আপনি কি কখনো লক্ষ করেছেন ইংরেজিতে কাউকে I Love You বলা যত সহজ
বাংলায় তাকে ভালোবাসি বলা কিন্তু তার চেয়ে অনেক বেশি কঠিন...
কেন কঠিন জানেন,
ইংরেজির চেয়ে বাংলা অনেক বেশি আবেগময়...
আপনাকে কাউকে শুধু ভালোবাসি বলতে গেলেও অনেক অনেক আবেগ দিয়ে বলতে হবে...
সেদিন যদি হৃদয় ছোঁয়া আগেবভরা এই ভাষাটির তারা আন্দোলন না করতো, শত বাধা ভেঙ্গে ঝাপিয়ে না পড়ত, তাহলে কি হতো আজ আমাদের এই মায়ের ভাষার!!!
একবার ভেবে দেখেছেন???
প্রেমিকজুটিদের বলছি, আপনারা যারা শহীদ মিনার কে প্রেম স্তম্ভ হিসেবে ব্যাবহার করে আসছেন, আজ থেকে অন্তত আপনার প্রেমিক বা প্রেমিকাকে বলা হাজার টা আবেগি ভালোবাসি শব্দের জন্য হলেও যতবার শহীদ মিনারের কাছে যাবেন অন্তত একটা বার তাদের কথা মনে একটু সম্মানের চোখে তাকাবেন...
আপনাদের কাছে এটুকুই অনুরোধ রইলো...
ধন্যবাদ...

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



