প্রিয়তমা,
জানিনা তুমি কেমন আছো। কিন্তু জানতে ইচ্ছে করে খুব! জানি তোমার সাথে আমার আর দেখা হবেনা। তুমি চলে গেছ অনেক দূরে। কিন্তু সত্যিই কি তুমি অতটা দূরে চলে যেতে পেরেছ, যতটা দূরে গেলে আমি তোমায় ভুলে থাকতে পারবো, তোমার মন থেকে আমি মুছে যেতে পারবো? সেটা কি আদৌ সম্ভব?
এই ছোট্ট জীবনে তুমি আমাকে অনেক কিছুই দিয়েছ। আমার সমস্ত সুখের অনুভূতি গুলো সব তোমাকে ঘিরে। কত সুন্দর ছিল সেই দিন গুলো। তোমার হাতের কোমল স্পর্শ না পেলে আমার ঘুম ভাঙতনা। আমার আকাশে সূর্যের উদয় হতনা। তাইতো তুমি শত বাধা পেরিয়ে, চুপি চুপি আমার ঘরে আসতে আমার ঘুম ভাঙ্গাতে। আচ্ছা, তোমার কি একবারও মনে পরেনা সেই দিন গুলোর কথা? একদিন তোমাকে বকেছিলাম, তোমার সে কি কান্না। সেইদিন তুমি সারাটা দিন ঘরে বসে কেদেছিলে। একটিবারও বারান্দায় আসনি। অথচ আমি সারাদিন আমার দরজায় দাড়িয়ে ছিলাম তোমাকে একটিবার বারান্দায় দেখার জন্য, সরি বলার জন্য!
আমি জানি এরকম অনেক হাজারো অভিমানী সৃতি আজ তুমি ভুলে বসে আছো। মাঝে মাঝে আমি নিজেকেই প্রশ্ন করি, সত্যিই কি তুমি আমাকে ভালবাসতে? যদি তাই হয় তাহলে এইভাবে চলে গেলে কেন?
একটা সময় ছিল, একদিন তোমার খুজ না নিলে তুমি অভিমানে গাল ফুলাতে। প্রিতিদিন আমার নতুন চিঠি না পরে তোমার দিন শুরু হতোনা। অথচ আজ তুমি ভয়ে ভয়ে থাকো, যদি ভুল করেও তোমার ঠিকানায় কোন চিঠি চলে যায়?
সত্যি ভাবতেই অবাক লাগে। আমাদের সম্পর্কটা আজ কোথায় এসে দাঁড়িয়েছে! আমি যাকে ভালোবাসি সে আজ আমাকে ভয় পায়। আমার ভালোবাসা যত বেশি তীব্র তোমার ভয় টাও ঠিক তত খানি তীব্র হবে! তাই আমি নিজেও আজ ভয় পাই তোমাকে ভালবাসতে। কিন্তু ভয় দিয়ে কি ভালোবাসা ঠেকানো যায় বল? ভালোবাসা! সেতো সমস্ত কিছুর উর্ধে!
তাইতো আমি আজও তোমায় ভালোবাসি। যত দুরেই জাওনা কেন থাকবো ছায়ার মত পাশাপাশি। দেবনা কখনো মুছতে তোমার হৃদয় থেকে আমার ছবি। এ আমার ভালোবাসার অঙ্গীকার!!!
ইতি
তোমার প্রতিচ্ছবি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

