আমি বন্ধুর পথের অশান্ত পথিক
থমকে থাকা ট্রেনের দুরন্ত গতি
আমি শেকল ভাঙ্গার বিজয় পতাকা
আমি গণতন্ত্রকামী উত্তাল জনতা।
আমি বিশ্বাস ভাঙ্গার ধারাল কুঠার
আমি দিগ্বিজয়ী, এগিয়ে যাই দুর্বার
আমি জনতার ক্রোধে প্রজ্বলিত জ্বালানী
আমি শোষকের রাডারে সংকেত অশনী।
আমি রচনা করি নতুন ইতিহাস
করি ভন্ডের সাথে নির্মম পরিহাস
আমি এগিয়ে যাই আছে যেখানে মুক্তি
আমি দুর্বল দেহে বাধা ভাঙ্গার শক্তি।
আমি জ্বলি, আমি জ্বালাই, আমি সর্বগ্রাসী আগুন
আমি অমিত তেজ, অসম সাহসী চির নবিন চির তরুন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



