ব্লগিংয়ের জন্য আপনার নিজস্ব সাইট দরকার কি?
১৫ ই মে, ২০১০ রাত ১:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কদিন ধরেই ঘুরে-ফিরে একটা প্রশ্ন আমাকে তাড়া করে ফিরছে। গতকদিনে এই নিয়ে অনেক পড়েছিও, নেটের রথি-মহারথি ব্লগারদের লেখা এবং তাদের সাইটে প্রকাশিত বিভিন্ন মন্তব্য। প্রশ্নটি হচ্ছে -
প্রফেশনাল ব্লগিংয়ের জন্য সম্পূর্ণ ডোমেইন (অর্থাৎ আলাদা সাইট) দরকার নিজের নামে (কিংবা যেকোন পছন্দের নামে, যেমন - http://www.yourblogname.com), নাকি ফ্রি থার্ড-পার্টি ব্লগিং সাইটই যথেষ্ট, যেমন - blogger.com কিংবা wordpress.com?
বিশ্বে যারা ব্লগিং করে অনেক আয় করছেন তারা বলছেন - প্রফেশনালি ব্লগিংয়ের জন্য আপনার সাইটটিকে ব্রান্ডিয়ের দরকার আছে। নেটে আপনার একটা ইমেজ এক্ষেত্রে আপনাকে অনেক নিয়মিত পাঠক এবং loyal পাঠক যোগাড় করে দেবে। আর আপনার ব্লগটি যদি হয় বিষয় ভিত্তিক, তাহলে পাঠক ফিরে-ফিরে আসবে আপনার কাছ থেকে নতুন নতুন কিছু জানার আগ্রহ নিয়ে। হতে পারে আপনি শুধু লেখার জন্যই লেখেন কিংবা অনলাইনে আয় করার জন্য লেখেন। এখনতো অনেক ব্লগারই তাদের জীবিকা নির্বাহ করেন শুধু ব্লগিং করেই, যেমন -
Problogger.net এর
Darren Rowse ।
এই somewhere in... ব্লগে বাংলাদেশের অনেক রথি-মহারথি ব্লগার রয়েছেন, যাদেরকে আমি নিঃসন্দেহে আমার গুরু বলে জানি। তাই এমন একটা প্রশ্ন আপনাদের মন্তব্য এবং পরামর্শের জন্য এখানে নিয়ে এলাম। কি ভাবছেন আপনারা?
আপনাদের মতামত যদি এখানে মন্তব্যের মাধ্যমে কিংবা আলাদা কোন পোস্টের (পোস্টের লিঙ্কটা এখানে দিয়ে দেবেন দয়াকরে) জানাতে পারেন।
ধন্যবাদ সবাইকে।
ইমেজঃ
flickr.com
সর্বশেষ এডিট : ১০ ই আগস্ট, ২০১০ রাত ১২:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
জুল ভার্ন, ০২ রা আগস্ট, ২০২৬ সকাল ১০:৩৬

ফেসবুক মেমোরিঃ
৩২ জুলাই এই পোস্ট লিখেছিলাম.....
"জাগো বাহে কোনঠে সবাই"....
ভালো থাকার চেষ্টা সবসময় করি, বেঁচে থাকার উপাদান খুঁজে নিতে চেষ্টা করি- পুঞ্জিভূত ক্ষোভ আর কিছু করতে না পারার আফসোস...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজসোহান, ০২ রা আগস্ট, ২০২৬ সকাল ১১:০২

১৯৭০ সালের ১২ নভেম্বর রাতে পৃথিবীর ইতিহাসে রেকর্ড হওয়া সবচেয়ে প্রাণঘাতী ঘূর্ণিঝড় আঘাত হানে। ভোলা সাইক্লোন। দশ মিটার উঁচু জলোচ্ছ্বাস উঠে আসে ব-দ্বীপের নিচু চরে। মৃতের সংখ্যা তিন থেকে পাঁচ...
...বাকিটুকু পড়ুন
ভাবতে তোমার দোষটা কোথায়?
ভেবে দেখো পাপ করোছো নাকি
সংসারে কেনো জাহান্নামে পুড়ো-
ভাবতে তোমার দোষটা কোথায়?
দোষটা তোমার নিজের ভুলগাড়ি
কেমনে চালাও ব্রেক ফেল হয় আড়ি
অহমিকার ভুলটা তোমার নয় কি
দোষটা তোমার নিজের ভুলগাড়ি।
এক্সিডেন্ট...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ০২ রা আগস্ট, ২০২৬ দুপুর ২:১২

আজ সকালে হোটেলে নাস্তা করেছি।
ইচ্ছা ছিলো ঘুম থেকে উঠবো ১২ টায়। কিন্তু এক ছাগলে অকারণে ফোন করে ঘুমটা নষ্ট করে দিয়েছে। রাতে যে মোবাইলের সাউন্ড বন্ধ করে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
মৌন পাঠক, ০২ রা আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫৭
আপনি যদি ঢাকায় থাকেন, তবে কোনো এক বিকেল কিংবা সন্ধ্যায় চলে যান সদরঘাটে। সেখান থেকে উলানিয়াগামী কোনো একটি লঞ্চে উঠে পড়ুন। লঞ্চের ম্যানেজারের সঙ্গে কথা বলে এক পাশের একটি কেবিন... ...বাকিটুকু পড়ুন