somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কিরে, রোজা রাখসিস?

১০ ই জুলাই, ২০১৩ রাত ১০:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আগামীকাল থেকে রোজা শুরু। সকল্কেই মাহে রমজানের শুভেচ্ছা।

রোজা আসলেই একটা জিনিস অনেকের মধ্যে দেখা যায়। কেউ কেউ থাকে, যাদের কাজই হলো জনে জনে গিয়ে জিজ্ঞেস করা "কিরে, রোজা রাখসিস?"
অপরপক্ষও আরও সিরাম,প্রতিউত্তর ঃ " রাখসি মানে, সবাইকে নিজের মত ভাবস ক্যান ?"
প্রথমজন ঃ আমি তো রাখসিই , ভাবলাম তুই রাখসস কিনা তাই জিজ্ঞেস করলাম। "

ব্যস শুরু হয়ে গেল নিজের রোজা রাখার প্রচারণা । যেখানে বলা হইসে ভাল কাজ এমনভাবে করতে, যাতে ডান হাতের দান বাম হাত না জানে; এমন গোপনে । অথচ এখানে মাইকিং শুরু হইসে। এসব কাজ ছোট বাচ্চাদের মানায়। " জানিস জানিস, আমি না আজকে রোজা রেখেছিই।তুই রেখেছিস?" "আল্লা না, জানিস আমার আম্মু না রাখতে দেয় নাই; বলেছে আমি ছোট , বড় হয়ে রাখব। " এগুলা বাচ্চাদের জন্য ঠিক আছে , কলেজ- বিশ্ববিদ্যালয়ের কাউকে এভাবে মানায় না।

বাই চান্স, ২য় ব্যাক্তি যদি রোজা না রাখে? তখন আরও প্যাঁচাল । অবধারিত প্রশ্ন "কেনও রাখস নাই ?" আরে ভাই, আল্লাহ পাক কি বলসেন হে বান্দা, তুমি জনে জনে গিয়া খোঁজ নাও কে কে রোজা রাখসে আর কে কে রাখে নাই? মোটামুটি ১৫-১৬ বছরেই একজন মুসলিম বুঝতে পারে নামাজ- রোজা কি; কি করা উচিত-অনুচিত। এর পরেও কারো কাছে কৈফিয়ত চাওয়ার মানে কি ? রাখলে তো ভালই, না রাখলে তার কৈফিয়ত চাইবেন আল্লাহ পাক শেষ বিচারের দিনে। খামোখা কে রাখসে না রাখসে এগুলা জিজ্ঞেস করে নিজের রোজা হালকা করার দরকার কি? এর মাধ্যমে তো প্রত্যক্ষ বা পরোক্ষভাবে নিজের রোজা রাখার কথাই প্রকাশ পাচ্ছে। অথচ রোজা হলো এমন ইবাদত যাতে নাফসের এবং রিয়ার অবকাশ থাকে না।

প্রিয় রোজাদার ভাই/বোন, আপনি রোজাদার খুব ভাল কথা। এখন চুপ যান । যেখানে আল্লাহ বলেছেঃ " রোজা আমার জন্য, আমি নিজেই এর প্রতিদান দেবো " সেখানে কে রোজদার কে বেরোজদার তা জেনে আপনার কি লাভ? বরং নিজের রোজা যাতে কবুল হয়, সেই বিষয়ে সতর্ক থাকুন। খামোখা অন্যের পাপ-পুণ্যের সাক্ষী হবার দরকার কি? কিরামান-কাতিবিনের কাজ তাদেরকেই করতে দিন।আর দয়া করে গালাগালি করবেন না;মুখ খারাপ করবেন। খুব কাছের বন্ধুকেও গালিসুচক সম্বোধন করবেন না। " কিছু রোজাদার এমন যারা শুধু ক্ষুর্ধাত থাকে এছাড়া আর কোন কিছু লাভ করে না। "-- এই দলের অন্তর্ভুক্ত হতে কেউ চায় না। মহান আল্লাহ পাক সকলের রোজা কবুল করুন।(আমিন)
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কেয়া কি মানুষ ছিল?

লিখেছেন দানবিক রাক্ষস, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৪৬




সময়টা ভবিষ্যতের। পৃথিবী তখন এমন এক সময়ে পৌঁছেছে, যেখানে মানুষ আর যন্ত্রের মধ্যে পার্থক্য করা প্রায় অসম্ভব।
কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI এবং রোবোটিক প্রযুক্তি তখন অভাবনীয় উচ্চতায় পৌঁছেছে। বিজ্ঞানীরা এমন সব... ...বাকিটুকু পড়ুন

অপ্রকাশিত অনুভূতি

লিখেছেন ডি এইচ তুহিন, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩

আনমনে তোমার পছন্দের গানটা গুনগুন করি,
রাস্তায় চেনা কোনো পারফিউমের গন্ধ পেলে থমকে দাঁড়াই।
জানি তুমি আর ফিরবে না,
তবুও বুকের বাঁ পাশটায় একটা অদ্ভুত শূন্যতা নিয়ে বেঁচে আছি।
ভালোবাসা মানে শুধু কাছে পাওয়া... ...বাকিটুকু পড়ুন

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

লিখেছেন জুল ভার্ন, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:২০

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন

ঘরের কর্তা (!)

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৩৮

ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।

প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"

বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন

আওয়ামীলিগের একটা জিনিস আমার ভালো লাগে।

লিখেছেন তানভির জুমার, ১৩ ই নভেম্বর, ২০২৬ সকাল ৮:৩৩




লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,... ...বাকিটুকু পড়ুন

×