অনুগল্প: বালির শহর
২৬ শে মে, ২০১৫ সন্ধ্যা ৬:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আমি বালির শহরে বসবাস করি। আমার চারপাশে শুধু বালি আর বালি। রাতে ঘুমাতে গেলে মাঝে মাঝে ঘর থেকে বালি খসে আমার শরীরে পড়ে। আবার মাঝে মাঝে বালির ঝড়ে আমার ঘর-বাড়ি ভেঙে যায়। আমি একাই থাকি এই বালির শহরে। আরো দুই এক জন যারা থাকে তাদের মানুষ বলা যায় না। তাদের দেখে মনে হয় বালির তৈরি মানুষ। মাঝে মাঝে তাদের লুটিয়ে পড়া শরীর দেখতে পাওয়া যায়। তখন তাদের চিনতে কষ্ট হয়।
ঝড়ের দিন। আমি ঘরের মধ্যে আটকে আছি। মাঝে মাঝে জানালার ফোকর দিয়ে দেখতে পাচ্ছি ঝড়ের তান্ডব। এমন সময় দেখলাম বালির তৈরি মানুষগুলো বাইরে এসেছে। আমি তো ভয় পেয়ে গেলাম। কারণ তারা যদি উড়ে যায়। তাহলে আর কোন দিন ফিরতে পারবে না। তাই আমি বাইরে বের হলাম। তাদের উদ্দেশ্যে বলতে লাগলাম তোমরা ভিতরে ঢুকো। তানাহলে উড়ে যাবে। আমার কথার কোন ভ্রুক্ষেপ করল না। কিছুক্ষন পর তারা সত্যি সত্যি উড়ে গেল কোন এক অজানা দেশে। আমি একা পরে রইলাম এই বালির শহরে। যাওয়ার আগে মনে হয় তারা বলে গেলও তুমি চল আমাদের সাথে। কিন্তু আমি কোথাও যেতে পারলাম না। সাহস হল না। তাহলে আমি কি ভীরু?
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

জীবন আসলে বড় অদ্ভুত এক গোলকধাঁধা। আমরা ভাবি মেধা, ডিগ্রি আর সাফল্য দিয়ে পুরো জীবনটা সাজিয়ে ফেলা যাবে। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস মানুষকে কোথায় এনে দাঁড় করায়, তা কেউ জানে...
...বাকিটুকু পড়ুনবিদুৎ মিটার, দুই প্রকার। এক হচ্ছে প্রিপেইড আরেকটি পোস্ট পেইড। আমার কাছে পোস্ট পেইড ভালো লাগে। কারন এখানে বিলের কপি দিয়ে যায়। ও বিলের কপি নিয়ে ব্যাংকে গিয়ে জমা দিয়ে... ...বাকিটুকু পড়ুন

এই এসো না কাছে এসো,
নীল শাড়ীতে নীলাম্বরী
ঠায় দাঁড়িয়ে অপেক্ষাতে
এসে ভাসাও প্রেমের তরী।
নীল সমুদ্দুর ডেকেছে আজ
তাই দাঁড়িয়ে আছি একা
এসো তুমি হাওয়ায় উড়ে
এসে করো একটু দেখা।
হাঁটতে ইচ্ছে বালিচরে,
তুমি আমার - পাশে হাঁটবে?
মনের...
...বাকিটুকু পড়ুন
গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণে বাংলাদেশে এখন কয়টা ঋতু আছে তা কেউ বলতে পারে না। আমার মনে হয় গ্রীষ্ম আর বর্ষার একটা মিশ্র ঋতু আছে, আর আছে শীত। এই গ্লোবাল ওয়ার্মিংয়ের...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ০৮ ই অক্টোবর, ২০২৬ সকাল ১১:৩৫

১৮৭৬ সালে করাচিতে এক দুষ্ট বালকের জন্ম হয়।
এবং ৭৬ বছর বয়সে দীর্ঘদিন যক্ষা রোগে ভূগে- দেশ ভাগের পরের বছর মারা যান। এই দুষ্ট বালক'ই পাকিস্তানের প্রতিষ্ঠাতা। নাম তার...
...বাকিটুকু পড়ুন