somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

তুমি শোষক নাকি শোষিতের ?

১৬ ই জুলাই, ২০১০ বিকাল ৪:২৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

তোমাদের মার্চ করে হেঁটে যাওয়া দেখলে
প্রাচীনকালের ঐতিহাসিক অন্ধকারের কথা মনে হয়
যখন,
রাজার প্রহরীরা উত্তপ্ত পৌরুষ জাগিয়ে
নিতান্ত অবহেলায় পথ মাড়িয়ে
হেঁটে যেত পথের ধুলো উড়িয়ে, মনে হত যেন
ধন্য করে গেল ধরণীতলকে।

তোমাদের সুশৃংখল কুচকাওয়াজ দেখলে
অত্যন্ত নীতিবান ডাকাত দলের কথা মনে হয়
যাদের,
প্রচন্ড আদর এবং ভালোবাসার আতিশজ্যে
ধুসর মাটি হত রক্তাক্ত প্রান্তর
যাদের অসহনীয়, অসহ্য ভালোবাসা বিস্মৃত হওয়ার আগেই
কেটে গেছে হাজারো যুগ, ক্লান্তিময় সহস্র বছর।

তোমাদের অবয়ব দেখলেই অজানা ভয়ে কেঁপে উঠি
আমি তো ছাই হতভাগা বালক
সুর্যদেবও তোমাদের পৌরুষকে শ্রদ্ধা করে
তাকেও হারিয়ে যেতে হয়
মুখ লুকাতে হয় অভ্র-সমুদ্রে।
হিরোশিমার কথা নিশ্চই ভুলে যাও নি?
অথবা নাগাসাকি
নিদেনপক্ষে ভিয়েতনাম, বর্তমান ফিলিস্তিন, গাজা কিংবা লেবানন
যে পৌরুষ, যে ভালোবাসার নিশান উড়িয়ে এখনও শিশুরা
হ্যাঁ, নিষ্পাপ শিশুরা জন্মায় অসম্পুর্ন হয়ে,
কি তীব্র ভালোই না তোমরা বেসেছিলে( এখনও বাসছ )
ভাবলে কেঁপে উঠতে হয়।

কিন্তু একবার, অন্তত একবারও কি ভেবেছ তোমাদের সৃষ্টির কথা, তোমাদের
অস্তিত্বের পেছনকার কারনের কথা?
অবিশ্বাস করতে পারবে, যখন জানবে তোমাদের তীব্র কলঙ্কময় প্রসবের কথা
যখন জানবে,
ঐতিহাসিক রাজার প্রগৈতিহাসিক রক্ষী বাহিনীর সাথে
তোমাদের সাদৃশ্য শতকরা একশত ভাগ?
যখন শুনবে,
নিরাপদে শোষন চালানোর সবচাইতে মসৃন মাধ্যম তোমরা?
কিংবা,
সংখ্যা লঘুদের দলিত মথিত করার নির্মম বুলড্রোজার তোমরা?
অথবা,
সীমান্ত রক্ষার নামে নিরশ্র মানুষের আইনী হত্যাকারী তোমরা?
নিদেনপক্ষে,
জাতীয়তাবাদের নামে সাম্রাজ্যবাদ রক্ষার মেধাবী সৈনিক তোমরা?

মাহেন্দ্রক্ষন বলে কোন কিছুতে বিশ্বাস করিনি কখনোই
এখনও করছি না, কিন্তু
দাবী করছি এখনই সিদ্ধান্ত নিতে হবে তোমাকে
হ্যাঁ, তোমাকেই সিদ্ধান্ত নিতে হবে
তুমি শোষক নাকি শোষিতের।।
সর্বশেষ এডিট : ২৬ শে অক্টোবর, ২০১০ দুপুর ১২:৫৫
৪টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গ্রেট প্রেমানন্দ মহারাজ

লিখেছেন রাজীব নুর, ০৪ ঠা মে, ২০২৬ সকাল ১১:৪৮



'প্রেমানন্দ' একজন ভারতীয় হিন্দু তপস্বী ও গুরু।
১৯৭১ সালে কানপুরের কাছে 'আখরি' গ্রামে তার জন্ম। দরিদ্র পরিবারে জন্ম। ১৩ বছর বয়সে প্রেমানন্দ সন্ন্যাসী হওয়ার জন্য গৃহ ত্যাগ করেন।... ...বাকিটুকু পড়ুন

অনুতাপ (ছোট গল্প)

লিখেছেন আবু সিদ, ০৪ ঠা মে, ২০২৬ সকাল ১১:৪৯

একনাগাড়ে ৪-৫ বছর কাজ করার পর রহিমের মনে হলো, নাহ! এবার আরেকটা চাকরি দেখি। লোকাল একটা কোম্পানিতে কাজ করত সে। কিন্তু কোনকিছু করার জন্য শুধু ভাবনাই যথেষ্ট নয়। সে চাকরির... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ আমাদের খারাপ দিনের পর

লিখেছেন সামিয়া, ০৪ ঠা মে, ২০২৬ দুপুর ২:৩৩


করোনার সময় নানান উত্থান পতন ছিল আমাদের, আব্বা মা ছোটবোন সহ আমি নিজেও করোনায় আক্রান্ত হয়ে প্রায় মরে যেতে যেতে বেঁচে গিয়েছিলাম শেষ মুহূর্তে, বেঁচে গিয়েছিল আমাদের ছোট্ট সোনার... ...বাকিটুকু পড়ুন

ডোগান- এক রহস্যময় জাতি

লিখেছেন কিরকুট, ০৪ ঠা মে, ২০২৬ বিকাল ৫:১০



আফ্রিকার মালি এর হৃদয়ে, খাড়া পাথুরে পাহাড় আর নির্জন উপত্যকার মাঝে বাস করে এক বিস্ময়কর জনগোষ্ঠী ডোগান। বান্দিয়াগারা এস্কার্পমেন্ট অঞ্চলের গা ঘেঁষে তাদের বসতি । এরা যেন সময় কে... ...বাকিটুকু পড়ুন

আল কোরআনের ১১৪ সূরায় হানাফী মাযহাবের সঠিকতার অকাট্য প্রমাণ (পর্ব-১৩)

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০৪ ঠা মে, ২০২৬ রাত ৮:৪৪



সূরাঃ ১৩ রাদ, ১১ নং আয়াতের অনুবাদ-
১১। মানুষের জন্য তার সম্মুখে ও পশ্চাতে একের পর এক প্রহরী থাকে। উহারা আল্লাহর আদেশে তার রক্ষণাবেক্ষণ করে। আর আল্লাহ কোন সম্প্রদায়ের... ...বাকিটুকু পড়ুন

×