somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আজ কি অনেক সেলফি তুলতেন সালমান শাহ্?

২০ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

‘ছিঃ, ছোট মানুষ সিনেমা হলে যেতে নেই। বাসায়
টেলিভিশন দেখ।’ মায়ের ধমক খেয়ে চুপসে
যেতে হতো। মন কিন্তু পড়ে থাকত বিদ্যুতের
খাম্বায় সাঁটা নতুন সিনেমার পোস্টারে। মামারা-চাচারা
আড়ালে তাঁর ভঙ্গি নকল করে ডান হাতে ঘড়ি পরে
গলায় স্কার্ফের বদলে রুমাল পেঁচিয়ে রাখতেন।
অন্য কেউ না বুঝুক, আমি বুঝতাম, কাকে নকল
করছেন তাঁরা।
পড়তে বসলে মন চলে যেত ঘরের বাইরে।
যেখানে বাসার সামনে দুলকি চালে চলে যাচ্ছে
মাইক লাগানো রিকশা। তার দুই পাশে বড় বোর্ডে
সিনেমার পোস্টার। মাইকে একটি ভারী কণ্ঠ
মনোযোগ কাড়ে সবার— ‘হ্যাঁ ভাই, আগামীকাল
চিত্রালী সিনেমায় আসিতেছে...।’ কিন্তু এই ডাক
সেই ‘ছোট’ মানুষটির জন্য নয়!
সিনেমা দেখার জন্য ভরসা তখন একমাত্র বাংলাদেশ
টেলিভিশন। সপ্তাহে একদিন, শুক্রবার দুপুরে একটি
সিনেমা দেখানো হতো। সেগুলোর বেশির
ভাগই ছিল পুরোনো সিনেমা। কিন্তু আমার আগ্রহ
ছিল শুভমুক্তির ওই নতুন সিনেমাটির প্রতিই।
টেলিভিশনে কেন নতুন সিনেমাগুলো দেখানো
হতো না, তখন তা বুঝতাম না। রীতিমতো জিদ আর
কান্নাকাটি করেই ক্যাসেট আনানো হতো বাসায়।
এভাবেই এক সময় ভিসিআরে সালমান শাহের
‘কেয়ামত থেকে কেয়ামত’, ‘জীবন সংসার’,
সত্যের মৃত্যু নেই’ সিনেমাগুলো দেখা হয়ে যায়।
আমার ঘরও ভরে ওঠে সালমান শাহের ভিউকার্ডে।
ছবির অ্যালবামের ভেতরে রাখা সেই সব ভিউকার্ড
এখনো সযত্নেই রাখা আছে। সেখানে তাঁর কত
রকম ভঙ্গির ছবি। যেসব দেখে রসিকতা করে খালা
বলতেন, ‘তুই মেয়েমানুষ নাকি! নায়কের ছবি জমাস
কেন!’ খালাটা বোকা, বোঝেনও না। সালমানের
মাথায় বাধা রুমাল, গ্লাভস পরা হাতে শক্ত করে ধরা ফাইভ
স্টার পিস্তল, ডান হাতের ঘড়ি সবই আমার আকর্ষণের
বস্তু। জিনিসগুলোতে অন্য কাউকে ভালো লাগে
না। তাঁর উপুড় করা হাতের পাঁচ আঙুলের ফাঁকে ছুরির
ফলা দিয়ে আঘাত করার স্টাইলটা প্র্যাকটিস করতে
গিয়ে কতবার যে হাত কেটে ফেলেছি, মনে
নেই।
এক সকালে ঘুম ভেঙে জানলাম, সব স্মার্টনেস
নিয়ে নায়ক চলে গেছেন। আত্মহত্যা করেছেন
তিনি। প্রচণ্ড অভিমান হয়েছিল তাঁর ওপর। এক হাতে
পানপাত্র অন্য হাতে জ্বলন্ত সিগারেটসহ স্ত্রীর
সঙ্গে তাঁর যে ছবিটা, তাঁর দিকে তাকিয়ে ভেবেছি,
তিনি কীভাবে থাকবেন নায়ককে ছাড়া?
দৈনিক পত্রিকা আর ম্যাগাজিন ঘেঁটে নায়কের মৃত্যুর
খবর আর প্রতিবেদনগুলো খুঁটিয়ে খুঁটিয়ে পড়ি।
জানতে পারি, তাঁর মৃত্যু রহস্যঘেরা। নায়কের
ব্যক্তিগত জীবনেও অনেক শক্র থাকে।
এরপর পেপার কাটিং সংগ্রহ করার শুরু। রকিব হাসানের
লেখা তিন গোয়েন্দা সিরিজ পড়ার অভ্যাসের
কারণে তখন যেকোনো বিষয়েই রহস্যের
গন্ধ পেতাম। পত্রিকায় প্রকাশিত খবর আর
প্রতিবেদনগুলো পড়ে প্রায় নিশ্চিতই হয়ে
গেলাম, নায়কের আত্মহত্যা আসলে হত্যা। ঠিক
করলাম, বড় হয়ে এ রহস্যের জট আমিই খুলব।
নায়কের হত্যাকারীকে খুঁজে বের করে তুলে
দেব আইনের হাতে।
গতকাল গেল এই নায়কের ৪৪তম জন্মবার্ষিকী। বেঁচে
থাকলে তাঁর জনপ্রিয়তা হয়তো শাহরুখ খানের মতোই
হতো। জন্মদিনের পার্টিতে তিনি নিশ্চয়ই তাঁর পাখির
মতো ডানা মেলা গাড়িটি নিয়ে আসতেন। দুই হাতে
উড়ো চুমু ছড়িয়ে দিতেন ভক্তদের দিকে।
বন্ধুদের সঙ্গে অনেক সেলফি তুলতেন।
পেশার সুবাদে হয়তো দেখা হতো নায়কের
সঙ্গে। কিন্তু এও মনে হয়, সালমানের এই না থাকাই
হয়তো তাঁকে অমর করেছে। প্রিয় করে
রেখেছে কোটি কোটি ভক্তের কাছে।
সর্বশেষ এডিট : ২০ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:৫৩
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রাজনীতি নাকি ক্ষমতানীতি

লিখেছেন ডঃ এম এ আলী, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:৫১


রাজা কোথায়?
রাজমুকুট আজ জাদুঘরের কাঁচে
রাজদণ্ড ইতিহাসের ধুলোমাখা পৃষ্ঠায়
বহু দেশেই রাজতন্ত্রের সিংহাসন বহু আগেই
নেমে গেছে মানুষের নির্মিত প্রজাতন্ত্রের পথে
তবু আমরা বলি রাজনীতি।

কেন বলি?
শব্দটি এত পরিচিত
যে পরিচয়ের আড়ালে প্রশ্নটি হারিয়ে... ...বাকিটুকু পড়ুন

যে ইতিহাস আমাদের জানতে দেওয়া হয়নি অথবা ভুলিয়ে দেওয়া হয়েছে!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৩৩


আপনি জানেন কী?
ব্রিটিশরা প্রশাসনের সুবিধার জন্য ১৮৩৭ সালে ফারসি ভাষা বাদ দিয়ে আঞ্চলিক ভাষা ও উর্দুকে নিচ তলার দাপ্তরিক কাজে চালু করে।কারণ মুঘল আমল থেকেই প্রচলিত প্রশাসনিক কর্মীদের কাজ... ...বাকিটুকু পড়ুন

কবিতা

লিখেছেন জিনাত নাজিয়া, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:২৭

" অদেখা দূরত্ব "

তুমি ছিলে আমার সেই নাম যা আমি উচ্চারণ করতে পারিনা,
তবে বুকের ভিতর হাজার বার জপ করি।
তুমি আমার সেই আলো যা আমি চোখে দেখিনা,
লুকিয়ে রাখি হৃদয়ের অভ্যন্তরে... ...বাকিটুকু পড়ুন

একলা আমি...

লিখেছেন জুল ভার্ন, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:১৫

সব মানুষের ভিতর একটা একলা 'আমি' থাকে। যে আমি হাজার মানুষের ভিড়েও নিজের একাকিত্বকে আগলে রাখে। সেখানে একটা 'তুমি'ও থাকে। যে তুমি, চিরবিরহের। যে তুমি অনেক দূরের, যাকে চোখ দেখতে... ...বাকিটুকু পড়ুন

বালছাল মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৯:৩৬

প্রথম পাতায় ব্যান ব্লগারের একটি পোস্টে ব্লগার রাজীব নূর মন্তব্য করে বলেছেন - “ওদের কে ‘বালছাল’ লিখতে দেন। বিনোদন নষ্ট করবেন না।”

বাহ! কী চমৎকার গণতান্ত্রিক দর্শন! এতদিন জানতাম দেশে তথ্য... ...বাকিটুকু পড়ুন

×