বাস্তব জীবনের প্রতিটা ঘটনার জন্যে যদি ব্যাকগ্রাউন্ড মিউজিক সেট করা যেতো! কেমন হতো?
যেমন, ধরেন আপনার প্রেমিকা ব্রেকাপ চাইতেছে আর তখনি বেজে উঠলো রবীন্দ্রনাথের 'আমারো পরাণ যাহা চাই তুমি তাই গো.....' গানটা
আমি নিশ্চিত তার মনে একটু হলেও আপনার জন্যে সিমপ্যাথি সৃষ্টি হবে!
অথবা, ধরেন আপনার প্রেমিক আপনাকে বিশ্বাস করতে চাইতেছেনা আর তখনি বেজে উঠলো CHRISTINA PERRI'র 'A Thousand Years' গানটা....
আমি নিশ্চিত সে একটু হলেও আপনাকে বিশ্বাস করতে চাইবে!
অথবা, ধরেন ক্লাসে আপনার খুব বাথরুম চাপলো কিন্তু ম্যাম যাইতে দিতেছেনা আর তখনি বেজে উঠলো চন্দ্রবিন্দুর 'বাথরুম' গানটা....
আমি নিশ্চিত যে ম্যাম আপনাকে একবার কেন একশোবারও যেতে দিবে!
অথবা, ধরেন আপনি খুব স্যাড মাইন্ডে আছেন আর তখনি বেজে উঠলো ইভা রহমানের যে কোন একটা গান....
আমি নিশ্চিত আপনার মন ভালো হয়ে যাবে!
অথবা,ধরেন আপনি আপনার প্রিয়তমার রুপের বর্ণনা দিতে চাইতেছেন আর তখনি বেজে উঠলো তাহসান-এলিটার 'স্পর্শের বাইরে' গানটা...
আমি নিশ্চিত আপনি অনেক উপমা খুঁজে পাবেন!
ইশ,যদি হতো এমনটা...! জীবনটা আর একটু সুন্দর হলেও হতে পারতো।
hubaib

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



