somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সম্রাটের কাছে লিখা একটি চিঠি এবং দেশবাসীর কাছে একটি অনুরোধ

২৯ শে মে, ২০১০ বিকাল ৩:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সম্রাট, তুমি আজ আমাদের মাঝে নেই। কিন্তু তোমার স্মৃতি ছড়িয়ে রয়েছে সারা বুয়েট জুড়ে। কিছুক্ষণের জন্য হলেও বুয়েটের মুখরিত ক্যাম্পাস তোমার স্মরণে স্তব্ধ হয়ে ছিল। তুমি কোথায় কত দূরে আছ আমরা জানি না। তুমি আমাদের দেখতে পারছ কিনা তাও জানি না। যদি তোমার দেখার ক্ষমতা থাকে তাহলে দেখতে পাবে তোমার জন্য শিক্ষক শিক্ষার্থীদের চোখে জল ঝরছে। শুধুমাত্র পাঁচ দিন আমাদের সাথে থেকে তুমি বিদায় নিয়ে চলে গেলে অনেক দূরের না ফেরার দেশে। কারো সাথে ঠিকমত পরিচিত হবার সুযোগও হল না। কিন্তু আজ শুধু বুয়েট নয় সারা জাতি তোমাকে চেনে। সবার মুখে মুখে তোমার নাম শোনা যায়। সবার চোখে তোমার জন্য জল ঝরছে। তুমি কি চেয়েছিলে এইভাবে সংবাদের শিরোনাম হয়ে উঠতে? হয়ত তোমার অনেক স্বপ্ন ছিল একদিন অনেক বড় প্রকৌশলী হওয়ার। দেশবাসী তোমাকে এক নামে চিনতে পারবে। আজ দেশবাসী তোমাকে এক নামে ঠিকই চিনছে, কিন্তু এভাবে তোমাকে চিনতে আমরা কখনও চাই নি, তুমিও চাও নি। তোমার এভাবে চলে যাওয়া আমরা কিছুতেই মেনে নিতে পারছি না। তাইতো আজ দোষীদের শাস্তি দেবার জন্য আমরা আন্দোলনে নেমেছি। কর্তৃপক্ষের টনক নাড়ানোর জন্য কিছু গাড়ি ভাঙচুর করেছি। কর্তৃপক্ষের টনক কতটা নাড়াতে পেরেছি তা আমরা জানি না। কিন্তু আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি। আমরা চাই না আর কোন সম্রাট এভাবে আমাদের কাছ থেকে চির বিদায় নিয়ে চলে যাক। আজ আমরা নিরাপদ সড়কের দাবিতে মৌনমিছিল করেছি, মানববন্ধন করেছি। বুয়েট কর্তৃপক্ষের কাছে আমাদের আমাদের দাবিগুলো পেশ করেছি। আমাদের ভিসি স্যার আমাদের দাবিগুলো মেনে নিয়েছেন। কিন্তু আমরা জানি, যতদিন দাবিগুলো বাস্তবায়িত না হবে ততদিন তোমার আত্মা শান্তি পাবে না। কথা দিচ্ছি আমাদের সবটুকু চেষ্টা দিয়ে যাব দাবিগুলো বাস্তবায়ন করার জন্য। আজ তোমার নামে পলাশীর মোড়ে গেইট তৈরী হচ্ছে যাতে বড় যানবাহন বুয়েটের রাস্তায় ঢুকতে না পারে। কিন্তু তুমি কি চেয়েছিলে এভাবে তোমার নামে গেইট তৈরী হোক? এমন অনেক কিছুই তুমি কখনো চাও নি কিন্তু বাস্তবতা তোমার এমন অনাকাঙ্খিত অনেক কিছুই জোর করে তোমার উপর চাপিয়ে দিয়েছে। তোমার স্টুডেন্ট নাম্বার ০৯১০০০৪ বুয়েট থেকে কোনদিন মুছে যাবে না। হয়ত কোন শিক্ষক ভুল করে তোমার নাম্বারটি ডেকে উঠবে, পরক্ষণেই হয়ত ওনার বুকটা কেঁপে উঠবে। তোমার সহপাঠীরা স্যারকে জবাব দেওয়ার ভাষা খুঁজে পাবে না। এভাবে অনেক ঘটনার মাঝে তুমি বেঁচে থাকবে আজীবন। তোমার স্বপ্নগুলো হয়ত কোনদিন আলোর মুখ দেখবে না, তুমিও আমাদের মাঝে কোনদিন ফিরে আসবে না। কিন্তু আমরা কথা দিচ্ছি তোমার মত আর কোন সম্রাটকে যাতে না হারাতে হয় তার জন্য সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাব। তোমার আত্মা শান্তিতে থাকুক, এটা ছাড়া আর কিছু চাওয়ার নেই, পারলে আমাদের ক্ষমা করে দিও।



সকল শিক্ষার্থী ভাই বোনদের কাছে, সর্বোপরি সমগ্র দেশবাসীর কাছে আকুল আবেদন জানাচ্ছি, আপনারা সম্রাটের জন্য দোয়া করবেন। আপনাদেরও অনেকের ভাই, বোন, পিতা, মাতা, সহপাঠী সড়ক দুর্ঘটনার কবলে পড়ে মারা গেছে। এইসব অনাকাঙ্খিত বিদায় যাতে আর কাউকে দিতে না হয়, সেই জন্য আমরা আগামী ৩ রা জুন জাতীয় প্রেস ক্লাবের সামনে আলোচনা সভা ও মানববন্ধন করতে যাচ্ছি। সকলকে আমাদের এই আন্দোলনে যোগ দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। আশা করছি বুয়েটের শিক্ষার্থী ছাড়াও দেশবাসীর পক্ষে অনেকেই এই আন্দোলনে যোগদান করবেন।
সর্বশেষ এডিট : ০৫ ই আগস্ট, ২০১০ সকাল ১১:২৮
২৫টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কে আমারে ডাকে?

লিখেছেন সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, ১৯ শে মার্চ, ২০২৬ রাত ১১:২০

কিছু কিছু গান তৈরির পর সৃষ্টির আনন্দে আমি অত্যধিক উচ্ছ্বসিত হই। এ গানটার ফিমেইল ভার্সনটা তৈরি করেও আমি অনেক অনেক তৃপ্ত। আপনারা যারা ফোক-ক্ল্যাসিক্যাল ফিউশন ভালোবাসেন, এটা তাদের জন্য উপযুক্ত... ...বাকিটুকু পড়ুন

ইরানের ভুল বনাম যুদ্ধকৌশল

লিখেছেন আলামিন১০৪, ২০ শে মার্চ, ২০২৬ রাত ১২:০৯






ইরান যুক্তরাষ্ট্রকে বিশ্বাস করেছিল এবং তার মাশুল দিচ্ছে হাড়ে-হাড়ে। যখন গাজার শিশু-মহিলা-আপামর জনসাধারণকে নির্বিচারে বোমা-ক্ষেপনাস্ত্রের আঘাতে নির্মমভাবে হত্যা করা হচ্ছিল তখন আম্রিকা বলেছিল ঈসরাইলের উপর হামলায় ইরানের ভূমিকা নেই- মানে... ...বাকিটুকু পড়ুন

লোভে পাপ, পাপে ....

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে মার্চ, ২০২৬ রাত ১:৫২


"মাংস সমিতি।" এরকম নাম শুনলে প্রথমে হাসি পায়। সঞ্চয় সমিতি শুনেছি, ঋণ সমিতি শুনেছি, এমনকি মহিলা সমিতিও শুনেছি। কিন্তু মাংস সমিতি? তারপর একটু ভাবলে হাসি থেমে যায়। কারণ... ...বাকিটুকু পড়ুন

চর্যাপদঃ বাংলা ও বাঙালির ঐতিহ্য

লিখেছেন কিরকুট, ২০ শে মার্চ, ২০২৬ সকাল ৭:০৮

চর্যাপদ বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন হিসেবে স্বীকৃত হলেও, এর ভাষা ও উৎস নিয়ে দীর্ঘদিন ধরে বিতর্ক চলে আসছে। ১৯০৭ সালে নেপালের রাজগ্রন্থাগার থেকে হরপ্রসাদ শাস্ত্রী এই পদগুলি আবিষ্কার করেন এবং... ...বাকিটুকু পড়ুন

রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে মার্চ, ২০২৬ রাত ৮:৩৪


আজ বাদে কাল ঈদ। ঈদ-উল-ফিতর প্রতি বছর আমাদের জীবনে নতুন নতুন অনুভূতি নিয়ে ফিরে আসে, তবে এই আনন্দের জোয়ার সবচেয়ে বেশি আছড়ে পড়ে শিশু-কিশোরদের মনে। সেই ছোটবেলার কথা মনে... ...বাকিটুকু পড়ুন

×