বন্ধনাগীত আমার জানা নাই
তাই শুরু করছি ভিন্নতর ভাবে।
মনের শুপ্ত বাসনাগুলিকে কাবাব করতে দিয়ে এসেছি টমি মিয়ার কাছে।
পুরা হৃদয়টাকে আবার আনতে যেতে হবে,
তাই সময় খুব কম
শেষ করতে হবে দ্রুত।
একটা মেঘ মুক্ত বিকেল,
হ্যাঁ
এমনটাই চাইত সে কবি।
মৃদু মৃদু হৃদস্পন্দন,
কাশঁফুল,পরন্ত বিকেল,বিপ্লব,মঞ্ছ
এই বিষয় বৈচিএতার পদচারন ছিল তার হৃদমন্দিরে।
কিন্তু তারপরও হতাশার বড় সাইনবোর্ড গলায় ঝুলিয়ে
পথ চলতে হল তাকে।
স্বপ্নপূরণের পথে হূমায়ন আহামেদের সৃষ্ট চরিত্রের
আংশিক ছটা জড়িয়ে ধরল তাকে।
এটা অবশ্য তার অনিচ্ছাকৃ্ত।
বাকী পথ সম্মন্ধে তার তেমন ভাবনা নেই,
চলবে হয়তো পোড়া হৃদয়টাকে নিয়ে
মহাকালের পথে।
একা
শুধু একা।
দৃশ্যপট থাকবে ঝরা পাতার মধ্যে
খালি পায়ে,
অপার দুঃখের জগতে,
মুখে থাকবে হাসি।
হা
হা
হা...।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

