হাতের লেখা দিয়ে ফন্ট বানাতে চান?
১৬ ই আগস্ট, ২০১০ দুপুর ২:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
অনেকের হাতে লেখা এত সুন্দর যেন কম্পিউটারের ফন্ট কে ও হার মানায়। আপনার হাতের লেখা ও কি সেইরকম? আপনি কি আপনার হাতের লেখার মত করে ফন্ট বানাতে চান? চিন্তা করে দেখুন আপনি মাইক্রোসফট ওয়ার্ডে কিছু টাইপ করছেন টাইপগুলো এমনভাবে দেখাচ্ছে যেন আপনি হাতেই লিখেছেন! খুব মজার না? হ্যাঁ, একটা ওয়েবসাইটের কথা বলব যেখানে গিয়ে আপনি খুব সহজেই আপনার হাতের লেখা দিয়ে ফন্ট বানাতে পারবেন।
সাইটটি হল |http://www.yourfonts.com/ ] । এই সাইটে গিয়ে একটা ফন্ট টেমপ্লেট ডাউনলোড করে প্রিন্ট করুন। প্রত্যেকটা ঘরে আপনি আপনার মত করে লিখুন। এবার স্ক্যান করে আপলোড করুন। প্রিভিউ দেখুন ফন্ট দেখতে কি রকম হবে। এবার এপ্রুভ করে ডাউনলোড করে নিন। এই ফন্টটি উইন্ডোজে ইনস্টল করলেই ব্যবহার করতে পারবেন আপনার হাতের লেখার মত ফন্ট। তবে সাইটটি এখনো শুধুমাত্র ইংরজেজী লেখা সাপোর্ট করে তাই বাংলা ফন্ট করতে পারবেন না। একটু দমে গেলেন?? আচ্ছা ঠিক আছে, আরেকটা বুদ্ধি দিই। আপনি যদি ফটোশপের কাজ জানেন তাহলে টেমপ্লেটটি প্রিন্ট না করে ফটোশপে ওপেন করুন এবার প্রত্যেকটা অক্ষরের বক্সে একটা করে ছবি দিয়ে সেভ করুন এবার আগের নিয়মে আপলোড করে ফন্ট ডাউনলোড করে নিন। দেখবেন টাইপ করলে একেকটা অক্ষরের জন্য একেকটা ছবি টাইপ হচ্ছে। ব্যাপারটা অনেকটা উইন্ডোজের Wingdings ফন্টগুলোর মত।
সর্বশেষ এডিট : ১৬ ই আগস্ট, ২০১০ দুপুর ২:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রাজা কোথায়?
রাজমুকুট আজ জাদুঘরের কাঁচে
রাজদণ্ড ইতিহাসের ধুলোমাখা পৃষ্ঠায়
বহু দেশেই রাজতন্ত্রের সিংহাসন বহু আগেই
নেমে গেছে মানুষের নির্মিত প্রজাতন্ত্রের পথে
তবু আমরা বলি রাজনীতি।
কেন বলি?
শব্দটি এত পরিচিত
যে পরিচয়ের আড়ালে প্রশ্নটি হারিয়ে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:০৫

আজ বৃহঃস্পতিবার, ২রা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ।
ইংরেজি ১৭ই সেপ্টেম্বর। গত কয়েকদিন বেশ কয়েকজন ব্লগার সামুর ভালো মন্দ নিয়ে লিখেছেন। তাদের মুল বক্তব্য হলো- সামু গেলো। সামু শেষ। তারা সামুর...
...বাকিটুকু পড়ুন
আপনি জানেন কী?ব্রিটিশরা প্রশাসনের সুবিধার জন্য ১৮৩৭ সালে ফারসি ভাষা বাদ দিয়ে আঞ্চলিক ভাষা ও উর্দুকে নিচ তলার দাপ্তরিক কাজে চালু করে।কারণ মুঘল আমল থেকেই প্রচলিত প্রশাসনিক কর্মীদের কাজ...
...বাকিটুকু পড়ুন
মির্জা গালিব সম্পর্কে একটি গল্প চালু আছে। একদিন তিনি মসজিদে বসে মদ্যপান করছিলেন। তখন মুসল্লিরা তাকে বাধা দিয়ে বললেন "মসজিদ আল্লাহর ঘর, মদ্যপানের জায়গা নয়।" তখন মির্জা গালিব তাঁর বিখ্যাত...
...বাকিটুকু পড়ুনপ্রথম পাতায় ব্যান ব্লগারের একটি পোস্টে ব্লগার রাজীব নূর মন্তব্য করে বলেছেন - “ওদের কে ‘বালছাল’ লিখতে দেন। বিনোদন নষ্ট করবেন না।”
বাহ! কী চমৎকার গণতান্ত্রিক দর্শন! এতদিন জানতাম দেশে তথ্য... ...বাকিটুকু পড়ুন