somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সাভার ট্র্যাজেডি পরবর্তী পীড়নমূলক বিকৃতি বা Post Traumatic Stress Disorder (PTSD)-

১১ ই মে, ২০১৩ দুপুর ২:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমাদের দেশে প্রায়ই বিভিন্ন ধরনের দুর্ঘটনা ঘটছে। কিছু দুর্ঘটনা প্রাকৃতিক, কিছু মানুষ কর্তৃক সৃষ্ট। সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া রানা প্লাজায় সাভার ট্র্যাজেডিকে আমরা কি বলব, প্রাকৃতিক না মানুষ কর্তৃক সৃষ্ট?

বর্তমানে আমরা সবাই ব্যস্ত দুর্ঘটনা কবলিত মানুষগুলোর শারীরিক ক্ষত সারান নিয়ে। কিছু মানুষ দুর্ঘটনায় সরাসরি আহত হয়েছেন আবার কিছু মানুষ আছেন যারা প্রত্যক্ষ করেছেন। যারা আহত হয়েছেন কিংবা হননি উভয়েরই মানসিক চরম বিপর্যয় ঘটেছে যাকে মনোবিজ্ঞানের ভাষায় Post Traumatic Stress Disorder (PTSD) বলা হয়।

মনোবিজ্ঞানের বাইবেল DSM-IV অনুসারে মানসিক আঘাত পরবর্তী নিম্নলিখিত লক্ষণ গুলো দেখা দিবেঃ

১। ঘটনাটিকে দুঃসহ স্মৃতি বা ঘটনার চিন্তা ব্যক্তির মধ্যে বার বার ফিরে আসে।
২। এই ঘটনাটি যেন আবার ঘটতে যাচ্ছে এমন অনুভূত হয়।
৩। ঘটনার বেদনামূলক স্বপ্ন বার বার দেখা।
৪। ঘটনার সাথে সংশ্লিষ্ট যেকোনো সংকেত উপস্থিত হলেই ব্যক্তির মধ্যে মানসিক যন্ত্রণা শুরু হয়।
৫। ব্যক্তির মধ্যে তার পেশা, জীবিকা, বিবাহ, সন্তান এবং ভবিষ্যৎ নিয়ে কোন প্রত্যাশা না থাকা।
৬। সঠিকভাবে ও মনোযোগ দিয়ে চিন্তা কিংবা কোন কাজ করতে পারেনা।
৭। নিজের আবেগ নিয়ন্ত্রণ করতে পারেনা।
৮। সারাক্ষণ তটস্থ থাকে।

ব্যক্তি যেহেতু সবসময় দুশ্চিন্তায় থাকে তাই সে অনেক কিছু পরিহার করতে চেষ্টা করে যেমনঃ
=> ওই ঘটনা সম্পর্কিত চিন্তা ও স্মৃতি এড়িয়ে চলা।
=> ঘটনা সম্পর্কিত কথোপকথন, স্থান ও কার্যক্রম এড়িয়ে চলা।
=> সে একা থাকতে পছন্দ করে ও সামাজিক সম্পর্ক ছিন্ন করে।
=> পারিপার্শ্বিক পরিবেশকে তার খুব অচেনা মনে হয়।
=> দুর্ঘটনার সাথে সম্পর্কিত গুরুত্বপূর্ণ অংশের স্মৃতি ভুলে যায়।

এগুলো ছাড়াও কিছু শারীরিক প্রতিক্রিয়া দেখা দেয়ঃ

* সহজে ঘুমাতে পারেনা।
* হৃদকম্পন বেড়ে যায়।
* শ্বাস-প্রশ্বাস নিতে কষ্ট হয়।
* বার বার চমকে উঠে।

দুর্ঘটনায় কবলিত ব্যক্তি, উদ্ধারকর্মী এবং যারা TV পর্দায় সারাক্ষণ দুর্ঘটনার দৃশ্য প্রত্যক্ষ করছেন সবার মাঝেই লক্ষণগুলো দেখা দিতে পারে। লক্ষণগুলো ১ মাসের বেশি স্থায়ী হলে অবশ্যই কোন মনঃরোগ বিশেষজ্ঞের শরণাপন্ন হতে হবে। আসুন এ ব্যাপারে আমরা নিজেরা সচেতন হই এবং অন্যদের সচেতন করি।

তানিয়া আফরোজ
মনোবিজ্ঞানী
ঢাকা কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতাল।
সর্বশেষ এডিট : ১১ ই মে, ২০১৩ দুপুর ২:৩৬
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আর্কাইভ থেকে: সেই গণিকা

লিখেছেন অর্ক, ১৩ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:৪২



অনেকদিন পর দেখলাম সেই গণিকাকে। বেশ ক’বছর আগে প্রায়শ দেখতাম, সড়কের পাশে ল্যাম্পপোস্ট থেকে অল্প দূরে আলো-আঁধারিতে দাঁড়ানো। তখন কৈশোর পেরোনো যুবক। কেমন ঢিবঢিব কাঁপতো বুক। নরম-গরম শিহরণ খেলে যেতো... ...বাকিটুকু পড়ুন

বাঙ্গালী বেশিরভাগ সময় নিজেদের আবেগ দিয়ে পক্ষ বিপক্ষে অবস্থান নেয়।

লিখেছেন নূর আলম হিরণ, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:২৪


সম্প্রতি অনন্ত জলিলের ঋণখেলাপি হওয়া নিয়ে বেশ আলোচনা হচ্ছে। আলোচনায় দেখা যাচ্ছে, একটি পক্ষ অনন্ত জলিলের পক্ষে অবস্থান নিচ্ছে, আরেকটি পক্ষ বিপক্ষে। তবে লক্ষণীয় বিষয় হলো, দুই পক্ষের কেউই অনন্ত... ...বাকিটুকু পড়ুন

বাঘের খাঁচার দিকে হেঁটে গিয়েছিলেন এক কিশোর।

লিখেছেন রাবব১৯৭১, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৪৩

মাইকে ঘোষণা দিয়ে মানুষ জড়ো করা হয়েছিল। সবার সামনে বাঘের খাঁচার দিকে হেঁটে গিয়েছিলেন এক কিশোর।
তিনি সহযোদ্ধাদের ঠিকানা বলেননি, মাথাও নোয়াননি।
ঠাকুরগাঁও শহর। ১২ নভেম্বর, ১৯৭১, শুক্রবার।
তখন বেলা গড়িয়ে দুপুরের... ...বাকিটুকু পড়ুন

কত নিয়েছ, কত দেবে, কবে যাবে?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৫০


দফা তো একটাই- কত নিয়েছ, কত দেবে, কবে যাবে! শেখ হাসিনাকে ঘিরে বদলে যাচ্ছে কি রাজনৈতিক সমীকরণ?

ছয় দফা ঘোষণার পর ন্যাশনাল আওয়ামী পার্টি বা ন্যাপের পূর্ব পাকিস্তান প্রধান... ...বাকিটুকু পড়ুন

১৩৩১৩ তম দিন শেষে

লিখেছেন সুব্রত দত্ত, ১৩ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৪৮


আজ জীবনের ১৩৩১৩ তম দিন পার করলাম। কর্মব্যস্ত এক দিন ছিল কিন্তু তবুও তা ভালো লাগার ছিল। হতাশা সেভাবে গ্রাস করেনি। কিছু বিষয়ে মন খারাপ করার মতো কারণ থাকলেও মনটা... ...বাকিটুকু পড়ুন

×