somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সহীহ পদ্ধতিতে ব্রেকআপঃ ছেলেদের জন্য ৮টি সহজ পরামর্শ :|

২৬ শে জুলাই, ২০১৪ দুপুর ১:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


“ব্রেকআপ” পৃথিবীর একমাত্র শব্দ যা একই সাথে মন খারাপ এবং ভালো করে দিতে সক্ষম। এই ব্রেকআপ সঠিক নিয়মে করা আসলে শিল্পের পর্যায়ে পড়ে। কারণ বলা যায় না, আজ যার সাথে ব্রেকআপ করছেন, ভাগ্য খারাপ হলে কাল থেকে তার ছোট/বড় ভাই/বোনের সাথে সংসার শুরু করতে হতে পারে। এবং আপনার এক্স যে তখন হিন্দি/বাংলা সিরিয়ালের চিরাচরিত প্যাচ লাগানো ব্যক্তির ভূমিকা গ্রহণ করবে তা আর বলার অপেক্ষা রাখে না।

মেয়েরা এই ব্রেক আপ করার পদ্ধতিকে আপন মহিমায় পানির মত সহজ করে নিয়েছে। তার শুধু বলে, “আমার বিয়ে ঠিক হয়ে গেছে” “we need some talk” “আমি যে মা হতে চলেছি” ইত্যাদি ইত্যাদি।

কিন্তু ছেলেদের জন্য ব্যাপারটা ক্লাস ফাইভের সরল অংক করার চেয়েও কঠিন।

তাই এই লেখায় তুলে ধরা হবে ঠিক কোন কোন পদ্ধতিতে ছেলেরা ব্রেক আপ করলে তাকে সহীহ ব্রেক আপের তালিকায় রাখা হয়। এবং পরবর্তীতে বিপদের সম্ভাবনা হয় অত্যন্ত ক্ষীণ।

১. সরাসরি বলুনঃ Yaa, Like its works. সরাসরি বললে যদি কাজ হতো তাহলে তো আর আমাকে এত কায়দা করে পোস্ট লিখতে হয় না। দ্রুত চলে যান ২ নাম্বার পয়েন্টে।

২. বন্ধুদের দিয়ে বলানঃ গার্ল ফ্রেন্ডের সাথে ব্রেকআপ করতে চান, কিন্তু নিজে বলতে ভয় পাচ্ছেন, যদি মেরে টেরে বসে? এই ক্ষেত্রে আপনার সবচেয়ে দূরের বন্ধুদের সাহায্য নিন। যারা অল্প বিস্তর আহত হলেও আপনার তেমন গায়ে লাগবে না। সফল হলে ভাল, কিন্তু যদি বুঝতে পারেন তারা বিফল হয়েছে, তবে বছর খানের আর তাদের সাথে যোগাযোগের দরকার নাই।

৩. মারামারি করুনঃ গার্ল ফ্রেন্ডের সাথে মারামারি ব্রেক আপ করার একটি ভাল পদ্ধতি। “তুই কেন আমার সাথে ব্রেক আপ করবি না” বলে তার উপর ঝাঁপিয়ে পড়ুন। চুল টেনে দেয়া, পিটে ধুপধাপ কিল দেয়া, তুলতুলে গালে চড় দেয়া, পেয়ারা গাছের ডাল দিয়ে পেটানো ইত্যাদি অপশন এই ক্ষেত্রে আপনার হাতে থাকছে।

৪. কামড়ে দিনঃ এটি মারামারির ই একটি অংশ, কিন্তু বিখ্যাত ফুটবলার সুয়্যারেজ কামড়াকামড়িকে লাইম লাইটে নিয়ে আসায় একে নিয়ে আলাদা পয়েন্ট করতে হল। গার্ল ফ্রেন্ডের হাতে, গলায় বা অন্য যে কোন উন্মুক্ত স্থানে উপযুক্ত শক্তিতে কামড় তাকে নিজ থেকে ব্রেক আপ করার উৎসাহী করে তুলতে পারে। তবে চুলে কামড়ানোর চেষ্টা করবেন না। এতে আপনি নিজেকে ব্যাক্কল হিসেবে দ্বিতীয়বার প্রমাণ করবেন।

৫. বিষ খাওয়ানঃ বিষ খাইয়ে মেরে ফেলা ব্রেক আপ করার একটি ভাল পদ্ধতি। এই ক্ষেত্রে প্রথমে গার্ল ফ্রেন্ডকে মিষ্টি মিষ্টি কথা বলে চিপায় নিয়ে যান। এর পর কোক, আইসক্রিম, লাচ্ছি ইত্যাদি কুখাদ্যের সাথে বেশি করে বিষ মিশিয়ে খেতে দিন। আশা করি সফলতা আসবে।

৬. ছাদ থেকে ধাক্কা দিয়ে ফেলে দিনঃ বিষ খাওয়ানোর পরেও যদি কাজ না হয় তবে প্রথমে ক্ষমা চেয়ে নিন। এর কিছুদিন পর আপনার প্রতি সে বিশ্বাস ফিরে পেলে পার্শ্ববর্তী ৫তলা কোন বিল্ডিঙের ছাদ থেকে ধাক্কা দিয়ে ফেলে দিন। গার্ল ফ্রেন্ড চ্যাপ্টা হয়ে গেলে আপনা আপনি ব্রেক আপ হয়ে যাবে।

৭. বিদেশে পাচার করে দিনঃ ছাদ থেকে ফেলার পরেও যদি সে বেচে থাকে এবং আপনার সাথে প্রেম চালিয়ে যেতে চায় তবে তাকে দুবাই, সৌদি আরব ইত্যাদি দেশে বুয়া হিসেবে পাঠিয়ে দিন। এতে করে আপনি যেমন বছরের বেশ কিছুটা সময় শান্তিতে থাকতে পারবেন, তেমনি তার পাঠানো টাকায় মৌজ মাস্তিও করতে পারবেন। কয়েক বছর পর তিনি দেশে ফিরে এলে আপনি নিজেই দুবাই সৌদি আরবে পালিয়ে যেতে পারেন।

৮. আত্মহত্যা করুনঃ এত রকম পরিকল্পনা বাস্তবায়নের পরেও যদি আপনার গার্ল ফ্রেন্ড আপনাকে ছেড়ে যেতে না চায়, তবে ভাই আপনার সামনে আত্মহত্যা ছাড়া আর কোন পথ খোলা নেই। তবে মরার আগে বিশ্ববাসীকে জানিয়ে যেতে ভুলবেন না, আপনি আসলে ওই মেয়েটিকে ঠিক কি কি করেছিলেন যার কারণে সে আপনাকে ছেড়ে যেতে চাইছে না? এতে আপনার না হলে ভবিষ্যৎ ব্যাক্কল প্রেমিক সম্প্রদায়ের বিশেষ উপকার সাধিত হবে।
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কোথায় পাই পাগলের শ্বশুর

লিখেছেন আলমগীর সরকার লিটন, ০৩ রা নভেম্বর, ২০২৬ সকাল ১১:৪৮


পাগলের পাতা ছাগলে খায়,
দাঁতের দোষটা হাতেই যে কয়;
দেয় রে দোষটা দেয় চোখের,
মনটা যে ধোয়া তুলসীপাতা,
কেউ দেখে না রে মুখের।

মুখের কথা ঠোঁটে কয়,
ছাগল ডাকে রে ভাই, ব্যাঁ-ব্যাঁ;
পাগলের কাজ পাগল করে সই,
সাধু... ...বাকিটুকু পড়ুন

পরিস্থিতি কি জটিল?

লিখেছেন শেরজা তপন, ০৩ রা নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫৯

বাইরে যাওয়ার প্রস্তুতি নিয়ে বসে আছি, অথচ বাইরে পুলিশের সাউন্ড গ্রেনেড আর টিয়ার গ্যাসের শব্দে চারদিক প্রকম্পিত! মিরপুরে আমার বাসার কাছেই মেট্রো রেলের নিচে আগুন দেওয়া হয়েছে; কিছুক্ষণের জন্য মেট্রো... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ২০৩

লিখেছেন রাজীব নুর, ০৩ রা নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৫৯



খাওয়া দাওয়া করাটা আজকাল বিরক্তকর লাগে।
কিন্তু মানুষের বেঁচে থাকতে হলে- খেতে হবে। না খেলে শরীর দুর্বল হয়ে যাবে। প্রিয় খাবার গুলোও খেতে ইচ্ছা করে না। ভালো লাগে... ...বাকিটুকু পড়ুন

আজ আমেরিকার মধ্যবর্তী নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ?

লিখেছেন শ্রাবণধারা, ০৩ রা নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৬


এই লেখাটি যখন লিখছি, তখন এই গুজবটি ছড়িয়ে পড়েছে যে, ইসরায়েল ট্রাম্পকে রাজি করিয়েছে, যাতে মধ্যবর্তী নির্বাচনের পরপরই আমেরিকা ইরানে পারমাণবিক বোমা হামলা করে। বিগত বছরগুলোতে ইসরাইল সারা বিশ্বের... ...বাকিটুকু পড়ুন

Haze দমনে সিঙ্গাপুরের কুটনৈতিক দক্ষতা

লিখেছেন ঢাবিয়ান, ০৩ রা নভেম্বর, ২০২৬ বিকাল ৪:৩১

সিঙ্গাপুর সাম্প্রতিককালে স্মরনকালের ভয়াবহ Haze (ধোঁয়াশা ও বায়ুদূষণ) এর কবলে পড়ে। সেপ্টেম্বরের শুরুতেই সারা শহর ঘন ধোয়ার আবরনে ঢেকে যায়। জানালা দিয়ে বাইরে তাকালে মনে... ...বাকিটুকু পড়ুন

×