somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ঢাকার ঐতিহাসিক ঢাকেশ্বরী মন্দির

১৮ ই ডিসেম্বর, ২০১৬ রাত ৯:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



বাংলায় তখন সেন রাজবংশের দ্বিতীয় রাজা বল্লাল সেন রাজত্ব করছিলেন। একদা রাত্রিতে তিনি স্বপ্ন দেখলেন ঢাকার এক জঙ্গলে জরাজীর্ণ অবস্থায় পড়ে আছেন এক দেবী। অতঃপর সেই দেবী কে খুঁজে বের করে সেখানেই তৈরি করা হল একটি মন্দির। ঢাকার ঈশ্বরী অর্থাৎ ঢাকার রক্ষাকর্ত্রী দেবী হিসেবে সেই দেবীর মন্দিরের নাম ছড়িয়ে পড়ল সর্বত্র। যেটি পরবর্তীতে ঢাকেশ্বরী মন্দির নামে পরিচিতি লাভ করল।

আবার আরেকটি জনশ্রুতি অনুযায়ী বল্লাল সেন যখন মাতৃগর্ভে তখন তার মা নির্বাসিত হয়ে বুড়িগঙ্গার একটি জঙ্গলে এসে আশ্রয় নেয় এবং এখানেই তিনি প্রসব করে পুত্র বল্লাল সেনকে। শৈশব কালে এই জঙ্গলেই বল্লাল সেন একটি দেবী মূর্তি খুঁজে পায়। এবং পরবর্তীকালে রাজ ক্ষমতায় আসীন হবার পর সেই স্থানেই একটি মন্দির প্রতিষ্ঠা করেন।


(ছবিঃ ১৯০৪ সালের ঢাকেশ্বরী মন্দির)

আবার কেউ কেউ বলেন, রাজা বিজয় সেন একবার লাঙ্গলবন্দে গিয়েছিলেন গঙ্গাস্নান করতে। সেখান থেকে ফেরার পথে জন্ম নেয় তাঁর একটি পুত্রসন্তান, যার নাম রাখা হয় বল্লাল সেন। এই বল্লাল সেন যখন সিংহাসনে বসেন তখন তাঁর জন্মস্থানকে স্মরণীয় করে রাখার জন্যে তিনি এই ঢাকেশ্বরী মন্দির তৈরি করেন।

অন্যদিকে গবেষক ড. রতনলাল চক্রবর্তীর মতে, “ঢাকেশ্বরী মন্দিরটির নির্মাণ-শিল্প ও গঠন-প্রণালী বৌদ্ধ মঠের মতো। ...সম্ভবত এটি পূর্বে ছিল বৌদ্ধ মন্দির, পরে যা রূপ দেয়া হয় হিন্দু মন্দিরে।” এই তত্ত্বের ওপর ভিত্তি করে তিনি অনুমান করেন মন্দিরটি দশম শতকের দিকে নির্মিত।


(মন্দিরটির আরও একটি পুরাতন ছবি)

তবে, বাংলাদেশের জাতীয় এবং ঢাকার প্রথম এই মন্দিরটি যেভাবেই নির্মিত হয়ে থাকুক না কেন এর নান্দনিক সৌন্দর্যে আমি বেশ মুগ্ধ হয়েছি। ঢাকার যত পুরাতন মন্দির আমি দেখেছি তার মধ্যে এটিই সবচেয়ে সুন্দর এবং গোছানো বলে মনে হয়েছে। এটির প্রকৃত রূপ (অর্থাৎ প্রতিষ্ঠাকালে যেই রূপ ছিল) কিন্তু এখন আর নেই। জানা যায়, মানসিংহ নামের বাংলার এক সুবেদার মন্দিরটিকে বেশ কয়েকবার সংস্কার করে।


(ছবিঃ মন্দিরের ফটকের সামনে)

প্রাচীন এই মন্দিরটি প্রধানত দুভাগে বিভক্ত। পূর্বদিকে প্রধান মন্দির, নাট মন্দিরসহ কয়েকটি ইমারত। আর পশ্চিম অংশে কয়েকটি মন্দির, পান্থশালা, কয়েকটি কক্ষ ও উত্তর-দক্ষিণে লম্বালম্বি একটি পুকুর।


(ছবিঃ মন্দিরের মূল অংশ, কৃতজ্ঞতা উইকিপিডিয়া)

দুর্ভাগ্যবশত আমার পিসি থেকে বেশ কিছু ছবি মুছে যায়। যার দরুন নিজের তোলা তেমন কোন ছবি দিতে পারলাম না। যাহোক, সবশেষে বলব ঢাকার এই ঐতিহাসিক মন্দিরটি বেশ সমৃদ্ধভাবেই মাথা উঁচু করে দাড়িয়ে আছে। এমনিভাবেই দাড়িয়ে থাকুক ঐতিহাসিক সকল স্থাপনা। এমনিভাবেই ভরিয়ে দেক ভ্রমণপিপাসুদের অন্তর।


-০৬/আগস্ট/২০১৫ ইং, ঢাকা
সর্বশেষ এডিট : ১৮ ই ডিসেম্বর, ২০১৬ রাত ৯:০১
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পি ভি নরসিমা রাও - ভারতের অর্থনৈতিক সংস্কারের জনক

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৯ ই জুলাই, ২০২৬ রাত ১২:৪৩



পি ভি নরসিমা রাও ১৯৯১ সালে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর তৎকালীন ভয়াবহ অর্থনৈতিক সংকট মোকাবিলায় যে ঐতিহাসিক সংস্কারনীতি গ্রহণ করেন, তা "এলপিজি সংস্কার" (LPG Reforms - Liberalisation,... ...বাকিটুকু পড়ুন

সব দোষ গাজী সাহেবের!

লিখেছেন মাথা পাগলা, ০৯ ই জুলাই, ২০২৬ রাত ২:৫৩



ধরেন, এখন আওয়ামী লীগ ক্ষমতায় আছে। শেখ হাসিনা সংসদ ভবনের সামনে ভারতের স্বাধীনতা দিবস জাঁকজমক করে পালন করলেন। ভারতের শীর্ষ নেতা এলেন, ভারতের পতাকা উড়ল...

এখন চুপ করে থাকা পাকিস্থানপন্থীরা... ...বাকিটুকু পড়ুন

একটি শোক সংবাদ

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুলাই, ২০২৬ দুপুর ২:০৯



পেটের দায়ে সপরিবার নীলফামারি থেকে কুমিল্লা শহরে এসে,
ব্যাটারি চালিত রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন মোঃ শরিফুল ইসলাম;
তিনি এখন মরহুম! স্ত্রী ও ২ কন্যা নিয়ে ছিলেন কোনোরকমে বেঁচেবর্তে।

গত... ...বাকিটুকু পড়ুন

হিসাব বিষয়ক ভাবনা

লিখেছেন করুণাধারা, ০৯ ই জুলাই, ২০২৬ বিকাল ৩:৫৩



সংখ্যাওয়ালা কোনো লেখা দেখলে হিসাব ঠিক আছে কিনা তা যাচাই করা আমার অভ্যাস। ইদানিং বিভিন্ন রকম সংখ্যাওয়ালা কিছু বিজ্ঞাপন সামনে আসছে, এগুলো ফ্ল্যাট বিক্রির বিজ্ঞাপন। এসব বিজ্ঞাপনে যেসব সংখ্যা... ...বাকিটুকু পড়ুন

মুনাফেকি নাকি Diplomatic situationship?

লিখেছেন অনিকেত বৈরাগী তূর্য্য , ০৯ ই জুলাই, ২০২৬ সন্ধ্যা ৭:১০


গত শনিবার (৪ জুলাই) জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় উদযাপিত হয়েছে যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবস। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের কূটনৈতিক সম্পর্ক ও পারস্পরিক অংশীদারিত্ব আরো জোরদার করার প্রত্যয় ব্যক্ত... ...বাকিটুকু পড়ুন

×