গার্মেন্টস কন্যা, তোমাকেই আমার প্রেমিকা হিসেবে বেছে নিলে তোমার রাগ হবেনা তো?
আমি জানি, তোমার জন্ম দাতা পিতা মাতা আদর করে জন্মের ঠিক পরপরই অথবা জন্মের
বহু আগে যখন শুক্রানু ডিম্বানুরা মিলিত হয়নি, অথবা মিলিত হবার প্রস্তুতি নিচ্ছিল তখনই
তোমার নামকরণ হয়ে গিয়েছিল।
দ্যাখ, এবার ছেলে হলে অমুক আর মেয়ে হলে অমুক নাম রাখব।
তোর কোন আপত্তি নাইতো?
তোমার মা একথা শুনে সে কি আহ্লাদে গদগদ!
সকাল বেলা চেলাকাঠের পিটুনি খাওয়ার পরেও সব ভুলে কেরোসিনের বাতি নিভিয়ে দিয়েছিল।
ঘন্টা খানেক হাডুডু খেলার মত কসরত করে ঝিমিয়ে পরেছিল দুজনেই।
তোমার বাবা ভেগেছিল তোমার জন্মের ঠিক তিনমাস পূর্বে, হাডুডু খেলার অফ সিজনে,
এক চাওয়ালিকে সঙ্গে নিয়ে।
তোমার মা ভাগতে পারেনি, যদিও চেষ্টা করেছিল বহুবার।
হুজুর , কবিরাজের পানি পরাও খেয়েছিল....হাসপাতালেও গিয়েছিল।
সময় পেরিয়ে যাওয়ায় কেউ ওভাবে রিস্ক নেয়নি।
তুমিও আসলে আর তোমার মাও ভাগলো এক রিকসাওয়ালার সাথে ফুল সিজনে।
তোমার নামটা আমিই দিলাম গার্মেন্টস কন্যা।
কি খুশিতো?
এতো বড় জাতীয় আয়ের একটা বাজারের নামের সাথে মিলিয়ে তোমার নাম রাখলে দোষ কি বল।
কি কথা বলছনা কেন?
সর্বশেষ এডিট : ০৯ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:২৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



