আবারও একবার প্রেমে পরতে ইচ্ছে করে।
প্রেম করতে ইচ্ছে করছে প্রচন্ড রকম।
কালো সুন্দরী হলে সবচেয়ে ভালো হয়।
না হলে অবশ্যই মাগুর মাছের গায়ের রং এক কথায় মাগরী বর্ণ হওয়া চাই।
সাইজটা(উচ্চতা) হওয়া চাই পাঁচ ফুটের নিচে।
কোন বিশ্ববিদ্যালয়ে পড়ার দরকার নেই।
ক্লাশ এইট ফেল করা হলেও কোন প্রশ্ন নেই।
গায়ে দামি পারফিউম মারার দরকার নেই।
ঘামের আশটে গন্ধ হলেই চলবে।
লজ্জা নিবারণের জন্য পাখী পোষাকের দরকার নেই।
দেশী কমদামি যেকোন পোষাক(ভদ্র) হলে অগ্রাধিকার।
যোগাযোগ রক্ষা করতে ১৮০০বা ১২০০ মডেলের নকিয়া অথবা কমদামি চায়না মোবাইল ফোন থাকা চাইই।
যাতে রিংটোন লাগানো থাকবে...“সহেলি সহেলি, আমায় বলেছিলি, ফুল আাঁকা রুমালতো চাই।
নকসা কাটা শাড়ি, রঙ্গিন কাচের চুড়ি,পুথির মালা যদি পাই”।
সারাদিন গার্মেন্টস অথবা লোকের বাসায় কাজ শেষে ফিরে এসে ক্লান্ত শরীর বিছানায় ধপাস করে ফেলে বলবে,
আমায় একটা চুমা দেবে?
সর্বশেষ এডিট : ৩০ শে আগস্ট, ২০১৫ রাত ৮:৫৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



