বেশ কয়েকদিন ধরে লক্ষ্য করছি ১৬ই ডিসেম্বর উপলক্ষে আমার ফেসবুক ফ্রেন্ডলিস্টের প্রায় ৭০%+ তাদের প্রোফাইল পিকচারে আমাদের জাতীয় পতাকা আছে এমন ছবি দিয়েছেন, ভাল কথা, সোশ্যাল মিডিয়াতে আমাদের দেশকে প্রমোট/রিপ্রেসেন্ট করবেন, রেকর্ড করবেন, খুবই ভাল কথা।
কিন্তু আপনি কি জানেন যেই সূর্যসন্তান, বীর মুক্তিযোদ্ধারা আপনার আমার জন্য এই পতাকা অর্জন করেছে তাঁদের অনেকই মানবতর জীবন-যাপন করছেন??
নিজেদের জীবন বিপন্ন করে স্বাধীন করেছে আমাদের এই দেশ, যার ফলেই আমরা আজ এই পতাকা সোশ্যাল মিডিয়াতে প্রমোট করে রেকর্ড করার আশা করছি তাঁদের অনেকেই আজ সুবিধা বঞ্চিত, কতটা কষ্টের বোবা আর্তনাদ, কতটা বিতৃষ্ণা তাঁদের এই জীবনের প্রতি! ??
অবশ্যই আমরা আমাদের দেশকে সোশ্যাল মিডিয়া তে প্রমোট করব, কিন্তু তার আগে আসুন না যে যার অবস্থান থেকে আমাদের সূর্যসন্তানদের পাশে দাড়াই?
আমরা পারব আমরা ৭১ এও পেরেছি এখনোও পারব, বিজয় আমাদের আসবেই।
সর্বশেষ এডিট : ১১ ই ডিসেম্বর, ২০১৪ রাত ৩:৪৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




