somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রকষ্টারদের ২৭ বছরে মৃত্য: এটি কি শুধুই মিথ নাকি অন্যকিছু

২৮ শে জুন, ২০১৩ রাত ১০:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

"২৭ ক্লাব" নামে যে ক্লাবটির নাম শুনলে এখনও গা শিওরে উঠে সেটি নিয়ে অনেকের অনেক ধরনের গুজব রয়েছে। কেউ এটি বিশ্বাস করেন আবার কেউ এটিকে তুড়ি দিয়ে উড়িয়ে দেন। তবে ঘটনা তো একের পর এক রকষ্টারদের এই ক্লাবে যোগ দেয়াকে তো অবিশ্বাস করার উপায় নেই। মৃত্য তো অনেক বড় সত্য। যাকে কেউ অবিশ্বাস করতে পারেনা। তবে প্রশ্ন আছে এটি কি মিডিয়ার তৈরী নাকি রকষ্টাররাই একে একে এ বয়সে তাদের মৃত্যফাদ তৈরী করেছেন নিজেকে তালিকায় অন্তর্ভূক্ত করার জন্য?



১৯৬৯ খেকে ১৯৭১ এই তিন বছরে ব্রায়ান জোনস, এলান উইলসন, জিমি হেনড্রিক্স, জেনিস জেপলিন এবং জিম মরিসনের মতো বিখ্যাত তারকারা মৃত্যবরন করেন। এ সময়টাতেই ২৭ বছরে মৃত্য নিয়ে পত্রপত্রিকাতে কিছু কথা আসে। কিন্তু ব্যাপারটি নিয়ে খুব বেশী মাথা ঘামাননি তখনকার সংগীত তারকা বা মিউজিক ম্যাগাজিনগুলোও। এটি মূলত মাথা চাড়া দিয়ে উঠে দুই যুগেরও বেশী সময় পরে যখন নিরভানার জনপ্রিয় ভোকাল কার্ট কোবেইন ঠিক এই বয়সেই এসে মারা যান। এবং এ সময়টাতেই এ ব্যাপারটা সাধারন থেকে মিডিয়া সবার মাঝে হৈ চৈ পড়ে যায়। কো্বেইনের মা আরেকটু ঘি ঢালেন এমন ধারনাতে। যাতে সবাই ধারনা করতে থাকে খ্যাতির চূড়ায় থাকা কোবেইন সেসময় অনেকটা ইচ্ছে করেই মাদকাসক্ত জীবন বেছে নেন ২৭ বছরে গিয়ে মৃত্যকে নিশ্চিত করার জন্য। তিনি ওয়াশিংটনের জাতীয় দৈনিক দ্য ডেইলি ওয়ার্ল্ড পত্রিকাকে সাক্ষাৎকার দিয়ে জানান, কোবেইনকে বারংবার নিষেধ করা সত্বেও সে এই ষ্টুপিড ক্লাবে যোগ দিয়েছে।তাকে আমি আগেই সতর্ক করেছিলাম এ ব্যাপারে। The 27s: The Greatest Myth of Rock & Roll নামে একটি বইতেও তার কিছু সাক্ষাৎকার উঠে এসেছে। যেখানে তিনি আরও জানিয়েছেন, কোবেইনের এক চাচা এবং এক দাদাও আত্নহত্যা করে মৃত্যকে বেছে নিয়েছেন স্বেচ্ছায়।
২০১১ সালে কার্ট কোবেইনের মৃত্যর ১৭ বছর পর মার্কিন জনপ্রিয় পপতারকা এমি ওয়াইনহাউজ মাদকাসক্ত হয়ে মৃত্যবরন করে এ ক্নাবটিকে চূড়ান্ত জনপ্রিয় দিয়ে যান। এমিও ঠিক যখন খ্যাতির চূড়ায় তখনই মাদকের কালো থাবা তাকে গ্রাস করে এবং তিনি ২৭ বছর বয়সে পৃথিবীর মায়া কাটিয়ে ক্লাব ২৭ র তালিকাটাকে আরো বড় করলেন এবং জনপ্রিয় করে গেলেন।

এবার আসি গোড়ার দিকে। যখন বিশ্বের অন্যতম সেরা গিটারিষ্ট জিমি হেনড্রিক্স কিংবা জিম মরিসনের মতো বিখ্যাত লিজেন্ডরা অত্যধিক মাদকাসক্তিতে পড়ে মাত্র ২৭ বছরে মারা যান। জিম মরিসনের যেদিন মারা যান, তখন তিনি ছিলেন প্যারিসে। তার মৃত্যর কারন হিসে্বে বলা হয় অতিরিক্ত হেরোইন এবং কোকেইনের ওভারডোজেই তার ব্লিডিং হয়ে তিনি বাথটাবে মারা যান। যদিও তার কোন পোষ্টমর্টেম করা হয়নি। তবে তার ভাড়া করা এ্যপার্টমেন্টে বেশ কিছু ধরনের ড্রাগস পাওয়া যায়।

আর মার্কিন লিজেন্ডারী গীটারিষ্ট জিমি হেনড্রিক্স লন্ডনে মারা যাওয়ার পর তার গার্লফ্রেন্ড মনিকা জানান, তিনি ডাক্তারের প্রেসক্রিপশন করা একটি ঘুমের ট্যাবলেট নেন যা তার প্রয়োজনের তুলনায় ১৮ গুন বেশী। এবং একইসাথে সে রাতে তিনি সারারাত এ্যালকোহল গ্রহন করেন। যার পরিনতিতেই তাকে সকালে অবচেতন অবস্থায় পাওয়া যায়। এবং হাসপাতালে নেয়া হলেও তাকে আর বাচানো যায়নি।

২৭ বছরে মৃত্যবরন করা জনপ্রিয় কয়েকজনের তালিকা:

Alexandre Levy 27 years, 98 days

Louis Chauvin 27 years, 13 days

Robert Johnson 27 years, 100 days

Nat Jaffe 27 years, 216 days

Jesse Belvin 27 years, 53 days

Rudy Lewis 27 years, 271 days

Malcolm Hale 27 years, 166 days

Dickie Pride 27 years, 156 days

Brian Jones 27 years, 125 days

Jimi Hendrix 27 years, 295 days

Janis Joplin 27 years, 258 days

Jim Morrison 27 years, 207 days

Chris Bell 27 years, 349 days

Kurt Cobain 27 years, 44 days

Jeremy Michael Ward 27 years, 20 days

Bryan Ottoson 27 years, 32 days

Amy Winehouse 27 years, 312 days

Sean Patrick McCabe 27 years, 289 days

এ তালিকার কেউই স্বাভাবিক মৃত্যর স্বাদ গ্রহন করেননি। কেউবা অতিরিক্ত ড্রাগস নেয়ার কারনে, কেউ দুবৃত্তদের গুলিতে, কেউ দূর্ঘটনায় নিহত হন।




* পোষ্টটি তথ্যভিত্তিক। আমার নিজস্ব কোন বক্তব্য এখানে নেই।

যে কথা বলা প্রয়োজন: জীবন মৃত্যর মালিক আল্লাহ তায়ালা। এখানে কারো ইচ্ছা অনিচ্ছায় কিছু নির্ভর করে না। এখানে উল্লেখ্য মন্তব্য কেবলই তাদের। যা কোনদিনই সম্ভব না। আল্লাহ যাকে যতটুকু হায়াত দিয়েছেন তিনি ততটুকুই বাচবেন। মনে রাখতে হবে, এটাও আল্লাহ তায়ালার ইচ্ছাতেই হয়েছে। আর তাই আমরাও এটি নিয়ে আলোচনা করার সুযোগ পাচ্ছি।

আল্লাহ সবাইকে হেদায়াত করুন।

সর্বশেষ এডিট : ২৯ শে জুন, ২০১৩ রাত ৩:০৫
৬টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একটি কবিতা ও তার গল্প : কৃতজ্ঞতা জ্ঞাপনের জন্য কেউ কি রইলো?

লিখেছেন চারাগাছ, ১২ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:৩৩




একটি কবিতা ও তার গল্প
পর্ব ০৩

কৃতজ্ঞতা জ্ঞাপনের জন্য কেউ কি রইলো?



কিছু কবিতা পাঠকের সামনে এসে দাঁড়ায় না; বরং পাঠককে দাঁড় করিয়ে দেয় নিজের বিবেকের সামনে। প্রথম পাঠে মনে... ...বাকিটুকু পড়ুন

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

লিখেছেন জুল ভার্ন, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:২০

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন

ঘরের কর্তা (!)

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৩৮

ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।

প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"

বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন

আওয়ামীলিগের একটা জিনিস আমার ভালো লাগে।

লিখেছেন তানভির জুমার, ১৩ ই নভেম্বর, ২০২৬ সকাল ৮:৩৩




লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,... ...বাকিটুকু পড়ুন

সাময়িক পোষ্ট

লিখেছেন রাজীব নুর, ১৩ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৩



আসসালামু আলাইকুম।
আশা করি সক্কলে ভালো আছেন। আজ শুক্রবার, ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি তারিখ ১৩ই নভেম্বর। আজ গ্রেট লেখক হুমায়ূন আহমেদের জন্মদিন। আর কিছুদিন পর শীত এসে... ...বাকিটুকু পড়ুন

×