কঠোর নিরাপত্তার মধ্যে ফ্রান্সের প্রথম এবং পুরুষ সমকামী বিয়ে পড়ানো হয়েছে। দক্ষিণ ফ্রান্সের মন্টেপেলিয়ের শহরের সিটি হলে ভিনসেন্ট ওবিন এবং ব্রুনো বুইলো নামে দুই পুরুষ আনুষ্ঠানিকতায় জুটি বাধেন। খবর টাইম ওয়াল্ড’র।
ফ্রান্সে প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে কোনো সমকামীর বিয়ে এটি। এ সময় সিটি হলজুড়ে নিরাপত্তা জোরদার করা হয়। তবে এর মধ্যেও বিক্ষোভকারী বিয়ের অনুষ্ঠান লক্ষ্য করে একটি ধোঁয়া বোমা ছুঁড়ে মারে।
সিটি শহরটিকে সর্বোচ্চ সমকামী সহনশীল বলে মনে করা হয়। বিয়ে অনুষ্ঠানে প্রায় ৫০০ লোক উপস্থিত ছিল।
এই বিয়ের মধ্যদিয়ে সমকামী আইন নিয়ে গত কয়েক মাসজুড়ে ফ্রান্সে চলা বিতর্কের একটি প্রতীকি অবসান হয়েছে বলে ধারণা করা হচ্ছে। খ্রিষ্টান ক্যাথলিক এবং রক্ষণশীলদের বিরোধিতা সত্ত্বেও ক্ষমতাসীন বামপন্থী সরকার সম্প্রতি এই আইন প্রণয়ন করে।
মন্টেপেলিয়ের ফ্রান্সের সমকামী বান্ধব শহর হলেও বিয়ের অনুষ্ঠানটি টেলিভিশনে সরাসরি সম্প্রচার করার সাহস দেখায়নি কর্তৃপক্ষ। তবে অনুষ্ঠানটি শহরের অফিসিয়াল ওয়েবসাইটে লাইভ স্ট্রিমিং করা হয়।
বিয়ের পাত্ররা সিটি হলে প্রবেশ করার একটু আগে বাইরে থেকে একটি ধোঁয়া বোমা ছুঁড়ে মারা হয়। এ হামলার পরপরই নিরাপত্তা রক্ষীরা ঘটনার তদন্ত শুরু করেছে। তবে তা বিয়ে অনুষ্ঠানে কোনো ব্যাঘাত ঘটায়নি বলে কর্তৃপক্ষ বলেছে।
বিয়ের মধ্যদিয়ে এখন নতুন ধারণা জন্মেছে, এবার সরকার দেশটিতে সমকামীদের সন্তান দত্তক নেওয়ার বিষয়টিও বৈধতা দেওয়ার জন্য আরেকটি আইন প্রণয়ন করবে।
উল্লেখ্য, দেশটি ক্যাথলিক সংখ্যাগরিষ্ঠ হলেও চার্চ এবং রাষ্ট্রকে আলাদা রাখার ব্যাপারেই জনগণের রায় বেশি।
ফ্রান্সে প্রথম পুরুষ সমকামী বিয়ে (কেয়ামত সন্নিকটে)
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
১১টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
প্রিয় কন্যা আমার- ৯৪

ফারাজা তাবাসসুম খান-
আজ বুধবার, ৮ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি ২৩শে সেপ্টেম্বর ২০২৬। বহু আগে একটা বই পড়েছিলাম- 'আদর্শ হিন্দু হোটেল'। প্রধান চরিত্রের নাম- হাজারি ঠাকুর। সে বাস্তববাদী, সহজ... ...বাকিটুকু পড়ুন
আওমীলীগকে সম্পর্কে কি আপনার মনে এখন কোনো পজিটিভ চিন্তা উঁকি দেয়?

বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি মূলত চারটি বিষয়ের উপর মানুষের কাছে জনপ্রিয়তা পায়।
প্রথমত, মানুষ মনে করে এ দলটি ক্ষমতায় থাকলে স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা পায়। এটা খুবই সত্য যে ১৯৭১ সালে আমাদের... ...বাকিটুকু পড়ুন
শিরোনামহীন কবিতা-০৭
তোমাকে নিয়ে কক্সবাজারে
সমুদ্রের গান শোনা,
অথবা বান্দরবানের কোনো পাহাড়ের চূড়ায় উঠে
মেঘের ভেলায় হারিয়ে যাওয়ার
কত যে ইচ্ছে—স্ব-যত্নে পুষে রেখেছিলাম
মনের গহীনতম কোণে!

অকারণ কাঁপা আঙুলে
একটি খুদে বার্তা পৌঁছে দিয়েছিলাম
তোমার... ...বাকিটুকু পড়ুন
হারানো বিজ্ঞপ্তি

অত্যন্ত দুঃখ ও ভারাক্রান্ত হৃদয়ে জানানো যাচ্ছে যে, গত প্রায় দুই বছর যাবৎ বিবেক, বুদ্ধি, জ্ঞান, বিচার ও বিবেচনা - এই পাঁচজনকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। একসময় তাঁরা... ...বাকিটুকু পড়ুন
মার্কিন মাটিতে ‘আত্মঘাতী ভুল’- নাকি বদলে যাচ্ছে হিসাব?

মার্কিন মাটিতে ‘আত্মঘাতী ভুল’- নাকি বদলে যাচ্ছে হিসাব?
শেখ হাসিনা কি ফিরবেন?
আন্তর্জাতিক রাজনীতিতে কখনো কখনো একটি বৈঠকের চেয়েও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে- কোন বৈঠকটি হলো, কোনটি হলো না এবং কোন... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।