এখনকার ঈদ আগের মতো নেই। এখন আর শীতের মাঝে ঈদ হয়না, আমি আর আমার ভাই পড়া ফাঁকি দিয়ে ঈদ কবে আসবে গুনতে বসি না, প্ল্যান করিনা কোথায় যাবো,কল্পনার জগতে হারিয়ে গিয়ে ভাবি না কত টাকা সালামি পাবো! নতুন জামা নিয়ে আর আহ্লাদ নেই, লুকিয়ে রাখার চিন্তা নেই। আম্মু কাউকে জামা দেখিয়ে দিলে গাল ফুলিয়ে বসে থাকা হয়না।মেহেদি দিব বলে এই ওর কাছে যাওয়া হয়না চাঁদ রাতে।বাসার সামনে ভিড় করেনা পাড়ার ছেলেগুলো। ল্যান্ডফোনে কথা বলার ধুম পরেনা। এখন আর অপেক্ষা নেই ঈদ এর দিনটার জন্য।
দিনগুলো বড্ড বেশি পাল্টে গেছে। অপেক্ষার সেই আনন্দটা আর নেই।
বুঝি "বড়" হয়ে গেছি!
বড়দের ঈদ হয়তো এমনই হয়! তবুও ঈদ আনন্দের সবার জন্য। আমার জন্যও। তবে আমার জন্য ঈদের দিন এখনো কিছুটা আনন্দের, সব বন্ধুরা এক সাথে হব। আপাতত সেই অপেক্ষায় থাকি। যায় দিন বড্ড ভাল, আসে দিন বিবর্ণ!!
সর্বশেষ এডিট : ০৬ ই জুলাই, ২০১৫ সকাল ১০:১৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




