সৎ বা অসৎ কর্মও ছোট ব্যাপার না। বিন্দু থেকেই সিন্ধু। কোন কিছুকেই ছোট ভাবার সুযোগ নেই।
সর্বশেষ এডিট : ১২ ই ডিসেম্বর, ২০২৩ রাত ৮:৫৫
৪টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কেউ জানেনা

লিখেছেন অপ্‌সরা, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৪২


কেউ জানেনা
আমার একটা জগৎ আছে,
খুব গহীনে, সংগোপনে,
বুকের ভেতর লুকিয়ে থাকা
একটা জগৎ....
নিজের জগৎ, নিজের মত
আমার একটা জগৎ লাগে।

রোজ বিকেলে কাজের পরে
একটু যখন অবসরে,
একটু সময় চায়ের কাপে
নিজের মত, নিজের... ...বাকিটুকু পড়ুন

সালমান মুক্তাদীরের জুলাই আন্দোলন: কারণটা কি একান্ত ব্যক্তিগত ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:০১


সালমান মুক্তাদীর বাংলাদেশের কনটেন্ট ক্রিয়েশন জগতের পথিকৃৎ। তার হাত ধরে এদেশে কনটেন্ট ক্রিয়েশনকে পেশা হিসেবে গ্রহণ করেছে কত তরুণ, তার কোনো হিসাব নেই। তার ভক্তের সংখ্যা অগণিত। তবে কাজের... ...বাকিটুকু পড়ুন

সামুতে পর্ণ এটাকের জনককে পাওয়া গিয়েছে?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:০৮



ব্লগার চারাগাছ সামুতে মডারেটর নেই বলে সন্দেহ করছেন। নিজের ধারণা পাকাপোক্ত করতে সামুতে পর্ণ এটাকের প্ল্যান করছেন। ইহা কি ব্লগার?

সামুতে পর্ণ এটাকের কারণে পর্ণ সাইটের ধুয়া তুলে বিগত সরকার... ...বাকিটুকু পড়ুন

শুভ জন্মদিন আফীক

লিখেছেন আলমগীর সরকার লিটন, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:১৩


তোর সাত বছর
কোন দিক দিয়ে গেলো
মনেই পড়ছে না;
জানিস কি অদ্ভুত সময়?
সময়ের উষ্ণভাজে
বেঁচে থাকাটাই ১ বিস্ময়!
শুভ জন্মদিনের
শুভেচ্ছাটা আরও খুশি
যেনো রঙিন ক্ষণ;
শত কষ্টের মাঝে মানুষ
হওয়াটা আনন্দাশ্রু;
মানুষের মত মানুষ হও
শুভ জন্মদিন- শুভ... ...বাকিটুকু পড়ুন

দৃষ্টিকটু পোশাক ও দৃষ্টিকটু আচরণ

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:১৪



আপডেট - হাফপেন্ট আন্দোলন: ৩০/০৯/২০২৬
হাফপেন্ট পরে মেট্রো ট্রেন ও বাসে চলাচল বাংলাদেশের একটি নাগরিক চাহিদা হতে পারে। যেহেতু সমস্যা মেট্রোতে হয়েছে, আমি ধারণা করেছি বাংলাদেশে ফেসবুকে “হাফপেন্ট আন্দোলন” হওয়ার সম্ভবনা... ...বাকিটুকু পড়ুন

×