somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিপরীত শব্দ

১২ ই আগস্ট, ২০১৩ বিকাল ৪:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বিজ্ঞানের একটা সু- পরিচিত থিওরি হল প্রত্যেক ক্রিয়ার একটা বিপরীত প্রতিক্রিয়া আছে। বিজ্ঞানের মত ব্যাকরণেও প্রতিটা শব্দের একটা বিপরীত শব্দ আছে । এই বিপরীত শব্দ গুলো বেশিরভাগ ক্ষেত্রে ইতিবাচকের চেয়ে নেতিবাচক হিসাবে বেশি ব্যাবহার হয়। এই নেতিবাচক শব্দ গুলো যদি আমরা আলাদা করি তাহলে পাই যেমন অপরাজনীতি , অপসংস্কৃতি, হলুদ সাংবাদিকতা(প্রচলিত অর্থে),কু-শিক্ষা। প্রথমে যদি বলি অপরাজনীতিটা কেমন? রাজনীতি শব্দটা শুনলে আমাদের সমাজের এক শ্রেনীর মানুষ মনে করে খুব খারাপ একটা পেশা এবং যারা রাজনীতি করে তাদেরকে খুব খারাপ মানুষ হিসাবে মনে করা হয়।আমি যদি রাজনীতি এবং রাজনীতিকদের সংজ্ঞায়িত করি তাহলে হয় একটা রাষ্ট্রকে তার স্তন্ত্র কাঠামোর মধ্যে অবস্থিত জনগণ ও প্রতিষ্ঠান সমূহ কে সঠিক ও গণতান্ত্রিক ভাবে পরিচালনের জন্য যে সব নীতি মেনে চলা হয় তাই হল রাজনীতি আর যে বা যারা সংঘবদ্ধ ভাবে এই নীতি গুলো মেনে চলে এবং নিতিগুলো প্রয়োগের জন্য সরকারকে বাধ্য করে তারা হল রাজনীতিক। তাহলে বুঝা যায় একটা রাষ্ট্রের জন্য রাজনীতি ও রাজনীতিকদের প্রয়োজন কতখানি। কিন্তু রাজনীতিকরা যখন তাদের মূলনীতি থেকে দূরে সরে গিয়ে অন্য কোন নীতিতে চলে তখন হয় অপরাজনীতি যেখানে একটা রাষ্ট্রের মূল কাঠামো ভেঙ্গে যাওয়ার উপক্রম থাকে। এবার অপসংস্কৃতি বিষয়ে বলার আগে সংস্কৃতি কি তা জানা দরকার ।
সংস্কৃতি কি? উইকিপিডিয়ার সাহায্যে জানতে পারি ইংরেজি Culture-এর প্রতিশব্দ হিসেবে সংস্কৃতি শব্দটি ১৯২২ সালে বাংলায় প্রথম ব্যবহার করা শুরু হয়। কোন স্থানের মানুষের আচার-ব্যবহার, জীবিকার উপায়, সঙ্গীত, নৃত্য, সাহিত্য, নাট্যশালা, সামাজিক সম্পর্ক, ধর্মীয় রীতি-নীতি, শিক্ষা-দীক্ষা ইত্যাদির মাধ্যমে যে অভিব্যক্তি প্রকাশ করা হয়, তাই সংস্কৃতি।
সংজ্ঞার আলোকে বললে বাংলাদেশের মানুষের ব্যবহার হল মধুর, আপ্যায়ন মুখর, এখানের ৮০ভাগ মানুষ কৃষি কাজের উপর নির্ভর , মুসলিম ,হিন্দু ,বৌদ্ধ, খ্রিষ্টান সবাই একই ছাদের নিচে থাকলেও কোন ধরনের সহিংসতা ঘটে না। এরপরও এক শ্রেণীর হলুদ গণমাধ্যম ধর্মীয় সহিংসতার উস্কানি দিয়ে বাংলাদেশের ভাবমূর্তিকে নষ্ট করা হচ্ছে। গণমাধ্যম একটি দেশের অবিচ্ছেদ অংশ ।এদের উচিত কোন ধরনের রাজনীতির আশ্রয় না নিয়ে জনগণকে সঠিক তথ্যটি পরিবেশন করা। কিন্তু তারা তা না করে অপরাজনীতির আশ্রয় নিয়ে বিভ্রান্তিকর তথ্য দেয় যা মোঠেও কাম্য নয়। রাজনীতিকের উচিত নয় গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করা, গণমাধ্যমের উচিত নয় রাজনীতির আশ্রয় নেওয়া। নিজ পেশাদারিত্বের বাইরে গিয়ে যখন বিপরীত নীতি গুলো পালন করায় আমাদের সমাজে এখন বিপরীত শব্দগুলার ব্যবহার বেশি বেড়ে যাচ্ছে।

০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=জীবন কেমন যেন হয়ে গেল সহসা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৯ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৪

আগের মত উৎফুল্ল নাই আমি। কেন জানি কিছুতেই মন লাগে না। কিছু করতে ইচ্ছে করে না। প্রতিদিনই ভাবি ব্লগে পোস্ট দেব। এত পোস্ট দিতে পারবো-কত টপিক আছে দেয়ার মত। কিন্তু... ...বাকিটুকু পড়ুন

গল্প - অভাগীর সুর ব্যাঞ্জনা – পর্ব ২

লিখেছেন ডঃ এম এ আলী, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৫


যারা পুর্বের পর্ব পাঠ করেননি তাদের জন্য লিংক অভাগীর সুর – পর্ব ১
প্রথম পর্বের শেষ লাইন : মামলা এগোতে লাগল।শহরের আলোড়ন ধীরে ধীরে থিতিয়ে এল।কিন্তু... ...বাকিটুকু পড়ুন

ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা[

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:৪০



ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা
-এস এম আজাদ রহমান

ওগো আমার মিষ্টি পরী,
তোমায় নিয়ে স্বপ্ন গড়ি,
রাগলে কেন মুখের ভাষা
হয়ে ওঠে অ্যাটম বোমা!
ওগো প্রিয়তমা।

বাসর রাতে বিড়াল মেরে,
কইলে কথা হৃদয় কেড়ে,
এখন কেন কথায়... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ - বন্ধু

লিখেছেন হুমায়রা হারুন, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:০২

উত্তর গোলার্ধ থেকে বয়ে আসছে কনকনে শীতের ঝাপটা। দেশে যেমন শীতকালে হিমালয়ের হিম বাতাস, উত্তরাঞ্চলে ঠান্ডার কাঁপুনি ধরায় আজ যেন তেমন মনে হচ্ছে। তাপমাত্রা ৯... ...বাকিটুকু পড়ুন

দুই পৃথিবী

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৩৫


দীর্ঘদিন ঢাকায় বসবাস করার পর বুঝতে পেরেছিলাম ,বাংলাদেশের রাজনীতিতে ঢাকার গুরুত্ব অপরিসীম। একসময় শোনা যেত, ঢাকার বাতাসে টাকা উড়ে। বাংলাদেশের রাজনীতি, সংস্কৃতি, বিনোদন, গণমাধ্যম সবকিছুতেই ঢাকার প্রভাব সবচেয়ে বেশি।... ...বাকিটুকু পড়ুন

×