somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

তার শিক্ষা আর আমাদের

২৯ শে জুলাই, ২০১৫ রাত ১২:৪০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এলাকার এক রোগিকে দেখে যখন হাসপাতাল থেকে বের হচ্ছি
তখন ঘড়ির কাটায় রাত্রি ১০ টা পেরিয়েছে।
মনে পড়লো হাসপাতালে আসার সময় আরিবাকে কথা দিয়েছি ওকে বেড়াতে নিয়ে যাবো। বাচ্চার কাছে খারাপ দৃষ্টান্ত স্থাপন করতে চাইনা বলে, এক রিক্সাওয়ালাকে (চার্জার রিক্সা) বাসার ঠিকানা দিয়ে বললাম, ওখানে যাবো, আমার মেয়েটাকে নিয়ে শহরটা ঘুরবো কত নিবেন। ভাড়া নিয়ে ঝামেলা না হওয়ায় রওয়ানা দিলাম।
গেটের কাছে দাঁড়িয়েছি, আরিবা আসছে এমন সময় রিক্সা থেকে সুললিত কন্ঠের কুরআন তেলাওয়াত শুনে থমকে গেলাম। প্রথমে ভেবেছিলাম অডিও বাজছে পরে বুঝলাম আমার ধারণা ভুল, রিক্সাওয়ালা তেলাওয়াত করছে। সূরা ইনশিকাক থেকে তেলাওয়াত করা দেখে জিজ্ঞেস করলাম, " কতটি সূরা মুখস্থ?"
আমাকে অবাক করে দিয়ে বললো, "১১৪ টি।"
"তার মানে আপনি হাফেজ?"
"জ্বি"
"ইয়াদ আছে?"
"আছে, এবারও তারাবি পড়িয়েছি।"
এরপর সে একেকটা সূরার বিভিন্ন অংশ থেকে অর্থসহ বলতে লাগলো, আমি অবাক হতে লাগলাম।
তাওহীদ, রেসালাত নিয়ে এত চমৎকার আলোচনা আমি কখনো শুনিনি।
সূরা আসরের ব্যাখ্যা, ইসলামী আইনের প্রয়োগ, সাহাবাদের জীবনী চমৎকারভাবে ব্যাখ্যা করে চললো।
আমি কয়েকবার জিজ্ঞেস করলাম রিক্সা চালান কেন, না শোনার ভান করে এড়িয়ে গেলেন।
একসময় বললেন, লূত(আঃ) এর কওমকে ধ্বংস করার সময় একজন আবেদকে ধ্বংস করার সিদ্ধান্ত নেওয়া হয়। লূত(আঃ) অাল্লাহর কাছে বলেন সে তো বেগুনাহ, সৎকর্মপরায়ণশীল তাকে কেন ধ্বংস করেছেন? আল্লাহ বলেন, সে একা একা আমল করে কিন্তু অন্যায় দেখে প্রতিবাদ করেনা তাই তাকেই আগে ধ্বংস করবো।
রিক্সাচালক বললেন, ভাই আজ আমরা কি অন্যায় দেখলে প্রতিবাদ করি?
সবশেষে শক্ত করে ধরলে বললেন, "আমি একটি মসজিদে জুম্মা পড়াই। মসজিদ কমিটি খুৎবার আগে বলে অমুক কথা বলা যাবে, অমুকটা বলা যাবেনা। রাজনৈতিক আলাপ করা যাবেনা। ইত্যাদি। আমি বলেছি কুরআনের সব কথা আমি বলবোই। ইচ্ছা হলে আমাকে রাখবেন না হলে তাড়িয়ে দিবেন। কুরআনের কোন কথা আমি গোপণ রাখতে পারবোনা। যেকোন দিন চাকুরী চলে যাবে তাই আগাম প্রস্তুতিস্বরুপ বিকল্প ইনকামের পথ ঠিক করে রাখছি।"
তার মতে কুরআনের কথা আংশিক বলে ভাল থাকার চেয়ে রিক্সা চালিয়ে হক পথে থাকা অনেক ভাল।
আমাদের দেশের আলেমদের কি এই রিক্সাচালকের থেকে কিছু শেখার আছে ?

সংগ্রহিত (শেয়ার না করে পারলাম না)

সর্বশেষ এডিট : ২৯ শে জুলাই, ২০১৫ রাত ১২:৪০
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ভাবতে পারি না

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৪ ই জুলাই, ২০২৬ দুপুর ১২:১৪


আমি ভাবতে পারি না মধ্য রাতের চাঁদ
আমি ভাবতে পারি না স্নিগ্ধ ভোরের স্নান
মধ্য দুপুরের সূর্য তাপ, সন্ধ্যার ক্লান্তি মুখ!
আমাকে ডেকে নিয়ে যায় ঘাসফড়িং কিংবা
জোনাকির ঘরপোড়া দল- শান্তির সংগ্রামে
দাঁড়িয়ে... ...বাকিটুকু পড়ুন

পতাকার যুদ্ধ অথবা গামছা ও কালিমা

লিখেছেন তানভীর রাতুল, ১৪ ই জুলাই, ২০২৬ দুপুর ২:৪০

একটি দেশের পতাকা শুধু কাপড় নয়। এটা একটি চুক্তি—আমরা কে, এই প্রশ্নের সম্মিলিত উত্তর। বাংলাদেশের পতাকার রং লাল-সবুজ। লাল মানে রক্ত, সবুজ মানে মাটি। এই দুটি রঙের পেছনে একটি নির্দিষ্ট... ...বাকিটুকু পড়ুন

কি করে কি করি, কি যে করি !

লিখেছেন মেহবুবা, ১৪ ই জুলাই, ২০২৬ রাত ৯:০৫




আজ বেশ ক'দিন হোল আমার ব্লগবাড়িতে জ্বীন ভূতের কারসাজি চলছে! আধা পৃষ্ঠা জুড়ে কয়েকটি পোষ্ট আসছে, সব আসছে না।নিজ ব্লগবাড়িতে কত কি আয়োজন থাকে ; যেমন মন্তব্য,... ...বাকিটুকু পড়ুন

২০২৬ সালের আন্দোলনরত HSC শিক্ষার্থীদের ধিক জানাই

লিখেছেন অপলক , ১৪ ই জুলাই, ২০২৬ রাত ১১:২০



দেশের কমপক্ষে ৬ টি জেলায় উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষার্থীরা পরীক্ষা বাতিল ও স্থগিতের জন্যে আন্দোলনে নেমেছে। এরা হল লীগ সরকরারের শিক্ষা ব্যবস্থায় বেড়ে ওঠা তরুন তরুনী, যারা পড়ালেখা না... ...বাকিটুকু পড়ুন

ভারত কোন ভাবেই স্বাধীনতার জন্য বাংলাদেশে সৈন্য পাঠায়নি!!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৫ ই জুলাই, ২০২৬ সকাল ১১:২৬


ভারত কোন ভাবেই বাংলাদেশ স্বাধীন করার জন্য সৈন্য পাঠায়নি! সৈন্য পাঠিয়েছিল পাকিস্তানকে বিভক্ত করতে ও তৎকালীন পূর্বপাকিস্তানকে লুটপাট করার উদ্দেশ্যে। প্রতিবেশি দূর্বল হলে দাদাগিরি করতে পারবে এটাই ছিল ইন্দ্রিরাগান্ধির ভিষন... ...বাকিটুকু পড়ুন

×