শুধু একবার চাইতে
সবার মাঝ থেকে ছিনিয়ে আনতাম তোমাকে
প্লাবন,ঝড়,বাধা কোন কিছু মানবোনা আমি
নর পশুর হাতকে ভেঙ্গে গুড়িয়ে দেবো আমি
সব কিছু ছাড়িয়ে হৃদয়ের বান দিয়ে
ছিনিয়ে আনতাম শুধু তোমাকে।
যদি একবার চাইতে
ভীতু সেই ভালবাসা হতো বাস্তবতা
হত আমাদের সুখের নীড়
চলে গেলে পাষাণীর মত
আমায় একা ফেলে।
আবার বলছি, যদি একবার চাইতে
অথৈ সাগরে দিতাম পাড়ি
শুষ্ক বৃক্ষে ফোটাতাম কুড়ি
সুন্দর হয়ে প্রহর কাটাতাম
মেঘ হয়ে ভাসতাম নীলে
কখনো কান্না হয়ে আসতাম তোমারি বুকে
আমার ভালবাসার প্রতিদান তুমি দিলে, দুরে চলে গিয়ে।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



