হঠাৎ একদিন সমুদ্র তটে হাঁটতে বের হয়েছি; পাথুরে নুড়ির ওপর কাঠের মেয়েটিকে আবিষ্কার করলাম।
কিন্তু দেখতে পেলাম সে নির্বাক হয়ে বসে আছে। আমাকে দেখে তার দৃষ্টিতে বিস্ময়ের মাত্রা বেড়ে গেল।
তার সাথে কথা বলার আগ্রহ ছিল; কিন্তু ঢেউগুলো আমার হৃদয়ে ভয়ের সঞ্চার করে। তাই তার সামনে যাওয়ার সাহস হয় না।দূর থেকে দেখি সে আমার দিকে এক দৃষ্টিতে চেয়ে আছে। এমন চাহনী আমি কোনদিন দেখি নি। সে হয়ত, আমাকে কিছু বলতে চায়, কিন্তু .....আবার ঢেউ আসে। সে ভেসে যায় দূরে, আরো দূরে। আমার নাগালের বাইরে।
দূর থেকে সে আমাকে দেখে, বার বার তাকায় আমার দিকে। আমার কাছে মনে হয় সে অন্য গ্রহের কেউ হবে। কিন্তু তার মুখের দিকে তাকিয়ে সে চিন্তা বাদ দেই। কিছুক্ষণ আমিও তাকিয়ে থাকি, তার চোখের দিকে। সে চোখের গভীরে কিছু খুজি। কিন্তু কিছু পাই না, আরো খুজি, ব্যর্থ হই।
তখন দূর থেকে একটা সুমধুর কণ্ঠ ভেসে আসে। কার উদ্দেশ্যে বলল, বোঝা গেল না। শুধু কান খাড়া করে শুনলাম, এই যে, তুমি কি মানুষ? এর আগে কখনও দেখি নি কেন?
সর্বশেষ এডিট : ০৯ ই জুন, ২০১৬ রাত ২:২১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



