somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সন্যাসী পিপড়া
দূর ঐ নীল আকাশে, তারা-নক্ষত্রের মতই হাজার হাজার গল্প ঝুলে রয়েছে, আমি সেই গল্পগুলোই বলতে চাই।

অণুগল্প: পেইন্টার

১৩ ই জানুয়ারি, ২০১৭ রাত ১০:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

চায়ের কাপে চুমুক দিয়ে, একটু তৃপ্ততা নিয়ে যখন ভাবলাম ছবিটা এঁকে শেষ করব। ঠিক তখনই দেখি আমার আশে-পাশে ছবি আঁকার তুলি নাই, রঙ নাই। এখন কি করি? মাকে ডাকলাম, মা মা।
কি হয়েছে?
আমার ছবি আঁকার তুলি আর রঙ কোথায়?
ও সে তো আমি রেখে দিয়েছি।
তাড়াতাড়ি দাও। মাত্রই তো দেখলাম পাশে, চায়ে চুমুক দিতেই উধাও করে দিলে কিভাবে?
এতো কথা বলিস না, আমি দিয়ে যাচ্ছি।

মা সবকিছু দিয়ে গেলেন। আমিও মনোযোগ দিয়ে হাতে তুলি নিয়ে আঁকতে শুরু করে দিলাম। এখন একটি গাছের ডালের ছবি আঁকছি। ডালটা সোজা দিয়ে দিলাম। মূলত সবাই ডাল একটু বাঁকাই আঁকে।
একটু পর একটা সিগারেট ধরিয়ে যখন আঁকতে শুরু করব, দেখি আঁকা ছবিগুলো নড়ে-চড়ে উঠছে। এ কি কান্ড? আমার চোখ দু’টো স্থির হয়ে গেল!
গা ঝাড়া দিয়ে ছবিগুলো শরীরের রঙগুলো ছিটিয়ে দিল আমার গায়ের উপর। হাস যেভাবে পানি থেকে উঠে শরীর ঝাড়া দেয়। সেখান থেকে একটা গাছ বের হয়ে তার সদ্য জন্ম নেওয়া হাত দিয়ে আমার হাতের তুলিটা কেড়ে নিল।
কিছুক্ষণ পর আমি নিজেকে দেখতে পেলাম না। নিজের অস্তিত্ব অনুভব করছি কিন্তু দেখতে পাচ্ছি না। কেমন যেন লাগতে শুরু করল। পেটের ভিতর থেকে সবকিছু বের হয়ে যেতে চাচ্ছে। কিন্তু জোর করে ধরে রেখেছি।
গাছটা এবার তুলিতে রঙ মাখালো। তারপর ধীরে ধীরে আমাকে আঁকতে শুরু করল। আমি কি করব ভেবে পাচ্ছি না। কিন্তু এখন ভাবছি অন্য কথা। যদি মা এসে পড়ে। তাহলে তো কেলেংকার হয়ে যাবে, হয়ত চিৎকার করে জ্ঞান হারিয়ে ফেলবে।
দূর থেকে পায়ের আওয়াজ শুনতে পেলাম। বুঝলাম কেউ আমার কক্ষের দিকে এগোচ্ছে। ধীরে ধীরে শব্দটা স্পষ্ট হতে লাগল। গাছটাও আমাকে এঁকে যাচ্ছে একমনে।
পায়ের আওয়াজটা ক্রমেই কাছিয়ে আসছে। গাছটাও তার কাজ প্রায় শেষ করে এনেছে। কিন্তু তখনই দেখতে পেলাম মায়ের মুখখানা। কিন্তু মা আমাকে দেখে কোন রকম রিএ্যাক্ট করল না। আমি একটা দীর্ঘ নিঃশ্বাস ছাড়লাম। গাছটাকে ধন্যবাদ দিলাম। আমাকে ঠিক সময়ে এঁকে শেষ করতে পেরেছে বলে।
-------
গল্পটি এর আগে আর্টিস্ট নামে পোস্ট করেছিলাম। তখন কিছু ভুল ছিল, সেসব ঠিক করে আবার পোস্ট করলাম।
সর্বশেষ এডিট : ১৩ ই জানুয়ারি, ২০১৭ রাত ১০:১৬
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একটি মেয়ের দৌড়াদৌড়ি ও একটি মায়ের অপেক্ষা

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২০ শে আগস্ট, ২০২৬ সকাল ৮:১৭

একটি মেয়ের দৌড়াদৌড়ি ও একটি মায়ের অপেক্ষা

মঙ্গলবার রাত ১০টা ২৭ মিনিট। গুলশানের একটি হাসপাতালে থেমে গেল ব্যারিস্টার তৌফিক নেওয়াজের হৃদয়- দীর্ঘদিনের অসুস্থতার পর।

আর ঠিক তখন, শহরের অন্য প্রান্তে, মুন্সিগঞ্জ... ...বাকিটুকু পড়ুন

বিকাশ নূরা এবং হিরো আলমকে যারা প্রধানমন্ত্রী ভাবতেন ;)

লিখেছেন জ্যাক স্মিথ, ২০ শে আগস্ট, ২০২৬ দুপুর ২:৩২



একজন মানুষের জ্ঞান-বুদ্ধি, শিক্ষা-দীক্ষা থাকার চাইতেও জরুরী বিষয় হচ্ছে তার অন্তর্দৃষ্টি থাকা। অন্তর্দৃষ্টি, অন্তরচক্ষু বা জ্ঞানচক্ষু সম্পন্ন একজন ব্যক্তিকে কখনোই ধোঁকা দেওয়া বা ধোঁকায় ফেলানো সম্ভব নয় কারণ এরা... ...বাকিটুকু পড়ুন

ঈশ্বর আমার সঙ্গে আছেন

লিখেছেন দানবিক রাক্ষস, ২০ শে আগস্ট, ২০২৬ বিকাল ৩:১০



যুদ্ধের আগে
আকাশের দিকে তাকিয়ে,
মানুষ নিজ নিজ পতাকা ঈশ্বরের রঙে রাঙায়।

প্রথম আঘাতের পর,
প্রথম রক্তের ফোঁটা মাটিতে পড়ার পূর্বে,
মানুষ আকাশের দিকে তাকিয়ে বলে—
"ঈশ্বর আমার সঙ্গে আছেন।"

প্রতিটি যুদ্ধের আছে একেকটি... ...বাকিটুকু পড়ুন

বাঙ্গালী কেন মুসলমান হতে পারে না?

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২০ শে আগস্ট, ২০২৬ বিকাল ৫:৪৫

অনারব টার্কিশ, কুর্দি আর ইরানিয়ানরা তাদের নিজ নিজ ভাষা ও সংস্কৃতি সংরক্ষন করে ও তা ধারন করেও তারা মুসলিম, পাকিস্তানের পাঞ্জাবীরাও যখন নিজেদের পাঞ্জাবী জাতি হিসেবে অহংকার করে, তখনও তারা... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ মোহাম্মদপুরে কখনও বিচ্ছেদ হয় না

লিখেছেন রাজসোহান, ২০ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:১৪





আমার দোকানের নাম নিউ শাপলা কম্পিউটার ও ফটোস্ট্যাট। সাইনবোর্ডের শাপলা ফুলটা এঁকে দিয়েছিলো তাজমহল রোডের এক সাইনম্যান, দেখতে হয়েছিলো কচুরিপানার মতো। চৌদ্দ বছর ধরে ঝুলে আছে। রোদে রঙ উঠে... ...বাকিটুকু পড়ুন

×