প্রিয় মূহূর্ত
আমি দীনহীন এক কাঙ্গাল
ঘুরে ফিরি পথে পথে,গেয়ে বেরাই গান।
আজ তোমাকে দিতে পারি,
শীতের সকালে সবুজ ঘাসের উপর পরে থাকা
সহস্র হীরার কণা।
দিতে পারি, আকাশের বুকে শিল্পীর নিপুন হাতে আকাঁ
সাতটি রঙ্গের আচর।
তোমাকে দেবার মতো আমার কাছে আছে,
বন-হরিণীর চোখের গভীর মায়া।
আরো দিতে পারি, টিনের চালে
বৃষ্টির ভালবাসার ছন্দ।
দিতে পারি, ঘাস-ফরিং এর ডানায় ছড়িয়ে থাকা
বর্ণালী সপ্ন।
তোমাকে দিতে পারি, জন-জীবন তুচ্ছ করে
পূর্ণিমার চাঁদ দেখার আনুভূতি।
দিতে পারি, শেষ রাতে বৃষ্টির পানিতে
নিজেকে ধুয়ে নেয়ার প্রশান্তি।
আর দিতে পারি, গারো-পাহাড়ের পাদদেশে বয়েচলা
কংশ নদীর স্রোতধারা।
দিতে পারি, পাশের বাড়ির নববধূর ঢেকিতে পাড়-দেয়ার
অকৃএিম ছন্দ।
দিতে পারি,সিদ্ধ ধানের মনকারা ঘ্রাণের
আপার আনন্দ।
তোমাকে দিতে পারি, ঘোর-অমানিশার আন্ধকারে
মোমের আলোয় নিজেকে আবিষ্কারের বিস্ময়তা।
তোমাকে আর দিতে পারি, শেষ বিকেলে ছুট্ট শিশুদের
কোলাহলে মুখরিত খেলার মাঠ।
দিতে পারি,স্কুল পালানো ছেলেটার ক্লাসে বসে থেকে
দপ্তরীর টং টং ঘন্টা বাজানোর প্রতীক্ষা।
আরো একটি বিশেষ মূহূর্ত
যে মূহূর্তটি আমার জীবনের মূহূর্ত
আমার কাছে শ্রেষ্ঠ উপহার।
যা বেঁচে থাকবে আমার মাঝে,থাকবে
মহাকালে লীন হয়ে যাওয়ার আগ পর্যন্ত।
এই মূহূর্তটি তোমাকে দিতে পারব না
এই মূহূর্তটি শুধু আমার।
তোমার আমার ভালবাসার প্রথম দুপুর।
আমার উরূতে তুমি রেখেছিলে পা
রূপার পায়েল জোড়া পড়িয়েছিলাম তোমার দুপায়ে।
আমার ঠুটে তুমার গালের নরম ছুঁয়া।
যেন শরৎ এর কাঁশ ফুল।
ATEO'র এ কেমন দেনা পাওনা ???

নানা আড্ডার নানা প্রসঙ্গের একটা টপিকস ছিল বগুড়ার খুব পরিচিত মুখ আবু তাহের স্যার, যিনি বর্তমান Assistant Upazila Education Officer (ATEO) / Upazila Assistant Primary Education Officer (previously... ...বাকিটুকু পড়ুন
শীঘ্রই আসব
শীঘ্রই আসব
সাইফুল ইসলাম সাঈফ
তুমি দাওয়াত দিলে রূপসী
কিন্তু দিনক্ষণ বললে না!
তবে দাওয়াত পেয়ে খুশি হয়ে ওঠি
বলে দেই ইনশাআল্লাহ শীঘ্রই আসব।
ভেবে চিন্তে বলি আগামী মাসে
প্রথম সপ্তাহে তোমার শহরে যাবো।
আমার বিলম্ব সহ্য... ...বাকিটুকু পড়ুন
# প্রেম, আকর্ষণ ও একগামিতা: মানুষ কি সত্যিই একজনের মধ্যেই সীমাবদ্ধ?
চ্যাটজিপিটি কর্তৃক আমার সাক্ষাৎকার ও আমা কর্তৃক চ্যাটজিপিটি সাক্ষাৎকার!
### ভূমিকা
প্রেম মানুষের জীবনের অন্যতম জটিল অনুভূতি। এর মধ্যে রয়েছে জীববিজ্ঞান, যৌনতা, আবেগ, আকর্ষণ, সামাজিক সংস্কৃতি, নৈতিকতা এবং ব্যক্তিগত প্রতিশ্রুতি।
কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)... ...বাকিটুকু পড়ুন
এই কি পরিচয়

তুমি নরপিশাচ হইও না,
মানুষ দেখো, স্বার্থের পূজারী হইও না,
ক্ষমতার আগুন চেও না,
সন্ত্রাসের উল্কা ভূত হচ্ছো!
দেখছি জঙ্গীবাদের ধোয়ার ছুঁয়া,
এই কি তোমার পরিচয়?
প্রশ্ন কাকে ভালোবাসতে চাও
মানুষ নাকি অন্য কিছু... ...বাকিটুকু পড়ুন
বর্ষায় সালথা গ্রামে
গ্রাম দেখতে বেড়িয়েছি, গ্রামের নাম সালথা।
আঁষাঢ় মাস। নদী-খাল-বিল পানিতে একদম টইটম্বুর।
যেদিকে তাকাই শুধু পানি আর পানি। স্বচ্ছ কাঁচের মতো।
ছলাৎ ছলাৎ শবে নৌকায় করে অনেকটা পথ গেলাম।
শহর থেকে... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।