somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

‘দেবদাস’-একটি অসমাপ্ত প্রেমের কথন

০৫ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শৈশবকাল থেকেই ডানপিটে এক বালক দেবদাসের সাথে মায়াবতী, সোহাগিনী এক বালিকা পার্বতীর বন্ধুত্ব। নিজের দুরন্তপনার কারণে যতবারই দেবদাস মুখোমুখি হয়েছে বিপদের ততবারই তাকে বাঁচানোর চেষ্টা করে যায় পার্বতী। শাস্তির ভয়ে দেব বাবু যখন ক্ষুদা ভরা পেটে জঙ্গলে বসে কাতরায়, পার্বতী তখন আঁচলে করে অন্ন বয়ে নিয়ে দেবার খোঁজে যায়। বয়স বৃদ্ধির সাথে সাথে মধুর এই বন্ধুত্ব কখন যে ভালোবাসায় রুপ নেয় বুঝতে পারেনা কেউই। তবে হ্যাঁ, পারুর মা বিষয়টি আন্দাজ করে। দেবদাসকে তার ভালোই লাগে, মেয়ের বর বানাতে নেই কোনও আপত্তিও। কিন্তু....! কিন্তু দেবদাস যে জমিদার বংশের ছেলে আর পারু যে বেচা-কেনা চক্রবর্তী বাড়ির মেয়ে, এ সম্পর্কের কথাকি তারা মেনে নিবে?

উপন্যাসটির প্লট শুরু হয় এভাবেই। সদ্য যৌবনে পা রাখা দুটি ছেলে-মেয়ে যখন বুঝতে পারে তারা একে ওপরকে প্রচণ্ড রকমভাবে ভালোবাসে, ঠিক তখনই পারিবারিক সীমাবদ্ধতায় আটকে যেতে থাকে তাদের ভালোবাসা। ভালোবাসা নামক সুখকর অনুভূতি তখন যেন অনেকটা বিষমাখা তীরের মত পীড়া দিতে লাগল তাদেরকে। এক পর্যায়ে যখন দেবদাসের জীবন থেকে ইতি টেনে অন্য কারো ঘরের গিন্নী হল পার্বতী, তখন যেন দেবদাসের ধরণী বলতে রইল না আর কিছুই। চারিদিক যেন শূন্য আর অন্ধকার হয়ে গেল। মদই তখন হয়ে গেল দেব বাবুর একমাত্র সঙ্গী।

শরৎচন্দ্র চট্টোপাধ্যায়_এর অন্যতম জনপ্রিয় একটি উপন্যাস হচ্ছে এই ‘দেবদাস’। এটি প্রকাশিত হয় ১৯১৭ সালে। মূলত তখনকার আর্থ-সামাজিক প্রেক্ষাপটকে কেন্দ্র করেই এমন অসমাপ্ত প্রেমের উপন্যাস নির্মাণ করেন বাংলা সাহিত্যের সবচেয়ে জনপ্রিয় এই ঔপন্যাসিক।
শরৎচন্দ্রের জন্ম ১৮৭৬ সালে পশ্চিমবঙ্গের হুগলী জেলার দেবানন্দপুর গ্রামে। চব্বিশ বছর বয়সে গৃহত্যাগ করে হয়েছিলেন সন্ন্যাসী। জীবিকার সন্ধানে হয়েছিলেন দেশান্তরও। পরবর্তীতে তার জীবনের এতসব অভিজ্ঞতাকে পুঁজি করেই শুরু করেন লেখালেখি। ১৯১৩ সালে তার প্রথম মুদ্রিত গ্রন্থ ‘বড়দিদি’ প্রকাশিত হয়। একে একে তিনি সৃষ্টি করেন বহু কালজয়ী রচনা। ১৯৬১ সালে কলকাতায় এই মহান ঔপন্যাসিক মৃত্যুবরণ করেন।
উপন্যাসটি যখন পড়ছিলাম আমার ভেতর একটা ঘোর কাজ করছিল। সবকিছু যেন জীবন্তভাবে আমার চোখের সামনে ভাসছিল। উপন্যাসটির শেষাংশ ছিল সবচেয়ে বেদনাদায়ক। ঠিক যখন উপন্যাসটি পড়ে শেষ করলাম তখনই যেন বুঝতে পারলাম আমার চোখের কোণে বিন্দু বিন্দু জল বাসা বেঁধেছে। অন্তরের মধ্যে এক অসমাপ্ত হাহাকার বোধ করছিলাম। বোধ করছিলাম এক অপূর্ণতা।
উপন্যাসটি নিয়ে এ পর্যন্ত একাধিক ভাষায় একাধিক চলচিত্রও নির্মিত হয়েছে। বাংলাদেশে এ পর্যন্ত দুটি ‘দেবদাস’ নির্মিত হয়েছে। দুটি সিনেমাই পরিচালনা করেছেন চাষি নজরুল ইসলাম।
না পড়া থাকলে পড়ে ফেলতে পারেন কালজয়ী এই উপন্যাসটি। আমার ভালো লেগেছে, আশা করি আপনাদেরও ভালো লাগবে।

সর্বশেষ এডিট : ০৫ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৪৫
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

।।মাদার অব ড্রাকুলা হাসিনার রাস্ট্রীয় জঙ্গীবাদ।।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৯ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:২৮


মাদার অব ড্রাকুলা হাসিনা ভারতের প্রযোজনায় আইনশৃঙ্খলা বাহিনীদেরকে দিয়ে জঙ্গী জঙ্গী নাটক মঞ্চস্থ করতো। বহিবিশ্বকে বোঝাতো দেশে ইসলামী জঙ্গী দিয়ে ভরে গেছে এবং সেই জঙ্গীরা ইউরোপ আমেরিকার ভয়াবহ ক্ষতি করবে... ...বাকিটুকু পড়ুন

=শরত তুই যাস নে ! =

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৯ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১৩



ভ্যাপসা গরমে নাভিশ্বাস জীবনে কেবল বৃষ্টির হাপিত্যেশ,
মেঘ বলেছে আসবো আসবো আমার উদ্দেশ,
শুভ্র মেঘেদের নাচন
উত্তাপ হাওয়ায় যায় না আর বাঁচন,
তবুও স্নিগ্ধ আবেশ মনজুড়ে,
হঠাৎ হাওয়ার ঝাপটা, বাজে পাতার বাঁশি সুরে।

বিকেলের হাওয়ায় দেহ... ...বাকিটুকু পড়ুন

১ কোটি চাকরি: শর্ত প্রযোজ্য, মেধার প্রবেশ নিষেধ !

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:২৫


ভোটের আগে বলা হয়েছিল, ক্ষমতায় এলে প্রথম আঠারো মাসেই এক কোটি মানুষকে চাকরি দেওয়া হবে। কথাটা শুনে দেশের বেকার তরুণেরা তো মহাখুশি, কেউ ভাবল সরকারি চাকরি হবে, কেউ ভাবল... ...বাকিটুকু পড়ুন

বিশ্বে ঋণ খেলাপিতে বাংলাদেশ ১ নম্বর এবং দেশে ঋণ খেলাপিতে শীর্ষ ২০ জনের ১৯ জনই ওনাদের!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:০৫



শাস্ত্রীয় কথায় না গিয়ে সোজা কথায় কেউ ঋণ নিয়ে তা পরিশোধ না করলে তাকে ঋণ খেলাপি বলা হয়। আপনি জানলে অবাক হবেন যে শীর্ষ ২০ ঋণ খেলাপির ১৯ জনই... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কি ডার্ক জাস্টিসকে ফলো করছেন?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:১০



ছোটবেলায় দেখা একটি টিভি সিরিয়াল তুমুল জনপ্রিয় হয়েছিলো। একজন বিচারক যিনি দিনের বেলায় কোর্ট রুমে অপরাধের বিচার করতেন, আর, রাতেরবেলা আইনের ফাঁক -ফোকর গলে বেরিয়ে যাওয়া... ...বাকিটুকু পড়ুন

×