somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

স্বার্থ পর হয়ে শুধু নিজে একা সুখে থাকা যাই

১৭ ই জুলাই, ২০১৫ দুপুর ২:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রহমতের দশ রোজা না যেতেই মার কানের কাছে বাঁশি বাজাতে থাকতাম, মা আব্বুকে বলে দিও এবার কিন্তু পাঁচ / ছয় দিলে কিছু হবে না...... সব কিছুর দাম বেরেছে সাথে আমার বয়সও। মা কিছুই বলতও না শুধু বলতো ঠিক আছে বলবো এখন তর রেডিও বন্ধ কর।

মা বাবা বড় ভাই ছোট বোন আর আমি এই নিযে আমাদের পরিবার। সবার মনের ইচ্ছে পুরন করার মানুষ একজনি বাবা। বাবার নিজের ইচ্ছে গুলোও তাকেই পূরণ করতে হয়।

আব্বু মার্কেট এ যাবো টাকা দেন না কেন এখনো, সব তো শেষ হয়ে যাবে। আরে এটা কি মাছের বাজার নাকি শেষ হয়ে যাবে, দিব । কবে দিবা ঈদ চলে গেলে। কাল দিব, তর মার কাছে টাকা রেখে যাব নিয়ে মার্কেট এ যেও।

মা বাবা টাকা দিছে। হুম দিছে তো, এই নেও টাকা। সেই প্রথম রোজা থেকে তোমাদের বলে আসছি পাঁচ / ছয় দিলে এবার চলবে না। আমি এই টাকা নিব না যাও মার্কেটই যাব না। মা রেগে গিয়ে বলতো তোমার ভাই দশ ছাড়া চলে না তোমার দশ ছাড়া চলে ছোট বোনের তো লাগেই, এত টাকা মার্কেট আরও তো খরব আছে, নাকি ? আমি ওত শত বুঝিনা আমার টা আমি চাই। মা নিজের জমানো টাকা থেকে বাকি টাকা মিলিয়ে দিতেন সব সময়।

ঈদের দিন আমরা সবাই নতুন নতুন সব কিছু পরতাম আর বাবা একটা নতুন লুঙ্গি আর সেই পুরনো পাঞ্জাবি পরে নামাজে যেতেন। এটা দিয়েই ঈদ কাটাতেন। মা একটা কাপড় কিনতেন এতেই ঈদ পার করে দিতেন। তখন অনেক অনন্দে ঈদ কাটাতাম কিন্তু ভিতর থেকে কখনো সুখ অনুভব করতে পারতাম না।

আজ নিজেকে অনেক সুখি মনে হচ্ছে। এই ঈদে হয়তো নিজের জন্য তেমন করতে পারিনি। ছোট বোনটাকে নিজের মনের ইচ্ছে পুরে শোপিং করে দিতে পেরেছি আর কোন আবদার নেই। এই ঈদে মাকে আর এক কাপড় দিয়ে ঈদ পার করে দিতে হবে। একটা নতুন লঙ্গি আর সেই পুরনো পাঞ্জাবিটা পরে ঈদ কাটাতে হবে। সবার জন্য সব কিছু করতে করতে নিজের জন্য আর তেমন কিছুই রইলো না, কিন্তু মনের শান্তিটা সব ঈদের চেয়ে বেশী অনুভব করছি।

তখন ঠিক বুঝতে পারতাম না যে বাবা কেন সেই পুরানো পাঞ্জাবিটা পরে ঈদের দিন। মা কেন একটা কাপড় কিনে। মনে করতাম তারা বড় হয়ে গেছে তাই হইতো। এখন বুঝতে পারলাম আসলে আমাদের ইচ্ছে গুলো পূরণ করতে করতে তারা নিজের ইচ্ছে গুলোকে মাটি দিয়ে রাখে। আমাদের হাসি মুখ খানাতেই সুখ খুজে পাই।

স্বার্থ পর হয়ে শুধু নিজে একা সুখে থাকা যাই, তখন নিজের আশে পাশের সবাই কষ্টে থাকে। যখন আশে পাশের সবাইকে সুখে রাখার জন্য নিজে কষ্ট থাকে, তখন সেই কষ্টটা আর কষ্ট মনে হইনা জীবনের সবচেয়ে বড় পাওয়া মনে হয়।
সর্বশেষ এডিট : ১৭ ই জুলাই, ২০১৫ দুপুর ২:১৮
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিয়োগের রূপকথা

লিখেছেন ইসিয়াক, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৩



মা বরাবরই পাতে ভাত কম নিতো , বলতো- ভাতে না-কি  বাত বাড়ে।
বিশেষ বিশেষ দিনে বাড়ি পোষা মোরগের ঝোল কিংবা রুই মাছের তরকারীর সবটুকু  আমাদের... ...বাকিটুকু পড়ুন

দৃষ্টিকটু পোশাক ও দৃষ্টিকটু আচরণ

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:১৪



আপডেট - হাফপেন্ট আন্দোলন: ৩০/০৯/২০২৬
হাফপেন্ট পরে মেট্রো ট্রেন ও বাসে চলাচল বাংলাদেশের একটি নাগরিক চাহিদা হতে পারে। যেহেতু সমস্যা মেট্রোতে হয়েছে, আমি ধারণা করেছি বাংলাদেশে ফেসবুকে “হাফপেন্ট আন্দোলন” হওয়ার সম্ভবনা... ...বাকিটুকু পড়ুন

কঠিনতম সব চ্যালেঞ্জের মুখে বিএনপির ভবিষ্যৎ কি অন্ধকার??

লিখেছেন শেহজাদ আমান, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:১০



বিএনপির সামনে অনেক কঠিন সব চ্যালেঞ্জ...

তাদের মোকাবেলা করতে হচ্ছে দ্বিমুখী বিরোধী-দলীয় রাজনীতি বা কর্মকাণ্ড (যেটা কিনা বাংলাদেশের রাজনীতিতে আগে কখনো দেখা যায়নি)।

জামাত-এনসিপি যতই লীগের ফিরে আসার বিরুদ্ধে বিএনপির... ...বাকিটুকু পড়ুন

আমার নানা মরহুম শাহাবুদদীন মাহমুদ জায়গীরদার

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৯:২৫



আমার আম্মার সেঝ চাচা’র লেখা ‘My life is not mine’ বইটি পড়ছি। বইটিতে ‘মাইজম ভাই’ নামের একটি অধ্যায় আছে। এতে সেঝ নানা আমার নানার বিভিন্ন সত্য... ...বাকিটুকু পড়ুন

মৃত্যু পেরিয়ে আবার ব্লগে------

লিখেছেন মোঃ মাইদুল সরকার, ৩০ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:০৬




প্রায় ০৩ মাস হয়ে গেলো ব্লগে আসনা হয় না, আসা হয়না মানে লিখা হয়না। প্রিয়জনের মৃত্যু শোক কাটিয়ে ব্লগে উকি দেওয়া হয় কিন্তু পোস্ট দেওয়া হয় না।


গত... ...বাকিটুকু পড়ুন

×