কুমার বিশ্বজিৎ ft তুষার ঃ তুমি যদি বলো
তুমি যদি বোলো ঢাকা-চট্টগ্রাম ৫ ঘণ্টায় দেব পাড়ি
তুমি যদি বোলো চাঁদের বুকে পাবে সাইদির দাড়ি
তুমি যদি বলো একদিনে সরাব রাজধানীটার সব আবর্জনা
তুমি যদি বল সংসদে কোন চুদুরবুদুর চইলত না
তুমি আমার শুধু আমার সোনার বাংলা ।
এই তোমারি জন্য ১০% আমি পাঠিয়ে দেব "হাওয়ায় "
এই তোমারি জন্য দেশ ভরে দেবো তারহিন " খাম্বায় "
এই তোমারি জন্য অনায়াসে আমি রানা প্লাজা দোলাবো
এই তোমারি জন্য ঘুমহিন চোখে শাহবাগ পাহারা দেব
এই তোমারি জন্য ৫-৫টা পদ্মা সেতু বানাবো
এই তোমারি জন্য গ্রামীণ ব্যাংককে ১৯ টুকরা করবো
এই তোমারি জন্য বুড়ো শকুনেরা ফেলবে কালো ছায়া
শুধু পারবো না আমি চাচার মত হতে বিশ্ববেহায়া
তুমি আমার শুধু আমার সোনার বাংলা ।
এই তোমারি জন্য দেশ ভরে যাবে কালোবিড়াল আর হায়েনায়
এই তোমারি জন্য হরতালে পুরবে গাড়ি, মরবে আম-জনতায়
এই তোমারি জন্য সুইস ব্যাংক উঠবে ফুলে ফুলে
এই তোমারি জন্য সাগর-রুনি,বিশ্বজিৎ গিয়েছি ভুলে
এই তোমারি জন্য পঙ্গু লিমনের দিন কাটবে কেঁদে
এই তোমারি জন্য ডেস্টিনি হলমার্ক বসবে ব্যবসা ফেঁদে
এই তোমারি জন্য রুপপুর তুলে দেবো ভারতের হাতে
শুধু পারবো না আমি আবুলের মত দেশপ্রেমিক হতে
তুমি আমার শুধু আমার সোনার বাংলা
ও তুমি আমাদের শুধু আমাদের সোনার বাংলা ।
সর্বশেষ এডিট : ০৩ রা জুলাই, ২০১৩ দুপুর ১:০৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



