somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাংলাদেশ ভারত কারক বিন্যাস ।

১১ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাক্যের ক্রিয়া পদের সাথে অন্যান্য পদের যে সম্পর্ক তাকে বাংলা ব্যাকরণে কারক হিসাবে সংজ্ঞায়িত করা হয় । আর সেটা যদি একটি বিশ্ব বা উপমহাদেশের একটি ভূখণ্ডের সাথে আরেকটি ভূখণ্ডের সম্পর্ক হয় কূটনীতির ভাষায় তাকে বলা হয় "বন্ধু রাষ্ট্র " ।
সেটা যদি আবার বাংলাদেশে ভারত সম্পর্ক হয় তাহলেত আবার বিশেষ বিশেষণ কিংবা বিভক্তি যোগ করতে হয় । কেননা ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে বর্তমান দুই পরা শক্তি আমেরিকা ও চীনের বিরুদ্ধে একচেঠিয়া ভাবে বাংলাদেশকে সহযোগিতা করেছিল ।
আমি সে সময়কার ভারতের কূটনৈতিক দৃষ্টি কি ছিল তা বলতে যাব না । কারণ তখন যদি ভারত এগিয়ে না আসত তাহলে আজকের এই বাংলাদেশ হয়ত এত দ্রুত স্বাধীনতা লাভ করতে পারত না । আর এই অসামান্য অবদানের জন্য ভারতের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করার মত কোন বিশেষ বিশেষণ আমার কাছে জানা নাই । তবে বর্তমান এবং অতীত সময়ে বন্ধুর বেশ কিছু কর্ম কারকের মধ্যে বিভক্তি লোপ করে দিল । যদিও দুইটি দেশের কূটনৈতিক সম্পর্কের মধ্যে সম্প্রদানে কোন কারক হয়না যা হয় বিনিময় সূচক তথাপি আমাদের দেশের একশ্রেণীর সুশীল সমাস , মিডিয়া এবং রাজনীতিবিদ ভারত কে আমাদের মাঝে উপস্থাপন করেন অনন্ত যলিলের নিঃস্বার্থ ভালবাসার মত । আমাদের সামাজিক প্রথায় দেখা যায় সবল বন্ধু দুর্বল বন্ধুকে যখন কিছু দেয় তখন খুব কম বিনিময় সহজ শর্তে দেয় । কিন্তু বাংলাদেশ ভারত কূটনৈতিক বন্ধুত্বে দেখা যায় ফুরা ব্যাপারটাই উল্টা উচ্চ মূল্যে ডেমু ট্রেন , কুইক রেন্টাল বিদ্যুৎ প্রকল্প , ফারাক্কা বাঁধ মরণ ফাঁদ , তিন বিঘা করিডোর বনাম ট্রানজিট , সিট মহল নিয়ে অপরাগতা , সীমান্তে কাঁটা তাঁর , প্রতিনিয়ত সীমান্তে গুলি করে বিএসএফের অস্ত্রের নিশানা ঠিক রাখা । ভারত কর্তা তাঁর এতসব বন্ধুত্ব সুলভ কর্ম সাধন করে আর বাংলাদেশ কর্তা কোন প্রতিবাদ করনে হয়তবা কারকের মধ্যে অনিচ্ছাকৃত ফাটল সৃষ্টি হবে এই কারনে । তবে এই সব কর্মের জন্যে একক ভাবে ভারতকে দায়ী করা যায় না কেননা একটি রাষ্ট্র যখন ধীরে ধীরে শক্তিধর হতে থাকে তাঁর মধ্যে সাম্রাজ্যবাদী চেতনা টুকু বাড়তে থাকে এবং সেই সাথে যে বললাম কূটনৈতিক সম্পর্কের মধ্যে সম্প্রদান কারক বলতে কোন বক্তব্য নেই । আমাদের না হয় তালুক সম্পত্তি কোন জবাবদিহিতা নাই তাই বলে কি ভারতও তাদের স্বার্থ বিকিয়ে দিবে তা কি হয় ? নিশ্চয় নয় । আমাদের রাজনৈতিক পায়দা কূটনৈতিক ব্যর্থতা এবং জবাবদিহিতার অভাবে এত কিছু সম্ভব হয়েছে ভারতের । তাঁর পরও মানবতা এবং প্রতিবেশী রাষ্ট্র হিসাবে অনন্ত একটা বিষয় আমরা তাদের কাছে প্রাপ্য তা হল সীমান্তে মানুষ হত্যা বন্ধ করা । ফেলানিকে হত্যা করে এবং ভারতের আদালতে যেভাবে রায় দেয়া হল তাতে মনে হয় ভারত বন্ধুত্বের নামে এই দেশের সাথে প্রতারণা করেছেন । শুধু বাংলাদেশকে নয় তারা সমগ্র মানবতা এবং বিচার বিভাগকে অপমানিত করেছেন । তবে ভারত বাংলাদেশ কর্তাদ্বয় দের জন্যে একটি সম্ভাব্য সতর্ক বার্তা রয়ে গেল
কূটনৈতিক ভাবে যদি এই সমস্যা বন্ধ করা না যায় তবে এই কারক একদিন দা-কুমড়ার রূপ নিবে ।
সর্বশেষ এডিট : ১৩ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:৪৯
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=জীবন কেমন যেন হয়ে গেল সহসা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৯ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৪

আগের মত উৎফুল্ল নাই আমি। কেন জানি কিছুতেই মন লাগে না। কিছু করতে ইচ্ছে করে না। প্রতিদিনই ভাবি ব্লগে পোস্ট দেব। এত পোস্ট দিতে পারবো-কত টপিক আছে দেয়ার মত। কিন্তু... ...বাকিটুকু পড়ুন

গল্প - অভাগীর সুর ব্যাঞ্জনা – পর্ব ২

লিখেছেন ডঃ এম এ আলী, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৫


যারা পুর্বের পর্ব পাঠ করেননি তাদের জন্য লিংক অভাগীর সুর – পর্ব ১
প্রথম পর্বের শেষ লাইন : মামলা এগোতে লাগল।শহরের আলোড়ন ধীরে ধীরে থিতিয়ে এল।কিন্তু... ...বাকিটুকু পড়ুন

ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা[

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:৪০



ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা
-এস এম আজাদ রহমান

ওগো আমার মিষ্টি পরী,
তোমায় নিয়ে স্বপ্ন গড়ি,
রাগলে কেন মুখের ভাষা
হয়ে ওঠে অ্যাটম বোমা!
ওগো প্রিয়তমা।

বাসর রাতে বিড়াল মেরে,
কইলে কথা হৃদয় কেড়ে,
এখন কেন কথায়... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ - বন্ধু

লিখেছেন হুমায়রা হারুন, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:০২

উত্তর গোলার্ধ থেকে বয়ে আসছে কনকনে শীতের ঝাপটা। দেশে যেমন শীতকালে হিমালয়ের হিম বাতাস, উত্তরাঞ্চলে ঠান্ডার কাঁপুনি ধরায় আজ যেন তেমন মনে হচ্ছে। তাপমাত্রা ৯... ...বাকিটুকু পড়ুন

দুই পৃথিবী

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৩৫


দীর্ঘদিন ঢাকায় বসবাস করার পর বুঝতে পেরেছিলাম ,বাংলাদেশের রাজনীতিতে ঢাকার গুরুত্ব অপরিসীম। একসময় শোনা যেত, ঢাকার বাতাসে টাকা উড়ে। বাংলাদেশের রাজনীতি, সংস্কৃতি, বিনোদন, গণমাধ্যম সবকিছুতেই ঢাকার প্রভাব সবচেয়ে বেশি।... ...বাকিটুকু পড়ুন

×