somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সাইদির রায় উদযাপন করতে দেখলাম 'শুনতে কি পাও" : একটি মুভি রিভিউ ।

০১ লা মার্চ, ২০১৩ রাত ১০:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রাক-কথন:

গতকাল সাইদি চোরার রায় ঘোষণা করা হইসে। বহুল প্রতীক্ষিত ফাসির রায় ঘোষণার পর আপামর জনতা খুশিতে উদ্বেলিত ।যাই হোক, আসল কথায় আসি। আমরা তিন বন্ধু ছিলাম টিএসসিতে । হঠাত দেখলাম , মুভি উৎসবের পোস্টার; গতকালই শেষ দিন ছিল । বিভিন্ন বাংলা মুভি কয়েকদিন ধরেই প্রদর্শন করা হয়েছে টিএসসির অডিটোরিয়ামে। গতকাল দেখানো হয়েছে 'চোরাবালি' (৩.৩০) আর 'শুনতে কি পাও' (৬.৩০)। শুনতে কি পাও এর নাম শুনেছিলাম, ডেইলি স্টারে রিভিউ ও পড়েছি। ভাবলাম এটাই দেখবো। বইমেলাতে এক চক্কর মেরে টিকেট কেটে লাইনে দাঁড়ালাম। এবং ৬.৪৫ এ ভেতরে ঢোকার 'অনুমতি' লাভ করলাম !

আসন গ্রহণ :

হলের ভেতর প্রবেশের পর প্রথমে পিছনে খালি জায়গা দেখে বসলাম। খিয়াল কইরা হেরপর দেখি খালি মাইনশের মাথা আর ফ্যান দেখা যায়। জলদি আমরা ৩ জন সামনে গেলাম। ৩য় সারিতে পরপর দেখি ৪ টা সিট ফাকা,এর মধ্যে ৩ টা দখল করে ফেললাম। সেখানে দেখি আরেক তেলেস্মাতি। সাম্নের দুই সারি গেস্ট দের জন্য যার অর্ধেকই ফাকা। পুরাই বাংলাদেশের ক্রিকেট খেলার মতন অবস্থা। সাধারন গ্যালারী থাকে ভর্তি , আর ভিআইপিদের জন্য রাখা সৌজন্য সিট গুলা থাকে ফাঁকা ।। যাই হোক, বসার ১০ মিনিট পর দর্শকদের চিৎকারের চোটে শুরু হল ।

কাহিনি সংক্ষেপ ঃ

সোজা কথায়, এটা আইলা দুর্গত মানুষদের জীবন নিয়ে নির্মিত একটা ছবি। ২০০৯ সালের ঘুর্নিঝড় আইলার আগাতে লণ্ডভণ্ড হয়ে যায় সুন্দরবনের পার্শবর্তী বিস্তির্ন অঞ্চল। এরকমই একটি গ্রাম সুতারখালি। সেই গ্রামের বাসিন্দা রাহুল,রাখি,ও তাদের ছেলে বাবু কে নিয়ে ছবির কাহিনি। আইলার আঘাতের পর তারা আশ্রয় নেয় বেড়িবাঁধে । তাদের বেড়িবাঁধে বসবাসকালিন সময়ের উপর ১.৩০ ঘণ্টার একটা ডকুমেন্টারি বলা যায় একে। বেড়িবাঁধে থাকাকালীন সময়ে তাদের ত্রাণের প্রতি হাহাকার, দুর্গা-পূজা,এবং পরিশেষে বাঁধ নির্মান ও পুনর্বাসনের মধ্যে
দিয়ে সিনেমার পরিসমাপ্তি।

মুল্যায়নঃ

ছবিটা আহামরি তেমন কিছু নয়। যারা আর্ট ফিল্ম ঘরানার মুভি দেখতে অনভ্যস্ত তাদের কাছে চরম বোরিং লাগার সম্ভাবনাই বেশি। ছবির কাহিনি বেশ স্লো। প্রথম ৪০ মিনিট তো কাহিনির কিছুই বুঝি নাই।খালি কিছু শট দেখেছি। ১০-১৫ মিনিট চলার পর হলের অর্ধেক দর্শক গেছে ক্ষেপে। তাদের জোর চিতকার,তারা এই ছবি দেখবে না। চোরাবালি চালাতে হবে।তবে একটু ধৈর্য নিয়া দেখলে শেষের ১৫-২০ মিনিট খারাপ লাগবে না। অবশ্য ১ ঘন্টার মধ্যেই আমাদের হলের অর্ধেক সিট ফাঁকা হয়ে গিয়েছিল। মজা লেগেছে যখন গেস্টদের অর্ধেকই চলে গিয়েছিল।আমার বন্ধু দুইজনও ১ ঘন্টা পর নাই।কিন্তু আমি ১৫ টাকা উসুল করার জন্য দাঁতে দাঁত চেপে পুরোটা দেখেছি।যখন শেষ হইলো , অবশিষ্ট দর্শকের প্রাণবন্ত হাত তালি।না,এন্ডিং এর জন্য নয়, ছবি শেষ হয়েছে সেই খুশিতে !!!
ছবির সাউন্ড অত্যন্ত খারাপ; খুব বেশি হলে ১০ মিনিটের ডায়লগ বুঝতে পেরেছি;বাকিটা সময় সাবটাইটেল দেখে কাহিনি বুঝতে হয়েছে। অবশ্য এটা শিওর না এইটা মুভির দোষ না হলের সাউন্ড সিস্টেমের ।

বাবুর ক্যামেরাম্যানের সাথে কথা বলতে দেখে খটকা লেগেছে এটা আসলে সিনেমা নাকি ডকুমেন্টারি !

আর হ্যা, ১৫ টাকা দিয়ে টিকেট কেটেছি বলে গায়ে লাগেনি; ১০০-১৫০ দিয়ে কাটলে অবশ্য একটু খারাপ লাগতো। আফটার অল , আমি অত উচ্চমার্গের ছবি বোদ্ধা না। আমি অতি সাধারন একজন দর্শক!

কিছু বিশেষ দিক ঃ আসলে অনন্ত জলিল আর চোরাবালির দর্শকরা এই ছবি দেখে বিরক্ত হবেন। এটা সাধারন কাহিনি,সাধারন শিল্পি, তবে পেছনের গল্পটা সাধারন নয়। পরিচালক,প্রযোজক সবাই নতুন। সেই হিসেবে উৎরে যায়।তবে আশা করব ভবিষ্যতে আরও ভাল হবে। কিছু কিছু দৃশ্য অনেক ভাল লাগসে। যেমন, পুজার দৃশ্য,বাধ বানানোর দৃশ্য, ত্রান নিয়ে গ্রামবাসিদের ঝগড়া , পানির অভাব ও লাইন দিয়ে পানি নেবার দৃশ্য ইত্যাদি। তবে সেসবের সংখ্যা কম।


আমার রেটিং ঃ
প্রথমে ৩.৫ দিতে গেছিলাম, পরে উপরোক্ত দৃশ্য গুলার কথা ভেবে ৪ দিলাম।এতে রাগ করলে এটুকুই বলতে পারি,ছবিটা আমার প্রত্যাশা পূরণ করতে পারেনি।

শেষ কথাঃ ছবিটি দেখুন,দেখে নিজেই যাচাই করুন কেমন। খুব সম্ভবত ডিসেম্বারে মুভিটি রিলিজ পেয়েছিলো। এখন মার্চ।হলে না পাওয়ারই সম্ভাবনা।তবে ডিভিডির দোকানে পেতে পারেন বা ডাউনলোড করুন। আমি আর ডাউনলোড লিঙ্ক দিলাম না। বাসায় বসে দেখলে হয়তো ভাল লাগতেও পারে।

আজ এই পর্যন্ত । ভাল থাকবেন। :) :) :)
সর্বশেষ এডিট : ০১ লা মার্চ, ২০১৩ রাত ১০:০৫
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ATEO'র এ কেমন দেনা পাওনা ???

লিখেছেন অপলক , ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:০৯



নানা আড্ডার নানা প্রসঙ্গের একটা টপিকস ছিল বগুড়ার খুব পরিচিত মুখ আবু তাহের স্যার, যিনি বর্তমান Assistant Upazila Education Officer (ATEO) / Upazila Assistant Primary Education Officer (previously... ...বাকিটুকু পড়ুন

শীঘ্রই আসব

লিখেছেন সাইফুলসাইফসাই, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৩৯

শীঘ্রই আসব
সাইফুল ইসলাম সাঈফ

তুমি দাওয়াত দিলে রূপসী
কিন্তু দিনক্ষণ বললে না!
তবে দাওয়াত পেয়ে খুশি হয়ে ওঠি
বলে দেই ইনশাআল্লাহ শীঘ্রই আসব।
ভেবে চিন্তে বলি আগামী মাসে
প্রথম সপ্তাহে তোমার শহরে যাবো।
আমার বিলম্ব সহ্য... ...বাকিটুকু পড়ুন

# প্রেম, আকর্ষণ ও একগামিতা: মানুষ কি সত্যিই একজনের মধ্যেই সীমাবদ্ধ?

লিখেছেন প্রগতি বিশ্বাস, ১৬ ই নভেম্বর, ২০২৬ সকাল ১০:২৯



চ্যাটজিপিটি কর্তৃক আমার সাক্ষাৎকার ও আমা কর্তৃক চ্যাটজিপিটি সাক্ষাৎকার!

### ভূমিকা

প্রেম মানুষের জীবনের অন্যতম জটিল অনুভূতি। এর মধ্যে রয়েছে জীববিজ্ঞান, যৌনতা, আবেগ, আকর্ষণ, সামাজিক সংস্কৃতি, নৈতিকতা এবং ব্যক্তিগত প্রতিশ্রুতি।

কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)... ...বাকিটুকু পড়ুন

এই কি পরিচয়

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৬ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০৫


তুমি নরপিশাচ হইও না,
মানুষ দেখো, স্বার্থের পূজারী হইও না,
ক্ষমতার আগুন চেও না,
সন্ত্রাসের উল্কা ভূত হচ্ছো!
দেখছি জঙ্গীবাদের ধোয়ার ছুঁয়া,
এই কি তোমার পরিচয়?
প্রশ্ন কাকে ভালোবাসতে চাও
মানুষ নাকি অন্য কিছু... ...বাকিটুকু পড়ুন

বর্ষায় সালথা গ্রামে

লিখেছেন রাজীব নুর, ১৬ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১৩

গ্রাম দেখতে বেড়িয়েছি, গ্রামের নাম সালথা।
আঁষাঢ় মাস। নদী-খাল-বিল পানিতে একদম টইটম্বুর।
যেদিকে তাকাই শুধু পানি আর পানি। স্বচ্ছ কাঁচের মতো।
ছলাৎ ছলাৎ শবে নৌকায় করে অনেকটা পথ গেলাম।
শহর থেকে... ...বাকিটুকু পড়ুন

×