বেশ কয়েকদিন ধরে দেখছি আপনি কয়েকজন ভার্চুয়াল চরিএ নিয়ে লিখেছেন ( অলৈ:হাসান, চোর, ধুসর গোধুলী )। ভাল বেশ বেশ। কিন্তু একটি বার কি ভেবেছেন এটা তাদের সাথে কতটুকু মিলছে।
আমি আপনার লেখার একজন ভক্ত। আপনার এই চরিএ নিয়ে লেখাটা মানতে পারছিনা, ব্লগে যারা ভার্চুয়াল নিক নিয়ে আছে তাদের সবার ব্যাপারে লেখা নিশ্চয় আপনার পক্ষে সম্ভব নয়, আর যারা একটু জনপ্রিয় তাদের সম্বন্ধে লেখার পর যারা জনপ্রিয় নয় তাদের সম্বন্ধে না লিখলে তাদের মনের প্রতি কি ইফেক্ট পড়তে পারে তা একবার ভাববেন কি?
আমি জানি হয়ত আপনি আমার কথায় মনে কষ্ট পেতে পারেন তাও আমি আপনার একজন ভক্ত বা ছোট ভাই বা সমবয়সী বা আপনার বড় হিসেবে আপনাকে এতটুকু বলতে পারি আপনার এই লেখাটা আসলেই কষ্টদায়ক, কারন হিসেবে বলব মনে করুন আমার ব্লগ নাম 'মুশফিক' এর মানে হচ্ছে এটা আমার নামের শুরু অথবা শেষ অংশ, এবং আমি একটি ভার্চুয়াল চরিএ ও নই এবং আমি জনপ্রিয় ও নই, তাহলে আমার মত আরো যারা নিজ নামে অথবা নামের সাথে মিলে এমন নিক নিয়ে আছে তারা কোন দিন ও অন্য জন দ্বারা প্রসংশিত বা আপনার মত অন্য আরেকজন দ্বারা তাঁর সম্বন্ধে লেখাটা পড়তে পারবে না। এটা কি আসলেই কষ্টদায়ক নয়।
ছোট বেলায় সব সময় শিখে এসেছি বড় হোক ছোট হোক কাউকে কখনো অসম্মান করতে নেই, আমি বলছিনা আপনি আরো কাউকে অসম্মান করছেন, কিন্তু এটা বলতে পারি এতে আপনি একটা বৈষম্য সৃষ্টি করছেন, যা আর অন্য ব্লগারদের ছোট করতে পারে।
আপনি যাদের নিয়ে লিখেছেন তারা সবাই কম বেশি এই ব্লগের জনপ্রিয় ব্লগার, তাদের নিক টাও ভার্চুয়াল। এই পৃথিবীতে নিজের পরিচয় গোপন করে জনপ্রিয় হয়েছেন অনেকেই, হয়ত তারা এভাবেই মানুষের মাঝে অদৃশ্য হয়ে বেচে থাকতে চায়। আমার বলার এটাই মানে যে তাদের চরিএ খন্ডাতে গিয়ে আপনি ব্লগের অন্যান্য ব্লগাদের মন ছোট করে দিচ্ছেন, কারন আমরা যারা কম বেশি লেখালিখি করি তারা হয়ত ব্লগের প্রথম পাতাটা কে বেশি পছন্দ করি এবং একটি লেখা ছাপানোর পর লেখাটি কেমন হলে তা জানতে কমেন্টের আশা করি, এটা সবাই করে, আর কেউ যদি না করে থাকে তাহলে তিনি মহান!!!
তাহলে কি ভাই আমরা যারা নিজের নাম নিয়ে ব্লগ খুলেছি তারা হায় হায় করব যে কেন আমরা একটা ভার্চুয়াল নিক নিলাম না, নিলে হয়ত আজ ধুসর ছায়া ভাইয়ের কাছ থেকে আমাদের ভার্চুয়াল চরিএ সর্ম্পকে একটা পোষ্ট পেতাম, যা আপাত দৃষ্টিতে প্রত্যকটি ব্লগারের কাম্য। প্রত্যকটি মানুষ হতে চায় সেরা, পেতে চায় বাহবা, নিজেকে সবার মাঝে পরিচয় করিয়ে দেতে চায়, চায় একটি স্থান যেখানে সবাই তাকে চিনবে, সবাই তার চর্চা করবে।
আচ্ছা আপনি কি ভেবেছেন যারা শুধুই ভার্চুয়াল নিক নিয়ে এই ব্লগে আছে তাদের চরিএটাই ভিন্ন? নাকি আপনি বলবেন তারা মহা মানব!!! অন্য একটি কাষ্পনিক নাম নিয়ে সবার মাঝে ছড়িয়ে আছে তাই তাদের চরিএ বিশ্লেষন করাটা জরুরী। আর যারা নিজের নাম নিয়ে ব্লগ খুলেছে তারা মানুষ না, তাদের কোন বাস্ববতা নেই? তারা আর দশটা মানুষের মত সাধারন, এবং যারা ভার্চুয়াল নিক নিয়ে আছেন তারা অসাধারন, তারা অন্য কিছু যা ভাষায় প্রকাশ সম্ভব নয়।
আমাকে ব্লগে হাতে গোনা কয়েকজন চেনে, আমি কমবেশি সবাইকে চিনি, তাই তাদের লেখা পড়ার চেষ্ট করি এবং নিজেকে কমেন্ট করারা যোগ্য মনে করলে কমেন্ট করি, কিন্তু আপনি যাদের নিয়ে লিখছেন তারা ব্লগের সেরা এবং তাদরে সকল পোষ্টে কমেন্টর উপচে পড়া ভীড় এবং তাদের সম্বন্ধে কেউ কিছু বললে অনেকে ব্লগ পরিহার করার হুমকি ও দিয়ে থাকেন, যাক সেই সব কথা, তারা এমনিতেই ভীষন জনপ্রিয় আর তাদের চরিএ খন্ডিয়ে তাদের কে সবার কাছে আর কৌতুহলী না করে বরং তাদের কথা বলুন যারা ব্লগে সারভাইব করেও পেরে উঠতে পারছেনা। তাদের সুযোগ করে দিন যারা ব্লগে নতুন, যারা প্রতিদিন ত ভাল ভাল লেখা লিখে কিন্তু জনপ্রিয়দের ভীড়ে বা নোংরা পোষ্টে মাঝে নিজের লেখা ফুটিয়ে তুলতে পারছেনা।
আপনাকে মনে কষ্ট দেবার জন্য এই পোষ্ট নয়, আবার বলছি আপনার লেখার আমি একজন ভক্ত এবং আপনার লেখার মসৃণতা আমার কাছে ভাল লাগে তাই একটি বিশেষ অনুরোধ আপনার কাছে আপনি এই টপিকটা বদলান, সবাই কে এক দৃষ্টিতে দেখুন, কাউকে বড় কাউকে ছোট, বা কাউকে জনপ্রিয় বা কাউকে একেবারেই নগন্য না করে আমরা সবাই সুন্দর ভাবে নিজ নিজ জায়গায় থেকে যার যার ব্লগ পরিচালনা করি, এতে কেউ নিজেকে কারো থেকে কম জনপ্রিয় বা ব্লগে তার কোন মূল্য নেই এটা ভাববে না।
আবারো অনুরোধ আমার এই লেখা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমার অনুরোধ টিকে একটি অনুরোধ হিসেবে দেখবেন, কোন রুপ বির্তকিত পোষ্ট বা উসকানিমুলক পোষ্ট হিসেবে নেবেন না। আপনার মঙ্গল কামনা করছি। এত বড় লেখার জন্য আবার ক্ষমাপ্রার্থী।
আর যদি একান্তই খারাপ লেগে থাকে এবং আমাকে ব্যান করে দেন তাতেও সমস্যা নেই। আপনার লেখা পড়া থেকে বিরত করতে পারবেন না। একটু আওয়াজ দিয়া ব্যান কইরেন।
অলৌকিক হাসান ভাই কেন এই টপিকটা উঠালেন তা এখন ও বুজতে পারলাম না। তাহলে উনি কি প্রথমে নিজেকে দিয়ে শুরুটা শুরু করালেন
ধুসর ছায়ার পোষ্টকৃত ভার্চুয়াল ক্যারেক্টারগুলা:
অলৌকিক হাসান
চোর
ধুসর গোধূলী
সর্বশেষ এডিট : ২৭ শে মে, ২০০৭ ভোর ৬:১৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


