১. সেইদিন এক পোলায় সানি লিওনের পোস্টের নিচে লিখছে, আই হ্যাভ ১০ জিবি অফ ইউর পাস্ট। পোলাটা ১০ জিবিতে তার অতীত সংগ্রহ কইরা রাখছে, ভাবতেই ভাল লাগছে। জ্বাজ্বল্যমান ভবিষ্যৎ পোলাটার। তার নিকট যা আছে তা কোনদিনও ফুরাবে না। সে তার সম্পত্তি ঠিকই আলগায় রাখবে।
২. একদিন এক পোলা শেলফি তুলতে তুলতে ড্রেনে পইড়া যাওয়ার সঙ্গে সঙ্গে চারপাশে ক্লিক ক্লিক শব্দ হইতে লাগল। পোলাটা একটা বোকা-চোদা মার্কা হাসি দিয়া ড্রেন থিকা উইঠা শেলফি তুইলা ফেইসবুকে পোস্ট দিল আর লিখল, আফটার সারভাইব।
৩. স্কুলের এক পোলা রাস্তার মইধ্যে এক মাইয়াকে ধইরা চুমা দিল। সবাই দৃশ্যটা দেইখা তাজ্জব খাইয়া গেল। পোলাটা নির্বিকার হইয়া সেখান থিকা চইলা গেল। মাইয়াটা হাসবে না কাঁদবে, না বুইঝা বোকার মত দাঁড়ায় রইল। কিছুক্ষণের জন্য পৃথিবী থাইমা গেছিল। মাইয়াটা যখন হাঁটতে শুরু করল, পৃথিবীও চলতে শুরু করল। মাইয়াটা পুরাই টাইম-মেশিন। যে মেশিনের মাধ্যমে সবকিছু থামায় রাখা যায়।
৪. দুই-দলের মধ্যে একদিন কোপাকোপি লাগল। এক পোলা নাকি কারে বলছিল, চুদির ভাই। এত সুন্দর সম্মোধন তবু কোপাকোপি লাগল। ভেবে পেলাম না। যারে বলছিল সে শেষ পর্যন্ত পোলাটারে ধইরা কয়েকটা কোপ বসায় দিল। পোলাটারে হাসপাতালে নেওয়ার আগেই মারা গেল।
৫. এক পোলায় দিন-ভর খাইটা আইসা তার বউরে বলল, খাবার দাও। বউ বলল, বাইরা খাইলে খাও, নইলে না খায়া থাক। সিরিয়াল শেষ না হওয়া পর্যন্ত উঠব না। পোলাটা মনের দুঃখে নিজে নিজেই ভাত বাইরা খাইল।
সর্বশেষ এডিট : ১৪ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ২:০৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



