somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ব্রাউন ডোয়ার্ফের সহচর

০৭ ই অক্টোবর, ২০০৯ সকাল ১০:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমাদের সৌরজগতের গ্রহগুলোর মত সকল গ্রহই যে উজ্জ্বল একটি নক্ষত্রের চারিদিক প্রদক্ষিণ করে সৌরজগত তৈরী করবে সে রকম ধারণাকে বাতিল করে দিয়েছে ব্রাউন ডোয়ার্ফ 2M1207 ও তার নিত্য সহচর 2M1207b যে কিনা ব্রাউন ডোয়ার্ফটিকে কেন্দ্র করে আবর্তিত হচ্ছে ।

ব্রাউন ডোয়ার্ফ বৈশিষ্ট্যের দিক দিয়ে আকাশের অনুজ্জ্বল একটি জ্যোতিষ্ক যা ইনফ্রারেড তরঙ্গই বিকিরণ করে। এদের ভর সূর্যের চেয়ে কম অথচ বৃহস্পতির চেয়ে বেশী হয়ে থাকে। আলোচ্য ব্রাউন ডোয়ার্ফ 2M1207 এর ভর হিসাব করে বিজ্ঞানীরা দেখেছেন এটি ৪২গুন কম ভর সম্পন্ন আমাদের সূর্যের তুলনায় এবং ৫ গুন বেশী বৃহস্পতির তুলনায়। বয়সের দিক দিয়ে এ ৮ মিলিয়ন বছরের অধিক হবে না। তাপমাত্রা ১০০০ ডিগ্রী সেন্টিগ্রেড। ২৩০ আলোকবর্ষ দূর দিয়ে এই বামন সদৃশ জ্যোতিষ্কটি দিব্যি অবস্থান করছে তার একটি সহচর নিয়ে যাকে বিজ্ঞানীরা গ্রহ বই অন্য কিছু বলতে নারাজ। আমাদের পৃথিবী আর সূর্য যতটুকু দূরে তার থেকে ৫৫ গুন দূরত্ব বজায় রেখে এই সহচরটি সদা প্রদক্ষিণ করে যাচ্ছে ব্রাউন ডোয়ার্ফ 2M1207 কে । আর তাই গ্রহটির কক্ষপথ আবর্তন কাল ২৪৫০ বছর।

আকাশের উত্তর ও দক্ষিণ গোলার্ধের জ্যোতিষ্কসমূহের তালিকা তৈরী করবার প্রয়াসে অ্যারিজোনার মাউন্ট হপকিন্সে এবং চিলিতে স্থাপন করা হয় ইনফ্রারেড ক্যামেরা সম্পন্ন দুটি দূরবীন। ইউনিভার্সিটি অফ ম্যাসাচুসেটস এর তত্ত্বাবধানে প্রজেক্টের কাজ চলে ১৯৯৭ জুন থেকে ২০০১ ফেব্রুয়ারি ১৫ পর্যন্ত। খরচ যদিও বহন করেছে নাসা। এই জরিপ ব্যবস্থার নাম দেয়া হয় Two Micron All-Sky Working database বা (2MASSW) । এ জরিপে আকাশের ম্যাপ তৈরি করতে যে সকল জ্যোতিষ্কসমূহ তালিকা লিপিবদ্ধ করা হয় তাদের নামকরণের শুরুতে 2M এবং শেষের চারটি সংখ্যা, আকাশে জ্যোতিষ্কটির স্থানাংক নিরূপক -রাইট অ্যাসেন্সান এর ভিত্তিতে লেখা হয়েছে। আলোচ্য ব্রাউন ডোয়ার্ফটির রাইট অ্যাসেন্সান ১২ ঘন্টা ৭ মিনিট ৩৩.৪ সেকেন্ড। এর ডিক্লাইনেশন ৩৯ ডিগ্রি ৩২ মিনিট ৫৪ সেকেন্ড। সে অনুসারে পুরো নাম দাঁড়ায় 2MASSW 1207334−393254 বা সংক্ষেপে 2M1207.

আমাদের সৌরজগতের বাইরের আরেকটি সৌরমন্ডলীয় গ্রহ হিসেবে এই জ্যোতিষ্কটির সহচর 2M1207b কে প্রথম আবিষ্কৃত এক্সোপ্ল্যানেট হিসেবে ধরা হয়।

আকাশের দক্ষিণ গোলার্ধের সেন্টাওরাস নক্ষত্রমন্ডলীতে অবস্থিত রক্তিমাভ জ্যোতিষ্কটি চিত্রে প্রতীয়মান হচ্ছে নীলাভ সাদা ব্রাউন ডোয়ার্ফের পাশে।

সূত্রঃ ইন্টারনেট, স্পেস ডট কম
সর্বশেষ এডিট : ০৮ ই অক্টোবর, ২০০৯ সকাল ৮:২৩
৯টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সেই কথিত “তৌহিদী জনতা আজ কোথায়?

লিখেছেন রাবব১৯৭১, ০৩ রা এপ্রিল, ২০২৬ সকাল ১১:৪৭

সেই কথিত “তৌহিদী জনতা আজ কোথায়?
--------------------------------------------
আজ বিশ্ব রাজনীতির মানচিত্রে উত্তেজনা ইরান বিভিন্ন আরব রাষ্ট্র, ইসরায়েল,মার্কিন সংঘাত নিয়ে আলোচনা চলছে। কিন্তু প্রশ্ন হলো, আমাদের দেশের সেই কথিত “তৌহিদী জনতা”, যারা সামান্য... ...বাকিটুকু পড়ুন

দায়বদ্ধতা ও সময়োচিত সিদ্ধান্ত: ২০০৬ থেকে বর্তমানের শিক্ষা

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৩ রা এপ্রিল, ২০২৬ দুপুর ২:২৫

Photo - আপলোড না হওয়ায় ইমেজ লিংক:

“দায়বদ্ধতা ও সময়োচিত সিদ্ধান্ত: ২০০৬ থেকে বর্তমানের শিক্ষা”

বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে ২০০৬ সালের তত্ত্বাবধায়ক সরকার সংকট একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। সে সময় রাষ্ট্রপতির নেতৃত্বে গঠিত উপদেষ্টা... ...বাকিটুকু পড়ুন

ইস্টার ফ্রাইডে এবং যিসাসের শেষ যাত্রা: জেরুজালেমের স্মৃতিবিজড়িত পথে

লিখেছেন সৈয়দ নাসের, ০৩ রা এপ্রিল, ২০২৬ বিকাল ৩:৪৪




দিলু নাসের
আমার এই তিনটি ছবির সঙ্গে পৃথিবীর খ্রিস্টান ধর্মাবলম্বীদের বেদনাবিধুর ইস্টার ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। প্রতিটি ছবিই যেন এক একটি অধ্যায়, একটি যাত্রার, যা শুরু হয়েছিল... ...বাকিটুকু পড়ুন

সব কিছু চলে গেছে নষ্টদের দখলে

লিখেছেন সৈয়দ কুতুব, ০৩ রা এপ্রিল, ২০২৬ রাত ১১:৫৭


সংসদ ভবনের লাল ইটের দেয়ালগুলো যদি কথা বলতে পারত, তবে হয়তো তারা লজ্জায় শিউরে উঠত অথবা স্রেফ অট্টহাসি হাসত। আমাদের রাজনীতির মঞ্চটা ইদানীং এক অদ্ভুত সার্কাসে পরিণত হয়েছে, যেখানে... ...বাকিটুকু পড়ুন

ইরান যুদ্ধ: স্বাধীনতা নাম দিয়ে শুরু, এখন লক্ষ্য ইরানকে প্রস্তরযুগে নিয়ে যাওয়া

লিখেছেন শ্রাবণধারা, ০৪ ঠা এপ্রিল, ২০২৬ সকাল ৮:২৩


আমার আট বছরের ছেলে ফোনে ফেসবুক পাতার দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, "বাবা, এটা কিসের ছবি"? আমি তার মনোযোগ অন্যদিকে সরানোর বৃথা চেষ্টা করে অবশেষে বললাম, এটা আমেরিকা- ইসরায়েলের ইরানের... ...বাকিটুকু পড়ুন

×