যুদ্ধাপরাধী বনাম মানবতাবিরোধী
২২ শে এপ্রিল, ২০১০ রাত ৮:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
ভোল পাল্টানো শুরু করেছে বাংলাদেশ আওয়ামী লিগ। নির্বাচনের অন্যতম ইশতেহার যুদ্ধাপরাধীর বিচারের মুলা শুকিয়ে পচে যেতে শুরু করছে। এখন নতুন মুলার আমদানী--মানবতাবিরোধীর বিচার। বাচাল আওয়ামী লিগ যতই বলুক যুদ্ধাপরাধী বিচারে কোন বাধা নাই, কিন্তু দেশে আর দেশের বাইরে যে চাপ আছে তা আজ পাগলের কাছেও পরিষ্কার। এখন মানবতাবিরোধীর নামে নামকাওয়াস্তে বিচার হবে। আর পরবর্তি নির্বাচনের আগে আবার তারা চিল্লাইয়া গলার রগ ফুলাবে এই বলে যে তারা তাদের ওয়াদা পূরণ করেছে; প্রকৃত যুদ্ধাপরাধীর বিচার করেছে।
এর সাথে সাথে তারা ব্যতিব্যস্ত হয়ে গেছে যুদ্ধাপরাধীর বিচারের ব্যাপারে বিএনপির মনোভাব জানার জন্য!!...মনে হইতেছে বিএনপির মনোভাব না জানা হইলে তারা এক পা এগোবে না!!...বিএনপির পক্ষ থেকে পরিষ্কারভাবে বলা হইছে--বিএনপি যুদ্ধাপরাধী বিচারের বিপক্ষে নয়; কিন্তু তারা যুদ্ধাপরাধী বিচারের নামে রাজনৈতিক হয়রানি/প্রতিহিংসার বিপক্ষে। এরপরেও বিএনপির মতামত/ভূমিকা নাকি তাদের কাছে পরিষ্কার নয়!!!!....কেউ কেউ তো আগ বাড়াইয়া বলতেছে বিএনপি যুদ্ধাপরাধীর বিচার নাকি চায় না
আসলে আওয়ামী লিগ চাইতেছে বিএনপি বিচারের বিপক্ষে থাকুক। তাইলে তাদের সুবিধা হয়....গলাবাজি কইরা বলতে পারে---বিএনপির জন্যই তারা বিচার করতে পারতেছে না

আওয়ামীলিগের পড়ছে এখন উভয় সংকটে। একদিকে বিএনপির কাছ থেকে বাধা আসতেছে না আরেকদিকে বিচারও করতে পারতেছে না। মাঝখান থেকে বাঁচার জন্য "মানবতা বিরোধী" বিচারের আবির্ভাব
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রাজা কোথায়?
রাজমুকুট আজ জাদুঘরের কাঁচে
রাজদণ্ড ইতিহাসের ধুলোমাখা পৃষ্ঠায়
বহু দেশেই রাজতন্ত্রের সিংহাসন বহু আগেই
নেমে গেছে মানুষের নির্মিত প্রজাতন্ত্রের পথে
তবু আমরা বলি রাজনীতি।
কেন বলি?
শব্দটি এত পরিচিত
যে পরিচয়ের আড়ালে প্রশ্নটি হারিয়ে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:০৫

আজ বৃহঃস্পতিবার, ২রা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ।
ইংরেজি ১৭ই সেপ্টেম্বর। গত কয়েকদিন বেশ কয়েকজন ব্লগার সামুর ভালো মন্দ নিয়ে লিখেছেন। তাদের মুল বক্তব্য হলো- সামু গেলো। সামু শেষ। তারা সামুর...
...বাকিটুকু পড়ুন
আপনি জানেন কী?ব্রিটিশরা প্রশাসনের সুবিধার জন্য ১৮৩৭ সালে ফারসি ভাষা বাদ দিয়ে আঞ্চলিক ভাষা ও উর্দুকে নিচ তলার দাপ্তরিক কাজে চালু করে।কারণ মুঘল আমল থেকেই প্রচলিত প্রশাসনিক কর্মীদের কাজ...
...বাকিটুকু পড়ুন
মির্জা গালিব সম্পর্কে একটি গল্প চালু আছে। একদিন তিনি মসজিদে বসে মদ্যপান করছিলেন। তখন মুসল্লিরা তাকে বাধা দিয়ে বললেন "মসজিদ আল্লাহর ঘর, মদ্যপানের জায়গা নয়।" তখন মির্জা গালিব তাঁর বিখ্যাত...
...বাকিটুকু পড়ুনপ্রথম পাতায় ব্যান ব্লগারের একটি পোস্টে ব্লগার রাজীব নূর মন্তব্য করে বলেছেন - “ওদের কে ‘বালছাল’ লিখতে দেন। বিনোদন নষ্ট করবেন না।”
বাহ! কী চমৎকার গণতান্ত্রিক দর্শন! এতদিন জানতাম দেশে তথ্য... ...বাকিটুকু পড়ুন