ফেলে আশা আমার গ্রাম
ক্লান্ত দুপুর,অশান্ত বিকেল
বৃষ্টির সেই মধুর ধ্বনি,অনেকটা নুপুরের মত
দামালের মত ডিঙ্গি নৌকা নিয়ে দুর গায়ে
আনন্দ উল্লাসে আমার ফেলে আসা বন্ধুদের।
যেতে চাই বহুদুরে
যাবার কোন শেষ নাই
দুরন্ত দূর্বার।ফিরিনি পেছনে কভু
আমাবশ্যার ঘোর বিস্তৃত অন্ধকারে
ডেকেছে দুহাত নেড়ে আমারে।
পাবো কি নিজের মত করে?
লাল পেড়ে সাদা শাড়ী পরে
কোন এক ঘোর অন্ধকারে
নক্ষএের সাথে অবিরাম কথা বলা অগোচরে
জমাট বাধানো মনের কথা অনেকটা গভীরে
জ্বলন্ত কাঠ শেষে ধূপ হয়ে খসে খসে পড়ে।
অশান্ত কোন গ্রামের বালিকা
ভঙ্গুর মনে বধুর বেশে
বাসর ভাঙ্গার লুকানো কান্নায়
ভেসে আসছে বহুদুর হতে।
বালুচরে ভাসতে ভাসতে
নিরাশ্রয় কোন পথিকের বেশে
মিলবে কোন সীমানায়?
নয় কোন সাগরের সাথে।
কে রুখবে আমায়?প্রণয় ঘটাবো আজ মনে মনে।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


