আমাদের বাসার পাশে এক হোটেল আছে । প্রতিদিন রাতের খাবার খেয়ে চা খেতে হোটেলে যাই।হোটেলে ঢুকতেই দেখা যায় একটা মোটাসোটা লোক ভুঁড়ি বের করে,পান মুখে দিয়ে বসে আছে কাস্টমারদের থেকে টাকা নেওয়ার জন্য। হোটেলে ঢুকে আমি কোণার টেবিলে বসি, পরিচিত ছেলেটা আমি বসার সাথে সাথেই চা নিয়ে হাজির হয়ে যায়, এক গাল হেসে জিজ্ঞেস করে, “ভাই ভালো আছেন নাকি?” ।আমিও হেসে জবাব দেই। চা খেয়ে বিল দিতে ঐ ভুঁড়িওয়ালা লোকের সামনে দাঁড়িয়ে ১০ টাকার নোট দেই। চা এর দাম ৮ টাকা, কিন্তু কখনই ঐ বেটা আমাকে ২ টাকা ফেরত দিবে না, দিবে ২ টা অখাদ্য এল্পেনলিবে চকলেট! আমি প্রতিদিন বলি টাকা দিন,আমি এই চকলেট খাই না। লোকটা চোখ মুখ কুঁচকিয়ে বিরক্ত মুখে বলে, “ ভাংতি ২ টাকা নাই”। আমি অসহায় হয়ে চকলেট নিয়ে সেই পরিচিত ছেলেটার দিকে তাকাই,আর সে মুচকি একটা হাঁসি দেয়। সেই চকলেট আমি না খেয়ে পকেটেই রেখে দেই। এভাবে জমতে জমতে গত কয়েকদিনে ৯ টা চকলেট জমা হয়েছে পকেটে। আজকে সন্ধায় গতানুগতিক নিয়মে হোটেলে বসলাম , চা খেলাম , চা খেয়ে ভুঁড়িওয়ালার সামনে দাঁড়ালাম আর ১০ টাকা দেওয়ার বদলে চায়ের বিল ৮ টা চকলেট ভুঁড়িওয়ালার সামনে রেখে বললাম, “ভাংতি টাকা নাই”। এইবারো সেই ছেলেটার দিকে তাকালাম, আজকে সে মুচকি হাসির বদলে অট্টহাসে ফেটে পড়লো ।
আলোচিত ব্লগ
কোথায় পাই পাগলের শ্বশুর

পাগলের পাতা ছাগলে খায়,
দাঁতের দোষটা হাতেই যে কয়;
দেয় রে দোষটা দেয় চোখের,
মনটা যে ধোয়া তুলসীপাতা,
কেউ দেখে না রে মুখের।
মুখের কথা ঠোঁটে কয়,
ছাগল ডাকে রে ভাই, ব্যাঁ-ব্যাঁ;
পাগলের কাজ পাগল করে সই,
সাধু... ...বাকিটুকু পড়ুন
পরিস্থিতি কি জটিল?

আজকের ডায়েরী- ২০৩

খাওয়া দাওয়া করাটা আজকাল বিরক্তকর লাগে।
কিন্তু মানুষের বেঁচে থাকতে হলে- খেতে হবে। না খেলে শরীর দুর্বল হয়ে যাবে। প্রিয় খাবার গুলোও খেতে ইচ্ছা করে না। ভালো লাগে... ...বাকিটুকু পড়ুন
আজ আমেরিকার মধ্যবর্তী নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ?

এই লেখাটি যখন লিখছি, তখন এই গুজবটি ছড়িয়ে পড়েছে যে, ইসরায়েল ট্রাম্পকে রাজি করিয়েছে, যাতে মধ্যবর্তী নির্বাচনের পরপরই আমেরিকা ইরানে পারমাণবিক বোমা হামলা করে। বিগত বছরগুলোতে ইসরাইল সারা বিশ্বের... ...বাকিটুকু পড়ুন
Haze দমনে সিঙ্গাপুরের কুটনৈতিক দক্ষতা
সিঙ্গাপুর সাম্প্রতিককালে স্মরনকালের ভয়াবহ Haze (ধোঁয়াশা ও বায়ুদূষণ) এর কবলে পড়ে। সেপ্টেম্বরের শুরুতেই সারা শহর ঘন ধোয়ার আবরনে ঢেকে যায়। জানালা দিয়ে বাইরে তাকালে মনে... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।