৫০ কোটি ডলারের রপ্তানি আদেশ হারাল পোশাকশিল্প
০২ রা এপ্রিল, ২০১৩ দুপুর ১:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
চলমান রাজনৈতিক অস্থিরতার কারণে পোশাকশিল্পের প্রায় ৫০ কোটি ডলারের রপ্তানি আদেশ প্রতিবেশী দেশে চলে গেছে। ঘন ঘন হরতালের কারণে সম্প্রতি এ শিল্পের অনেক উদ্যোক্তাই সমুদ্রপথে পণ্যের জাহাজীকরণ করতে ব্যর্থ হয়েছেন। তাঁদের মধ্যে কেউ কেউ লিড টাইম মোকাবিলার জন্য অতিরিক্ত অর্থ ব্যয় করে আকাশপথে পণ্য রপ্তানি করছেন। এক বিবৃতিতে বিজিএমইএ ও বিকেএমইএর পক্ষ থেকে এসব তথ্য জানানো হয়েছে। সংগঠনের নেতারা রপ্তানিমুখী তৈরি পোশাকশিল্পকে টিকিয়ে রাখার স্বার্থে হরতাল ও অবরোধ কর্মসূচি পালন না করার আহবান জানান। তাঁরা এ ক্ষেত্রে বিকল্প রাজনৈতিক কর্মসূচি নির্ধারণের অনুরোধ জানান।
বিবৃতিতে আরো বলা হয়, কিছু উদ্যোক্তা ইতিমধ্যে স্টকলট পরিস্থিতির সম্মুখীন হয়েছেন। আবার অনেক উদ্যোক্তাই নির্দিষ্ট সময়ের মধ্যে জাহাজিকরণ করতে না পারার কারণে ডিসকাউন্ট, কেন্সেলেশন, ডিফারড পেমেন্ট পরিস্থিতির মুখোমুখি হয়েছেন।
বিবৃতিতে উদ্বেগজনক বিষয় হিসেবে বলা হয়, ঘন ঘন হরতাল হওয়ায় পোশাকশিল্পের অপূরণীয় ক্ষতি হয়েছে। পোশাকশিল্পের বড় ক্রেতারা প্রতিবছর অর্ডার নেগোসিয়েশন ও অর্ডার দেওয়ার জন্য এ দেশে তাঁদের প্রতিনিধি পাঠালেও এবারের গ্রীষ্ম মৌসুমকে সামনে রেখে প্রতিনিধি পাঠাতে অনাগ্রহ দেখিয়েছেন। নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে অর্ডার নেওয়ার জন্য বাংলাদেশি পোশাক সরবরাহকারীদের তাঁদের হেডকোয়ার্টারে যাওয়ার পরামর্শ দিয়েছেন।
সূত্র
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
রাজীব নুর, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:৪১

ফারাজা তাবাসসুম খান-
আজ বুধবার, ৮ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি ২৩শে সেপ্টেম্বর ২০২৬। বহু আগে একটা বই পড়েছিলাম- 'আদর্শ হিন্দু হোটেল'। প্রধান চরিত্রের নাম- হাজারি ঠাকুর। সে বাস্তববাদী, সহজ...
...বাকিটুকু পড়ুন
বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি মূলত চারটি বিষয়ের উপর মানুষের কাছে জনপ্রিয়তা পায়।
প্রথমত, মানুষ মনে করে এ দলটি ক্ষমতায় থাকলে স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা পায়। এটা খুবই সত্য যে ১৯৭১ সালে আমাদের...
...বাকিটুকু পড়ুনতোমাকে নিয়ে কক্সবাজারে
সমুদ্রের গান শোনা,
অথবা বান্দরবানের কোনো পাহাড়ের চূড়ায় উঠে
মেঘের ভেলায় হারিয়ে যাওয়ার
কত যে ইচ্ছে—স্ব-যত্নে পুষে রেখেছিলাম
মনের গহীনতম কোণে!

কোনো এক ঈদের পড়ন্ত বিকেলে—
অকারণ কাঁপা আঙুলে
একটি খুদে বার্তা পৌঁছে দিয়েছিলাম
তোমার...
...বাকিটুকু পড়ুন
অত্যন্ত দুঃখ ও ভারাক্রান্ত হৃদয়ে জানানো যাচ্ছে যে, গত প্রায় দুই বছর যাবৎ বিবেক, বুদ্ধি, জ্ঞান, বিচার ও বিবেচনা - এই পাঁচজনকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। একসময় তাঁরা...
...বাকিটুকু পড়ুন
মার্কিন মাটিতে ‘আত্মঘাতী ভুল’- নাকি বদলে যাচ্ছে হিসাব?
শেখ হাসিনা কি ফিরবেন?
আন্তর্জাতিক রাজনীতিতে কখনো কখনো একটি বৈঠকের চেয়েও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে- কোন বৈঠকটি হলো, কোনটি হলো না এবং কোন...
...বাকিটুকু পড়ুন