কিছুক্ষণ আগে এক বন্ধু তার ফেসবুক স্টাটাসে কয়েকজনকে কিছু দিন পাবেনা বলে আক্ষেপ করেছে।
যেহেতু সেই লিষ্টে হোমোর নামও ছিল তাই স্বভাবত কারনেই কমেন্টে সবার সংগে আমিও তাকে সমবেদনা জানালাম।
বন্ধুটি আমার পুরুষ বন্ধু। পাশাপাশি আরেক বন্ধু আমাকে খোলা বাজারে বিক্রি করতে চেয়েছে।
খুলে বলি। আমার জন্য স্বপ্রনোদিত হয়ে পাত্র দেখেছে। পাত্রের নিজস্ব বাইয়িং হাউস আছে, গাড়ি আছে।
সেও পুরুষ বন্ধু। আমি যখন আজ বাজার করে ফিরছিলাম তখন আমার রিকশাকে পিছন থেকে ধাক্কা দেয় একটি মোটর বাইক।
আমি পরে গিয়ে দেখলাম বাইক চালকটিও একটি উঠতি তরুণ। মানে সেও পুরুষ।
আর যিনি আমায় হাত ধরে উঠালেন তিনিও এক মধ্যবয়সি পুরুষ।
পরম মমতায় আমার কাঁটাছেড়া হাতে ঔষধের দোকানদার যখন ঔষধ লাগাচ্ছিলেন, কি অবাক তিনিও একজন পুরুষ!
আর ইন বক্সে যিনি আমায় তার বাসায় বেড়াতে যেতে বললেন তিনিও পুরুষ।
শুধু নিমন্ত্রনই করলেন না সাথে এও বললেন, তুমি এলে আমি আর তোমার বউদি তোমায় রিসিভ করতে যাব।
কাকে মন্দ বলব, যে দোকানদার বিমোহিত হয়ে আমার সুঢৌল নিতম্বের দিকে তাকিয়ে ছিল?
না ঐ সবজি বিক্রেতাকে, যে আমার ক্লিভাসের দিকে লোভাতুর দৃষ্টি নিয়ে তাকিয়ে ছিল।
না ধন্যবাদ জানাবো তাকে, যে পুরুষ লোকটি অত্যন্ত বিনয়ের সংগে বলেছে,
.......“এবারে যখন বিদেশ যাবে তখন একদিন হলেও আমার এখানটা ঘুরে যেও”।
সর্বশেষ এডিট : ১৩ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১০:৪২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



